ঝাড়গ্রাম
ঝাড়গ্রামের কথাকৃতি-র উদ্যোগে গল্পবলা কর্মশালা!
পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সংগঠন ঝাড়গ্রামে কথাকৃতি এক নতুন ধরনের উদ্যোগ গ্রহণ করলো।কথাকৃতির উদ্যোগে ঝাড়গ্রামের 'কুটুম বাড়ি' রিসর্টে অনুষ্ঠিত হলো শিশুদের একদিনের 'গল্প বলা' কর্মশালা।এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের চক্রধরপুরের বিখ্যাত গল্পকার এবং টিভি অভিনেতা দিনকর শর্মা। যেখানে দিনকর শর্মা শিশুদের সামনে গল্পবলা শিল্পের বিভিন্ন সূক্ষ্মতা, আনন্দদায়ক উপায়ে শিশুদের সামনে তুলে ধরেন। শিশুরা আকর্ষণীয় খেলা এবং উপস্থাপনার মাধ্যমে সংলাপ পরি
ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার নজরদারি!
জামাই ষষ্ঠীর দিন অপ্রীতিকর ঘটনা এড়াতে রবিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উড়িষ্যা ও বাংলার সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে কড়া নজরদারি চালালো গোপীবল্লভপুর থানার পুলিশ। এদিন অপ্রীতিকর ঘটনা এড়াতে গোপীবল্লভপুর থানার আই.সি কার্তিক চন্দ্র রায়ের নির্দেশে বাংলা ও উড়িষ্যার সীমান্ত লাগোয়া হাতিবাড়ি ও নড়িশোল নাকা পয়েন্টে গোপীবল্লভপুর থানার পুলিশ কড়া নাকা চেকিং চালায়। সীমান্ত লাগোয়া এলাকায় রাস্তার উপর একাধিক যাত্রীবাহী গাড়ি ও বাইক চালকদের আটকে চেকিং করে পুলিশ। মূলত অপ্রীতিকর ঘটনা এ
এবিটিএ-এর উদ্যোগে ঝাড়গ্রামে কৃতী সংবর্ধনা!
রবিবার ১লা জুন, পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার মতো ঝাড়গ্রাম জেলাতেও শতাব্দী প্রাচীন বামপন্থী শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ)-এর উদ্যোগে জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো। সংগঠনের ঝাড়গ্রাম জেলা শাখার উদ্যোগে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ঝাড়গ্রাম শহরের কুমুদকুমারী ইনস্টিটিউশনের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কৃতীতের সংবর্ধিত করা হয়।ঝাড়গ্রাম জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশে থাক
ঝাড়গ্রাম জেলা আইনি সেবা কর্তৃপক্ষের "অধিকার মিত্রের"-এর সহায়তায় বাড়ি থেকে সেবা পেলেন বিশেষ চাহিদা সম্পন্ন এক যুবক!
২০১৮ সালে গোপীবল্লভপুরে এক ভয়াবহ বাইক দুর্ঘটনার পর বেলিয়াবেরা ব্লকের চোরচিতা গ্রামের স্নেহাংশু দে তার জীবন ফিরে পান। স্নেহাংশু বর্তমানে ৯০% শারীরিকভাবে প্রতিবন্ধী। তিনি তার বাবা-মা উভয়কেই হারিয়েছেন। স্নেহাংশু সবসময় বাড়িতে একা থাকেন, ইচ্ছা করলেও শারীরিক সমস্যার কারণে বাইরে যেতে পারেন না।সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের বিভিন্ন সাফল্য দেখে স্নেহাংশু স্থানীয় "অধিকার মিত্র"-এর সাথে যোগাযোগ করেন। গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের "অধিকার মিত্র" রীতা দাস দত
জঙ্গল এবং জীবন রক্ষার সম্পর্কের সচেতনতা, ৫০০ ঘণ্টা পার!
