অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

নতুন জাতীয় সড়ক চেয়ে কেন্দ্রের দ্বারস্থ জঙ্গলমহল বাসী!

জঙ্গলমহল জুড়ে আর্থ সামাজিক উন্নয়নের জন্য ঝাড়গ্রাম আসানসোল হাইওয়ে দাবী জঙ্গলমহল বাসীর। ব্রিটিশ ভারতে গর্জে উঠেছিল জঙ্গলমহল সাঁওতাল বিদ্রোহ থেকে চুয়াড় বিদ্রোহের সাক্ষী বহনকারী এই পুরুলিয়া বাঁকুড়া ও মেদিনীপুরের লাল মাটি বঞ্চিত থেকেছে বরাবর। কখনো বাম শাসনের চোখ রাঙ্গানি। কখনো এরা দেখেছে মাওবাদী শাসন। বঞ্চিত এই জঙ্গলমহল কখনো কাছে টেনে নিয়েছে তৃণমূল কংগ্রেসকে কখনো দুহাত উজাড় করে দিয়েছে বিজেপি সিপিএমকে দুমুঠো উন্নয়নের আশায়। উন্নয়ন মেলেনী। পেয়েছে গাল ভরা প্রতি

নতুন জাতীয় সড়ক চেয়ে কেন্দ্রের দ্বারস্থ জঙ্গলমহল বাসী!

পশ্চিম মেদিনীপুর সুমন পাত্র: জঙ্গলমহল জুড়ে আর্থ সামাজিক উন্নয়নের জন্য ঝাড়গ্রাম আসানসোল হাইওয়ে দাবী জঙ্গলমহল বাসীর। ব্রিটিশ ভারতে গর্জে উঠেছিল জঙ্গলমহল সাঁওতাল বিদ্রোহ থেকে চুয়াড় বিদ্রোহের সাক্ষী বহনকারী এই পুরুলিয়া বাঁকুড়া ও মেদিনীপুরের লাল মাটি বঞ্চিত থেকেছে বরাবর। কখনো বাম শাসনের চোখ রাঙ্গানি। কখনো এরা দেখেছে মাওবাদী শাসন। বঞ্চিত এই জঙ্গলমহল কখনো কাছে টেনে নিয়েছে তৃণমূল কংগ্রেসকে কখনো দুহাত উজাড় করে দিয়েছে বিজেপি সিপিএমকে দুমুঠো উন্নয়নের আশায়। উন্নয়ন মেলেনী। পেয়েছে গাল ভরা প্রতিশ্রুতি আর বঞ্চনা। এবার জঙ্গলমহলের ঝাড়গ্রামের সাঁকরাইল থেকে ঝাড়্গ্রাম লালগড় হয়ে আসানসোল দুর্গাপুর পর্যন্ত সরাসরি হাইওয়ে তৈরির দাবি তুলল জঙ্গলমহলবাসী।

