ঝাড়গ্রাম
Weather Forecast : বুধবার ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে!
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা । আবার কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে।বুধবারের পর বৃহস্পতিবারও ভারী বৃষ্টির সতর্কতা হুগলি , দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম , পুরুলিয়া, পশ্চিম বর্ধমান , বাঁকুড়া জেলায় । শুক্রবার রথযাত্রা। স
সোমবার সুবর্ণরেখা নদীতে তলিয়ে যাওয়া কিশোরের দেহ উদ্ধার হলো মঙ্গলবার সকালে!
শেষমেষ প্রায় ২০ ঘন্টা পর মঙ্গলবার সকাল ৮:৪০ নাগাদ বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের প্রচেষ্টায় গোপীবল্লভপুর-১ ব্লকের সুবর্ণরেখা নদীর জগন্নাথপুর ঘাট থেকে উদ্ধার হলো সোমবার দুপুরে সুবর্ণরেখা নদীর জলে তলিয়ে যাওয়া কিশোর শুভজিৎ খামরীর দেহ। উল্লেখ্য সোমবার দুপুরে স্নান করতে নেমে গোপীবল্লভপুর-১ ব্লকের জগন্নাথপুর ঘাটে সুবর্ণরেখা নদীর জলে তলিয়ে যায় বছর পনেরর কিশোর শুভজিৎ খামারি।এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গিয়েছে মৃত শুভজিৎ খামারির বাড়ি গোপীবল্লভপুর-১ ব্লক
ঝাড়গ্রামের গোপীবল্লভপুর সুবর্ণরেখা নদীতে স্নান করতে নেমে নিখোঁজ কিশোর!
সোমবার ২৩শে জুন সুবর্ণরেখা নদীতে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে এক কিশোর তলিয়ে গিয়েছে। সোমবার দুপুরে ঝাড়গ্ৰাম গোপীবল্লভপুর-১ ব্লকের কুড়িচামঠ গ্ৰাম সংলগ্ন জগন্নাথ ঘাটে ঘটনাটি ঘটে। সিভিল ডিফেন্সের সদস্যরা ১৫ বছরের শুভজিৎ খামরুইয়ের সন্ধান চালাচ্ছে। অন্য কিশোর তুফান খামরুইকে সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। খাদানে তলিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। সুবর্ণরেখা নদী সংলগ্ন কুড়িচামঠ গ্ৰামে শুভজিতের বাড়ি। আলমপুরের বাকড়া শ্যামা স্মৃতি বিদ্যাপীঠের নবম শ্রেণি
ঝাড়গ্রাম
মোবাইল গেলে কী করণীয় সে বিষয়ে সতর্ক বার্তা দিলো ঝাড়গ্রাম পুলিশ!
মোবাইল চুরির পর সাধারণ মানুষের ইউপিআই সহ নেট ব্যাঙ্কিং কীভাবে সুরক্ষিত রাখতে হবে সে বিষয়ে বিশেষ উদ্যোগ নিল ঝাড়গ্রাম জেলা পুলিশ। সম্প্রতি ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে একটি ভিডিও বার্তায় ডিএসপি ডিএনটি সব্যসাচী ঘোষ সাধারণ মানুষের জন্য বিশেষ কয়েকটি সচেতনতা মুলক বিষয় উল্লেখ করেন। সেই বার্তায় তিনি বলেন, মোবাইল চুরির পর সেই মোবাইল যোগসূত্রে যাতে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি না হয় তার জন্য দ্রুত গ্রাহকদের থানায় অভিযোগ করতে হবে এবং পাশাপাশি ব্যাঙ্ককে জানাতে হবে যাতে ব্য
ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের হস্তক্ষেপে চার বছরের সমস্যার সমাধান হলো এক মাসে!
২০২১ সালের ডিসেম্বর মাসে পি.এন.বি (পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক) এর বিসি (বিজনেস করেসপন্ডেন্ট) নেওয়ার জন্য বেলিয়াবেড়া ব্লকের খড়পড়িয়া গ্রামের পুরঞ্জিত ভুঁইয়া কে প্রস্তাব দেন এন.আই.সি.টি টি.পি.এল (ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন এন্ড কমিউনিকেশনস টেকনোলোজি প্রাইভেট লিমিটেড) এর ঝাড়গ্রাম জেলার এরিয়া মেনেজার । এরিয়া মেনেজারের প্রস্তাবে রাজি হয়ে ২০২২ সালের জানুয়ারি মাসে শিকুরিটি মানি বাবদ এন.আই.সি.টি এর একাউন্টে চেক মারফৎ ২৩৬০০/- টাকা জমা করেও বি.সি পান নি বা টাকাও ফেরৎ পান নি এম
ঝাড়গ্রাম জেলার শিলদা চন্দ্রশেখর মহাবিদ্যালয়ের উদ্যোগে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস্ নিয়ে রাজ্যস্তরীয় আলোচনা সভা!