প্রতি বছর হাতির আক্রমণে মানুষ মারা যায়। কোন সময়ে মৃত্যু বেশি ঘটে? কারণ কী? শিকার উৎসবের আচার-অনুষ্ঠানে পরিবেশের কী ক্ষতি হয়? এরকম অনেক প্রয়োজনীয় বিষয় রয়েছে। আর ৩৫ বছর বন ও জঙ্গলে কাটানোর রোমাঞ্চ তো আছেই। প্রতি বুধবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত একটি এফএম চ্যানেলে, প্রাক্তন বন কর্মকর্তা জঙ্গলের মানুষকে এমন নানান কথা দিয়ে সচেতন করেন। তিনি কথায় কথায় ৫০০ ঘন্টা পার করেছেন। ঝাড়গ্রাম শহরের বাসিন্দা প্রাক্তন বন কর্মকর্তা সমীর মজুমদার। ছয় বছর ধরে, প্রতি বুধবার সকাল
খড়গপুর রেলওয়ে টিকিট চেকিং এবং ডিজিটাল টিকিটের সচেতনতা অভিযান!
২৪শে মে, শনিবার খড়গপুর জংশন ডিভিশন এবং দক্ষিণ-পূর্ব রেলওয়ের বিভিন্ন স্টেশনে টিকিটবিহীন এবং অনিয়মিত টিকিট ভ্রমণকারীদের বিরুদ্ধে একটি বিশেষ টিকিট চেকিং অভিযান পরিচালিত হয়। খড়গপুর ও দিঘার মতো স্টেশনগুলিতে চেকিং অভিযান পরিচালিত হয়। ঝাড়গ্রামের বাণিজ্যিক পরিদর্শকের নেতৃত্বে টিকিট চেকিং কর্মীদের একটি দল কেজিপি-টাটা সেকশনের রাখামিনেস স্টেশনে টিকিট চেকিং অভিযান পরিচালনা করে। দলটি ট্রেন নম্বর ৬৮০২৩ জেজিএম-পিআরআর মেমু এবং ৬৮০০৬ টাটা-কেজিপি মেমুতেও অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন, অনিয়মিত বা ট
গোপীবল্লভপুর ব্যবসায়ী সমিতির উদ্যোগে রক্তদান শিবির!
রক্তের গ্রীষ্মকালীন সংকট কিছুটা হলেও মেটাতে এগিয়ে এলো ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ব্যবসায়ী সমিতি। শুক্রবার ২৩শে মে ব্যবসায়ী সমিতির উদ্যোগে গোপীবল্লভ পুর বাজার এলাকায় রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে পাঠানো,রক্ত সংগ্রহের পরিকাঠামো যুক্ত ভ্রাম্যমাণ এসি বাসের মধ্যে শিবির টি অনুষ্ঠিত হয়। গ্রীষ্মের দাবদাহকে দূরে ঠেলে বেশ কয়েকজন মহিলা সহ মোট চুয়াল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন। শিবির পরিচালনা করেন ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা। শিবির সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সমস্ত রক্তদাতা, সদস্
পোস্ট অফিসে টাকা রেখে হায়রানির স্বীকার বৃদ্ধা , ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের হস্তক্ষেপে মৃত ছেলের টাকা পেলেন মা!
গরীব এবং মধ্যবিত্ত মানুষের একমাত্র ভরসা ছিলো ডাক ঘরের সল্প সঞ্চয় প্রকল্প গুলি কিন্তু এখন পোস্ট অফিসের নাম শুনলেই মানুষের মনে অনীহা দেখা দিচ্ছে । ২০২১ সালে দুরারোগ্য ব্যাধিতে মৃত্যু হয়েছে ছেলে রবীন সিং এর । ছেলের নামে স্থানীয় তপসিয়া উপ ডাকঘরে কুড়ি হাজার টাকা মূল্যের একটি দুই বছরের স্থায়ী আমানত (টাইম ডিপোজিট) করা ছিলো । ছেলের মৃত্যুর পর ক্লেম করতে গেলেই ঘটে বিপত্তি । পোস্ট অফিস কর্তৃপক্ষ বহুবার নানান কারনে ঘোরাতে থাকেন বলে অভিযোগ করেন ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া ব্লকের বেলডিহি গ্র
রক্তদানের শিবির মাধ্যমে কবি প্রণাম অনুষ্ঠিত হলো ঝাড়গ্রাম জেলার কুলটিকরিতে!
