অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

ঝাড়গ্রামের জঙ্গলে সেলফি জোন!

ঝাড়গ্রামের জঙ্গলে সেলফি জোন!

নিজস্ব সংবাদদাতা : শহরের দক্ষিণ প্রান্ত পেরোলেই শুরু কলাবনীর জঙ্গল। দু’পাশে সারি সারি শাল-পিয়ালের গাছ। ঘন পাতার ফাঁক গলে মাটিতে এসে পড়ে সূর্যের আলো। জঙ্গলের বুক চিরে চলে গিয়েছে 5 নম্বর রাজ্য সড়ক। মাঝেমধ্যেই এই রাস্তায় দেখা মেলে বুনো হাতির পালের। ঝাড়গ্রাম শহরের প্রবেশদ্বার কলাবনীর সেই মনোরম জঙ্গল এবার পেতে চলেছে নতুন পর্যটন আকর্ষণ।

সত্যজিৎ রায়ের লেখা ‘বাদশাহী আংটি’ ছবির শুটিং হওয়া জঙ্গলেই হচ্ছে সেলফি জোন।ঝাড়গ্রাম বেড়াতে এসে কলাবনীর জঙ্গলের সৌন্দর্যে মুগ্ধ হন পর্যটকরা। অনেকেই গাড়ি থামিয়ে নেমে পড়েন জঙ্গলের রাস্তায়। সবুজ শালবনের সামনে দাঁড়িয়ে তোলেন ছবি। জঙ্গলের ভিতরে রয়েছে বুনো হাতির আনাগোনা, বিষধর সাপের ভয়‌। পথ হারিয়ে যাওয়ার আশঙ্কাও থাকে। ফলে যত্রতত্র গাড়ি থামিয়ে পর্যটকরা জঙ্গলে ঢুকে যান। পর্যটকদের নিরাপদে প্রকৃতির সৌন্দর্য উপভোগের সুযোগ করে দিতে সেলফি জোন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

প্রথমবারের রক্তদান শিবিরেই নজির, পিড়াশিমুল গ্রামে রক্ত দিলেন 60 জন ঝাড়গ্রাম

প্রথমবারের রক্তদান শিবিরেই নজির, পিড়াশিমুল গ্রামে রক্ত দিলেন 60 জন

কালীপুজোয় মানবিকতার নজির ঝাড়গ্রাম জেলা পুলিশের, 6 হাজার মানুষের মুখে খাবার তুলে দিল বেলিয়াবেড়া থানা ঝাড়গ্রাম

কালীপুজোয় মানবিকতার নজির ঝাড়গ্রাম জেলা পুলিশের, 6 হাজার মানুষের মুখে খাবার তুলে দিল বেলিয়াবেড়া থানা

বীরসা মুন্ডার জন্মজয়ন্তীকে সামনে রেখে ছয় দফা দাবি,মন্ত্রীর হাতে স্মারকলিপি ঝাড়গ্রাম

বীরসা মুন্ডার জন্মজয়ন্তীকে সামনে রেখে ছয় দফা দাবি,মন্ত্রীর হাতে স্মারকলিপি

আগামী ১৫ নভেম্বর ভগবান বীরসা মুন্ডার জন্মজয়ন্তী। এই বিশেষ দিনটিকে সামনে রেখে বননির্ভর আদিবাসী ও অন্যান্য পরম্পরাগত বনবাসী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে সরব হলো বনাধিকার মোর্চা গ্রামসভা মোর্চা, ঝাড়গ্রাম। বনাধিকার আইন, ২০০৬ অনুযায়ী বনবাসী মানুষের ন্যায্য অধিকার সুনিশ্চিত করার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশে ছয় দফা দাবিসম্বলিত একটি স্মারকলিপি জমা দেওয়া হলো স্থানীয় বিধায়ক তথা প্রতিমন্ত্রী অমিয় কিস্কুর হাতে।শুক্রবার নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানি বিধায়ক কার