ঝাড়গ্রাম জেলার শিলদা চন্দ্রশেখর মহাবিদ্যালয়ের উদ্যোগে কলেজের সভাগৃহে "ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটস্" (lntellecutual Property Rights ) শীর্ষক একটি রাজ্যস্তরীয় এক দিনের সেমিনার অনুষ্ঠিত হলো। মঙ্গলবারের এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড.ইয়াসিন খান। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন শিলদা চন্দ্রশেখর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড.সুশান্ত কুমার দলুই,উপাধ্যক্ষা ড . সুজাতা তেওয়ারি এবং মহাবিদ্যালয়
ঝাড়গ্রামে গুপ্তমনির কাছে স্কুটি চালককে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস!
ঘটনাটি ঘটেছে বুধবার ঝাড়গ্রামে গোপীবল্লভপুর অন্তর্গত গুপ্তমনির এলাকায় ৷ আজ সকালে ঝাড়গ্রামে গোপীবল্লভপুর থেকে মেদিনীপুর যাবার সময় গুপ্তমনির কাছে স্কুটি চালককে বাঁচাতে গিয়ে কালভার্টের গর্তে পড়ে যায় একটি যাত্রীবাহী বাস। ঝাড়গ্রাম জেলা পুলিশের তৎপরতায় আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। প্রাথমিক সূত্রে খবর মৃত্যু হয়েছে একজনের, আহত একাধিক।এমনকি বাসটির আগের চাকা খুলে বেরিয়ে পড়ে। ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হয় বাসন্তী মাহাত নামে এক মহিলার। আহত
শিলদা কলেজে একদিনের আলোচনা সভা!
ঝাড়গ্রাম জেলার শিলদা চন্দ্রশেখর মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক দিবসীয় রাজ্য স্তরীয় সেমিনাlর। এই সেমিনারের বিষয় "Informal Environmental Education in Ancient Indian Knowledge System" "প্রাচীন ভারতীয় জ্ঞান পরম্পরায় প্রথাবহির্ভূত পরিবেশ শিক্ষা"-এই বিষয়ে বক্তব্য রাখেন সিধু কানু বীরসা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুদীপ কুমার চক্রবর্তী। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন শিলদা চন্দ্রশেখর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড .সুশান্ত কুমার দলুই, উপাধ্যক্ষা ড . সুজা
ওবিসি বি তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানালো পশ্চিমবঙ্গ সদগোপ সমিতি!
রাজ্যের অন্যান্য অনগ্রসর শ্রেণি অর্থাৎ ওবিসি বি তালিকায় সদগোপ জাতিকে অন্তর্ভুক্ত করার পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানালো পশ্চিমবঙ্গ সদগোপ সমিতি (যদুবংশীয়)। ১৬ই জুন সোমবার কলাকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সমিতির নেতৃবৃন্দ জানান, পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যের অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) তালিকায় তাঁদের জাতিকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তকে তাঁরা আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছেন।তাঁরা বলেন, সুপ্রিম কোর্টের আদেশ অনুসরণ করে এবং সমীক্ষা ও জনশুনানি সহ প্রয়োজনীয় পদ্ধতি
ঝাড়গ্রাম
ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে পালিত হলো বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস!
প্রতি বছর ১৫ জুন বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত হয়। এই দিবসটি মূলত বয়স্ক নির্যাতন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাপ্তবয়স্কদের অধিকার ও কল্যাণের পক্ষে কথা বলার জন্য পালিত হয়, যা গত ১৯ বছর ধরে পালিত হয়ে আসছে। WHO রিপোর্ট অনুসারে, ৬০ বছর বা তার বেশি বয়সী প্রতি ছয়জনের মধ্যে একজন কোন না কোন নির্যাতনের শিকার। বেলিয়াবেড়া ব্লকের অধিকার মিত্র রীতা দাস দত্ত, ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া ব্লকের ঘুন্টিয়া গ্রামের প্রবীণদের আইনগতভাবে সচেতন করেন এবং বিভিন্ন বিষয়ে আইনি পরাম
ভিন রাজ্য থেকে গরু পাচার রুখে দিল বেলিয়াবেড়া থানার পুলিশ,গরু পাচারের ঘটনায় গ্রেফতার ১, উদ্ধার ১০টি গরু!
