অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

থানায় অভিযোগ গ্রহণে বিলম্বের অভিযোগ, পাঁশকুড়ায় এসআই আশিস দাস ক্লোজ ও শোকজ!

থানায় অভিযোগ গ্রহণে বিলম্বের অভিযোগ, পাঁশকুড়ায় এসআই আশিস দাস ক্লোজ ও শোকজ!

নিজস্ব সংবাদদাতা : থানায় অভিযোগ জানাতে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হল এক মহিলাকে। অভিযোগ, তাঁর কাছ থেকে অভিযোগ গ্রহণ না করে দীর্ঘক্ষণ থানায় বসিয়ে রাখা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন ওঠার পর পাঁশকুড়া থানার এসআই আশিস দাসকে ক্লোজ করার পাশাপাশি শোকজ করা হয়েছে বলে জানা গিয়েছে।ঘটনায় অভিযোগকারিণী রিয়া চক্রবর্তী শেষ পর্যন্ত মহিলা বিজেপির আইটি সেলের সঙ্গে যোগাযোগ করেন। বিষয়টি আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির মাধ্যমে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অংশুমান সাহার নজরে আনা হয়। এরপরই ঘটনাটি নিয়ে জেলা পুলিশ মহলে তৎপরতা শুরু হয়।অন্যদিকে, পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রযুক্তিগত সমস্যার কারণে অভিযোগকারিণীর অভিযোগটি পুলিশের সরকারি অনলাইন পোর্টালে আপলোড করা সম্ভব হয়নি। তবে প্রযুক্তিগত সমস্যার কারণে অভিযোগ নথিভুক্ত করতে বিলম্ব হয়েছে, নাকি অভিযোগ গ্রহণের ক্ষেত্রে অন্য কোনও গাফিলতি ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।এই বিষয়ে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অংশুমান সাহা জানান, “আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি।”থানায় অভিযোগ জানাতে এসে সাধারণ মানুষকে যাতে অযথা হয়রানির শিকার হতে না হয়, তা নিশ্চিত করা পুলিশের অন্যতম দায়িত্ব। পাঁশকুড়ার এই ঘটনায় অভিযোগ গ্রহণে বিলম্বের কারণ এবং সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের ভূমিকা নিয়ে তদন্তের ফলাফলের দিকেই এখন নজর রয়েছে।