বিগত কয়েক বছরে মতো এবারেও গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরি বিবেকানন্দ সোশ্যাল এন্ড রুরাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। এই সংগঠনের উদ্যোগে এবং গোপীবল্লভপুর ব্লাড সেন্টারের সহযোগিতায় শুক্রবার রবীন্দ্র জয়ন্তীর পূণ্যদিনে কুলটিকরি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। শিবির শুরুর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এই শিবিরে ২ জন মহিলা সহ মোট ৩৪ জন রক্তদাতা র
মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেছে ঝাড়গ্রামের সোমতীর্থ করণ!
২ মে শুক্রবার মাধ্যমিক ২০২৫- এর ফলাফল প্রকাশ করেছে। মাধ্যমিকে প্রথম দশের মেধাতালিকায় পঞ্চম স্থান অধিকার করেছে ঝাড়গ্রামের সোমতীর্থ করণ। রাজ্যজুড়ে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন আনন্দে উচ্ছ্বসিত ঝাড়গ্রামের প্রত্যন্ত গ্রামের এক পরিবার। কলকাতার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সোমতীর্থ করণ এবার রাজ্যে পঞ্চম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর ৬৯১। বাড়ি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরী এলাকার যোকুয়া গ্রামে হলেও ছেলেবেলা থেকেই সে থাকছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের হ
ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে ছাত্র ছাত্রীদের নিয়ে আইনি সচেতনতা শিবির!
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ঝাড়গ্রাম জেলার মানুষকে আইনি সচেতন এবং আইনি সহায়তা দেওয়ার জন্য পুরো জেলা জুড়ে নানান কর্মসূচি পালন করছেন । সাধারণ মানুষকে বিনামূল্যে আইনি পরিষেবা দেওয়ার জন্য জেলার প্রতিটি ব্লকে এবং প্রতিটি থানায় একজন করে "অধিকার মিত্র" আছেন।২২শে এপ্রিল মঙ্গলবার ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে বেলিয়াবেড়া ব্লকের বলদী নিগমানন্দ হাই স্কুলের ছাত্র ছাত্রী দের বাল্য বিবাহ, পকশো, শিশু শ্রম, সাইবার ক্রাইম, ট্রাফিক আইন সহ বিভিন্ন আইনি বিষয়ে সচেতন এবং বিন
শুক্রবারও বাংলার জেলায় জেলায় শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা!
শুক্রবার ১৮ই এপ্রিল দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর সম্ভাবনা। ভারী বৃষ্টির সতর্কতা তিন জেলায়। পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় এই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। সাত জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতির সম্ভাবনা। সেগুলো হল হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা।
ঝাড়গ্রাম সাংসদ কালিপদ সরেন সঙ্গে খড়গপুর DRM অফিসে সৌজন্য সাক্ষাৎ!
১৬ই এপ্রিল বুধবার খড়গপুরের DRM কে.আর. চৌধুরীর সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ঝাড়গ্রাম সাংসদ কালিপদ সরেন। আলোচনাকালে, সাংসদ বিভিন্ন রেল প্রকল্প এবং উন্নয়নমূলক কাজের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন এবং তার নির্বাচনী এলাকায় রেলওয়ে কর্তৃক গৃহীত প্রচেষ্টার প্রশংসা করেন।কথোপকথনের সময়, বিভাগীয় রেল ব্যবস্থাপক অমৃত স্টেশন প্রকল্পের আওতায় মূলত ঝাড়গ্রাম স্টেশনে পরিচালিত প্রধান উন্নয়নমূলক কাজ সম্পর্কে সাংসদকে বিস্তারিত তথ্য প্রদান করেন। এর পাশাপাশি, সাংসদ তার সংসদীয় নির্বা
ঝাড়গ্রাম
নতুন জাতীয় সড়ক চেয়ে কেন্দ্রের দ্বারস্থ জঙ্গলমহল বাসী!