ভিন রাজ্য থেকে বড়সড় গরু পাচার রুখে দিল ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার পুলিশ। গরু পাচার করার সময় দশটি গরু সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল বেলিয়াবেড়া থানার পুলিশ। ।এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার অন্তর্গত চোরচিতা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত গাড়ির চালকের নাম সত্যশিবা দাস। তাঁর বাড়ি উড়িষ্যার ময়ূরভঞ্জ এলাকায় । শনিবার অভিযুক্তকে ঝাড়গ্রাম আদালতে পেশ করে বেলিয়াবেড়া থানার পুলিশ। এদিন ঝাড়গ্রাম আদালতে পেশ করলে মহামান্য বিচারক ৭ দিনের জেল হেফাজতের নি
সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি পুলিশের উদ্যোগে বস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান!
জনসংযোগ বাড়াতে এগিয়ে এলো জামবনী থানার পুলিশ।ঝাড়গ্রাম জেলা পুলিশের নির্দেশে জনসংযোগ এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক রক্ষা করতে বিশেষ উদ্যোগ নিল জামবনী থানার পুলিশ। মঙ্গলবার পুলিশের বিভিন্ন কর্মকান্ড নিয়ে সচেতনতা বাড়াতে জনসংযোগ কর্মসূচির পাশাপাশি এলাকার মানুষজনকে নিয়ে বাল্যবিবাহ রোধ, ডাইনি প্রথা, সেভ ড্রাইভ সেভ লাইফ, জঙ্গলে আগুন লাগানোর ক্ষতিকর দিক সম্পর্কে আলোচনা করা হয়। এদিন ঝাড়গ্রাম জেলা পুলিশের নির্দেশে জামবনী থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে জামবনী থানার লালবাঁধ গ্রাম
ঝাড়গ্রামে বনাধিকার গ্রাম সভা মোর্চার ডেপুটেশন!
মঙ্গলবার বনাধিকার গ্রাম সভা মোর্চা, ঝাড়গ্রামের পক্ষ থেকে ২০ সদস্যের একটি প্রতিনিধি দল ঝাড়গ্রাম মহকুমা শাসকের দপ্তরে ৫ দফা দাবি পেশ করেন। মহকুমা শাসকের অনুপস্থিতিতে তাঁরা সেকেন্ড অফিসার অরিজিৎ দাস ও বিসিডব্লিউ ইন্সপেক্টরের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা জানান, ২০২০ সাল থেকে নয়াগ্রাম ও বিনপুর ২ ব্লকে ২১-২২টি গ্রামসভা গঠিত হলেও, বনাধিকার দাবির জন্য প্রয়োজনীয় মানচিত্র, রেকর্ড ও ফর্ম মেলেনি। তবুও ১২টি গ্রামসভা নিজ উদ্যোগে ব্যক্তিগত ও সামুদায়িক দাবিপত্র জমা দিয়েছে। প্রশাসনের সঙ্গে একাধিক
ঝাড়গ্রাম জেলার পরিবেশবান্ধব ও সমাজসেবামূলক কর্মসূচির মাধ্যমে সমাজকর্মীর বিবাহবার্ষিকী উদযাপন!
একটু ভিন্ন আঙ্গিকে পালিত হলো বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান।পরিবেশ বান্ধব কর্মসূচি এবং সমাজসেবা মূলক কর্মসূচি রূপায়ণের মধ্য দিয়ে নিজেদের বিবাহ বার্ষিকী পালন করলেন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-১ নং ব্লকের দাস দম্পতি। আশুই গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজ কর্মী সনাতন দাস ও তাঁর স্ত্রী কবিতা দাস তাঁদের ২১ তম বিবাহ বার্ষিকীতে একধারে যেমন চারাগাছ রোপণ ও বিতরণ করলেন তেমনি আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মানুষদের মধ্যে মশারী বিতরণ করলেন। দাস দম্পতি জানান, তাঁদের এই উদ্যোগের একমাত্র কা
ঝাড়গ্রামে আদিবাসী যোগ্য শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের দৃপ্ত ধিক্কার মিছিল!
যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের সসম্মানে সবতনে,স্বপদে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারকেই নিতে হবে,এই দাবিতে আদিবাসী যোগ্য শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী অধিকার রক্ষামঞ্চে(২০১৬) এর আহ্বানে ৭ই জুন শনিবার দুপুরে যোগ্য শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের দৃপ্ত ধিক্কার মিছিলে ও পথসভা অনুষ্ঠিত হলো ঝাড়গ্রাম শহরে। এদিন শালতলা মোড় থেকে সংক্ষিপ্ত পথসভার মধ্যে দিয়ে মিছিলের সূচনা হয়। সেখানে থেকে সুভাষ মোড়, কোর্টে রোড় হয়ে পাঁচমাথার মোড়ে শেষ হয়। পাঁচমাথার মোড়ে কিছু সময়ের জন্য
যৌথ প্রচেষ্টায় পরিবেশ দিবস পালন!
