গ্রামোন্নয়নে প্রযুক্তির ব্যবহার, আইআইটি খড়্গপুরে দু’দিনের অধিবেশন!
নিজস্ব সংবাদদাতা : গ্রামের প্রত্যন্ত প্রান্তের মানুষের কাছে উন্নয়নের সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়াই প্রকৃত গ্রামোন্নয়নের লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে রেখে আইআইটি খড়্গপুরের উদ্যোগে গ্রামোন্নয়ন ও প্রযুক্তির সমন্বয় নিয়ে আয়োজিত হয়েছে দু’দিনব্যাপী বিশেষ অধিবেশন।এই অধিবেশনে কৃষি, শিক্ষা, পানীয় জল সরবরাহ, নিকাশি ও বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। পাশাপাশি গ্রাম ও শহরের মধ্যে ডিজিটাল ব্যবধান কমিয়ে প্রযুক্তির সুবিধা প্রত্যন্ত এলাকার মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী দিলীপ ঘোষ।

অধিবেশনে আইআইটি খড়্গপুরের অধ্যাপক, বিভিন্ন রাজ্যের ছাত্রছাত্রী এবং বাণিজ্যিক ও প্রযুক্তি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।আলোচনায় আইআইটি খড়্গপুরকে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশীদার হিসেবে যুক্ত করার পরিকল্পনার কথাও উঠে আসে। এর মাধ্যমে ছাত্রছাত্রীদের গবেষণা, উদ্ভাবন এবং বাস্তবক্ষেত্রে প্রযুক্তির প্রয়োগের আরও সুযোগ তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।সরকার, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রযুক্তি সংস্থাগুলির যৌথ উদ্যোগে কৃষি ও গ্রামীণ পরিকাঠামোর উন্নয়নের পাশাপাশি প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর গ্রাম গড়ে তোলাই এই অধিবেশনের মূল উদ্দেশ্য।