জঙ্গলমহল জুড়ে আর্থ সামাজিক উন্নয়নের জন্য ঝাড়গ্রাম আসানসোল হাইওয়ে দাবী জঙ্গলমহল বাসীর। ব্রিটিশ ভারতে গর্জে উঠেছিল জঙ্গলমহল সাঁওতাল বিদ্রোহ থেকে চুয়াড় বিদ্রোহের সাক্ষী বহনকারী এই পুরুলিয়া বাঁকুড়া ও মেদিনীপুরের লাল মাটি বঞ্চিত থেকেছে বরাবর। কখনো বাম শাসনের চোখ রাঙ্গানি। কখনো এরা দেখেছে মাওবাদী শাসন। বঞ্চিত এই জঙ্গলমহল কখনো কাছে টেনে নিয়েছে তৃণমূল কংগ্রেসকে কখনো দুহাত উজাড় করে দিয়েছে বিজেপি সিপিএমকে দুমুঠো উন্নয়নের আশায়। উন্নয়ন মেলেনী। পেয়েছে গাল ভরা প্রতি
ঝাড়গ্রাম বিচারকের নির্দেশে জীবন বীমার ক্লেমের টাকা পেলেন স্ত্রী এবং পুত্র!
এক বছর আগে স্বামীকে হারিয়েছেন কিন্তু সেই ক্ষত এখনও সারেনি ঝাড়গ্রাম থানার খয়রাকাটা গ্রামের এলাকার বাসিন্দা করুনা বারিকের। শ্বাসকষ্ট জনিত কারণে ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্বামী ধোনিলাল বারিকের ঝাড়গ্রাম হাসপাতালে মৃত্যু হয়েছে। পরিবারের আর্থিক নিরাপত্তার কথা মাথায় রেখে ধোনিলাল এল আই সি এর দুটি জীবন বীমার পলিসি কিনেছিলেন , একটিতে নমিনি ছিলেন স্ত্রী করুনা এবং অপরটিতে ছেলে সুদীপ। ছেলে সুদীপ বারিক বাবার মৃত্যুর পরে এল আই সি অফিসের ঝাড়গ্রাম শাখায় ডেথ ক্লেমের সমস্ত নথী জমা করা সত্ত্বেও
ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের নির্দেশে টাকা ফেরৎ দিলো ইন্সুরেন্স কতৃপক্ষ!
এক বুঝিয়ে বেসরকারি কোম্পানির ইন্সুরেন্স পলিসি বিক্রি করেছিলো বীমা এজেন্ট ,পলিসি হোল্ডার বন্ড হাতে পাওয়ার পর জানতে পারেন আরএক অন্য পলিসি করা হয়েছে । এমনি ঘটনা ঘটেছে ঝাড়গ্রাম জেলা বেলিয়াবেড়া থানার পিঠাপুরা গ্রামের গৃহবধূ রীতা মাইতির সাথে ।বেসরকারি লাইফ ইন্সুরেন্স কোম্পানির এজেন্ট পলিসি হোল্ডার কে জানিয়েছিল প্রিমিয়াম ১০ বছর দিতে হবে এবং ইন্সুরেন্স মেচুরিটির পরেও আজীবন থাকবে কিন্তু পলিসি হোল্ডার বন্ড হাতে পেয়ে অন্য পলিসি দেখে তৎক্ষণাৎ যোগাযোগ করেন এজেন্টের সাথে কিন্তু এজেন্ট রীতা
সোমবার সন্ধ্যায় ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড ঝাড়গ্রামের সাঁকরাইলের বিস্তীর্ণ এলাকা!