মানিকপাড়া প্যারামেডিক্যাল কলেজের উদ্যোগে এবং সৌরদীপ ফাউন্ডেশনের সহযোগিতায় স্থানীয় বল্লা উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হলো যথাযোগ্য মর্যাদায়। বিদ্যালয় প্রাঙ্গনে চারাগাছ রোপণ করা হয়। উপস্থিত সকল ছাত্র-ছাত্রীদের হাতে চারা গাছ উপহার দেওয়া হয় এবং সেগুলো বাড়ির কাছাকাছি জায়গায় রোপন করতে বলা হয়।প্লাস্টিক দূষণ নিয়ে বিশদে আলোচনা করে বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুদীপ চৌধুরী। বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পলাশ চন্দ সহ অন্যান্যরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শি
জেলা শাসকের উদ্যোগে নবরূপে সেজে উঠতে শতাব্দী প্রাচীন বাঘেশ্বর শিব মন্দির প্রাঙ্গণ!
ঝাড়গ্রাম জেলার জেলা শাসকের বিশেষ উদ্যোগে নবরূপে সেজে উঠতে চলেছে শতাব্দী প্রাচীন বাঘ্রেশ্বর শিব মন্দির। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর- ২ ব্লকের সদর বেলিয়াবেড়ায় ডুলুং নদীর ধারে অবস্থিত এই ঐতিহ্যবাহী মন্দির পরিদর্শনে গিয়ে নদীভাঙন রোধে জরুরি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিলেন জেলা শাসক সুনীল আগরওয়াল। মন্দির প্রাঙ্গণের পঞ্চাশ মিটারের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ডুলুং নদী। নদীর ভাঙনে মন্দির সহ বিস্তীর্ণ অঞ্চল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সেই আশঙ্কার কথা মাথায় রেখেই জেলা শাসক স
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা!
ঝাড়গ্রামের একলব্য বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। বুধবার ঝাড়গ্রাম একলব্য বিদ্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা সভা অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে শিক্ষার সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি তাদের শুভেচ্ছা জানান। উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রত্যেকের আগামী দিনের পথ চলা সাফল্য কামনা করেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা।
মুদি দোকানে বিদেশি মদ বিক্রির অভিযোগে চোরচিতা থেকে গ্ৰেফতার ১, উদ্ধার বিপুল পরিমাণ বিদেশী মদ!
অবৈধ ভাবে বিদেশি মদ বিক্রির অভিযোগে সোমবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নং ব্লকের বেলিয়াবেড়া থানা এলাকার চোরচিতা গ্ৰামে বেশ কয়েকটি মদ দোকানের পাশাপাশি একটি মুদির দোকানে অভিযান চালিয়ে কয়েক হাজার টাকার বিদেশি মদ উদ্ধার করল বেলিয়াবেড়া থানার পুলিশ। এদিন বেলিয়াবেড়া থানার ওসি নীলু মন্ডলের নেতৃত্বে বেলিয়াবেড়া থানার পুলিশ অতর্কিতে অবৈধভাবে বিদেশি মদ বিক্রির দোকানে অভিযান চালায়। বেলিয়াবেড়া থানার চোরচিতা গ্ৰামে একটি মুদির দোকান থেকে ২৫০ বোতল বিদেশি মদ উদ্ধার করে পুলিশ। পুল
পরিবেশ দিবসকে সামনে রেখে গোপীবল্লভপুর-২ ব্লকে নানা কর্মসূচি!
বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে ঝাড়গ্রাম জেলা পরিষদের উদ্যোগে সারা জেলা জুড়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।সেই কর্মসূচির অংঙ্গ হিসেবে মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-২ নং পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের উদ্যোগে চারাগাছ রোপণ ও পরিবেশ সচেতনতা মূলক বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।বেলিয়াবেড়া সরকারী কলেজ প্রাঙ্গণে চারাগাছ রোপণ করেন ঝাড়গ্রামে জেলা শাসক সুনীল আগরওয়াল।চারাগাছ রোপণ কর্মসূচিতে অংশ নেন বি ডি ও নীলোৎপল চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি শর্বরী অধিকারী, জয়ে