সোমবার সন্ধ্যায় আটটা থেকে প্রবল ঘূর্ণিঝড় হয় ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বিস্তীর্ণ এলাকা। ভাঙল গৃহস্থের একাধিক মাটির বাড়ি। সোমবার রাতে ঝড়ের তাণ্ডবে এলোমেলো হয়ে গেল বাড়ি ঘর, কোথাও ভেঙে পড়েছে মাটির বাড়ি, মাইতি পোল্টি ও এগ্রো ফার্মের তিন চারটি সেডের এসবাস্টার ও লোহার কাঠামো ভেঙে পড়েছে,কোথাও উড়ে গিয়েছে বাড়ির ছাউনি আবার কোথাও উড়ল শিশু শিক্ষা কেন্দ্রের ছাদ সব মিলিয়ে ঝড়ের তাণ্ডবে তছনছ সাঁকরাইল ব্লকের একাধিক এলাকা। শুরু হয় ঝড়ো হাওয়া সঙ্গে বজ্রপাত সহ শিলাব
ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরীর স্বরলিপির বসন্ত উৎসব!
রবিবার অনুষ্ঠিত হলো ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরির স্বরলিপি সঙ্গীত এ্যাকাডেমীর বসন্ত উৎসব। চল্লিশ বৎসর ধরে চলে আসা এই বনেদী সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ও অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা ওশুভানুধ্যায়ী গণ কর্ত্তৃক ২য় বর্ষের এই বসন্ত উৎসবের মহতী অনুষ্ঠানে নৃত্য,গীত, আবৃত্তি ও বক্তব্য উপস্থাপিত হয়।এই বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন উদ্বোধক বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ডা: অরুণ গিরি, প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী সর্বেশ্বর মহাপাত্র, বিশিষ্ট অত
ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের হস্তক্ষেপে বাড়িতে এলো বিদ্যুৎ!
২০২৩ সালের ডিসেম্বর মাসে স্থানীয় গ্রাহক পরিষেবা কেন্দ্রে আবেদন করেও মিলছিলোনা নতুন ইলেকট্রিক কানেকসান । ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহযোগিতায় আবেদনের চার মাসের মধ্যেই বাড়িতে নতুন বিদ্যুৎ কানেকসান পেলেন গোপীবল্লভপুর থানার ভীলা গ্রামের সুবোধ হাঁসদা এবং কেসব হাঁসদা । স্থানীয় টিউশন মাস্টারের মাধ্যমে বেলিয়াবেড়া ব্লকের 'অধিকার মিত্র' রীতা দাস দত্তের সাথে যোগাযোগ করেন সুবোধ হাঁসদা । রীতার মাধ্যমে দীর্ঘ দিনের সমস্যার সমাধানের জন্য জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচা
ঝাড়গ্রাম
প্রত্যন্ত গ্রামে আধুনিক শিক্ষার উত্থান, ঝাড়গ্রামের প্রাথমিক স্কুলে এড-টেক বিপ্লব!
শিকাগো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হাত মিলিয়ে রাইটওয়াক ফাউন্ডেশন, আধুনিক শিক্ষার পথে এগোচ্ছে ব্লু বার্ড স্কুল। ঝাড়গ্রাম জেলার এক প্রত্যন্ত গ্রাম খড়িকামাথানি। সেই গ্রামের অন্যতম শিক্ষাকেন্দ্র গোহালডিহা জাতি উপজাতি ব্লু বার্ড প্রাথমিক বিদ্যালয়, যা পরিচালনা করে গোহালডিহা জাতি উপজাতি ব্লু বার্ড নারীকল্যাণ কেন্দ্র। দীর্ঘদিন ধরেই পিছিয়ে পড়া এই অঞ্চলে শিক্ষার প্রসারে নানা বাধা ছিল—যোগাযোগব্যবস্থার অভাব, প্রযুক্তিগত সীমাবদ্ধতা, এবং শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল দক্ষতার ঘাটতি