তাদের দাবি এই রাস্তাটি তৈরি হলে উপকৃত হবে জঙ্গলমহলের দুকোটি মানুষ। এই রাস্তাটি সংযুক্ত করবে জাতীয় সড়ক দুই ও জাতীয় সড়ক ছয়ের মধ্যে সেই সাথে এ রাস্তাটি দিল্লি কলকাতা গ্রীনফিল্ড এক্সপ্রেসওয়েকে আড়াআড়িভাবে ক্রস করবে। এই রাস্তাটি বিকল্প হয়ে উঠবে চেন্নাই থেকে দিল্লি যাওয়ার কিংবা দক্ষিণ ভারত থেকে উত্তরবঙ্গে যাওয়ার জন্যেও। যানজট কমাবে বাকি খড়গপুর মোরগ্রাম জাতীয় সড়কের উপরেও। সেই সাথে প্রস্তাবিত এই রাস্তাটি সংযুক্ত করবে বেলদা, কেশিয়াড়ি, কুলটিকরী, লোধাসুলি, ঝাড়গ্রাম, কাঁটাপাহাড়ি বুলানপুর, পাথরপাড়া, দুবরাজপুর, পাঁচমুড়া, ওন্দা, বেলিয়াতোড়, মালিয়াড়া, অন্ডাল, রানীগঞ্জ ও আসানসোলকে। প্রস্তাবিত এ রাস্তাটিতে জঙ্গলমহলের প্রত্যন্ত ধু ধু জঙ্গল থেকে শুরু করে এ রাস্তাটি সংযুক্ত করবে আসানসোল দুর্গাপুরের মতো শিল্পাঞ্চলকেও। এই রাস্তাটি আগামী দিনে জঙ্গলমহলকে পথ দেখাবে নতুন শিল্পের। এই রাস্তা দিয়ে কখনও কংসাবতী কখনও শিলাবতী কখনও সুবর্ণরেখা আবার কখনও দামোদর নদীর জল শিল্পোদ্যোক্তাদের কাজে আসবে আবার কখনো কাজে আসবে জঙ্গলমহলের কাঁচামাল। একদিকে যেমন ঝাড়গ্রাম লোকসভা অপর দিকে বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর, আসানসোল, লোকসভার পাশাপাশি বোলপুর বীরভূমের জন্যেও এ রাস্তাটি তৈরি হলে যে আগামী দিনে তারা প্রভূত উপকৃত হবে সে কথাটি আর বলার অপেক্ষা রাখে না। তাই এই রাস্তাটির দাবি নিয়ে আগামী দিনে কেন্দ্রীয় ভারী সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়গড়ির দ্বারস্থ হতে চলেছেন জঙ্গলমহলবাসীদের একাংশ। জঙ্গলমহলে লক্ষাধিক মানুষ দুগ্ধ শিল্পের সাথে যুক্ত। কে কেউ যুক্ত কাঁচা সবজি থেকে শুরু করে বিভিন্ন উৎপাদন মূলক কাজের সাথে তারা দ্রুত এইসব কাঁচামাল আসানসোলের মত শিল্প শহরে পৌঁছে দেওয়ার পাশাপাশি তারা দিল্লি পর্যন্ত পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখে কিন্তু এখন এই মুহূর্তে গ্রামের প্রত্যন্ত কয়েকটি প্রান্ত থেকে দিল্লি পৌঁছতে তিন দিন সময় লাগে। এই রাস্তাটি তৈরি হলে তা কমে অর্ধেক হয়ে যাবে। দূরত্ব কমবে ৩০০ কিলোমিটার। অপরদিকে আসানসোলের মত অনেক শিল্পোন্নত শহর অনুসারী শিল্প তৈরি থেকে শুরু করে বিভিন্ন শিল্পের কাঁচামাল খুব সহজেই জঙ্গলমহল থেকে সংগ্রহ করতে পারবে। সমস্যা মিটবে জঙ্গলমহলের হাজার হাজার বেকারের। কবে আসবে জঙ্গলমহলের দারিদ্রতা উন্নত হবে আর্থসামাজিকভাবে জঙ্গলমহল। বৈষম্য কমবে গ্রাম ও শহরের দূরত্ব ঘুচবে ভারতের সাথে ইন্ডিয়ার। এখন সেই আশায় মশগুল জঙ্গলমহলবাসীদের একাংশ। প্রস্তাবিত এই পথটি ঘিরে স্বপ্ন দেখছে মেদিনীপুরের পাথরপাড়া, স্বপ্নে মশগুল ঝাড়গ্রামের রামগড় কিংবা বাঁকুড়ার পাঁচমুড়া। তাদের স্বপ্ন কতটা ফলপ্রসূ হয় সেদিকেই তাকিয়ে গোটা জঙ্গলমহল।

সম্পর্কিত খবর

বীরসা মুন্ডার জন্মজয়ন্তীকে সামনে রেখে ছয় দফা দাবি,মন্ত্রীর হাতে স্মারকলিপি ঝাড়গ্রাম

বীরসা মুন্ডার জন্মজয়ন্তীকে সামনে রেখে ছয় দফা দাবি,মন্ত্রীর হাতে স্মারকলিপি

আগামী ১৫ নভেম্বর ভগবান বীরসা মুন্ডার জন্মজয়ন্তী। এই বিশেষ দিনটিকে সামনে রেখে বননির্ভর আদিবাসী ও অন্যান্য পরম্পরাগত বনবাসী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে সরব হলো বনাধিকার মোর্চা গ্রামসভা মোর্চা, ঝাড়গ্রাম। বনাধিকার আইন, ২০০৬ অনুযায়ী বনবাসী মানুষের ন্যায্য অধিকার সুনিশ্চিত করার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশে ছয় দফা দাবিসম্বলিত একটি স্মারকলিপি জমা দেওয়া হলো স্থানীয় বিধায়ক তথা প্রতিমন্ত্রী অমিয় কিস্কুর হাতে।শুক্রবার নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানি বিধায়ক কার

ঝাড়গ্রামে ভয়াবহ পথ দুর্ঘটনা! বাস-লরির মুখোমুখি সংঘর্ষে আহত প্রায় ২০, গুরুতর জখম দুই চালক! ঝাড়গ্রাম

ঝাড়গ্রামে ভয়াবহ পথ দুর্ঘটনা! বাস-লরির মুখোমুখি সংঘর্ষে আহত প্রায় ২০, গুরুতর জখম দুই চালক!

ঝাড়গ্রামে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হলেন প্রায় ২০ জন যাত্রী। ঝিলিমিলি থেকে দীঘাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বাদামের খোসা বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাস ও লরির দুই চালক গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে।স্থানীয় সূত্রে খবর, কলাবুনি জঙ্গলের কাছে কংসাবতী ক্যানেলের সেতুর উপর দিয়ে যাওয়ার সময় বাসটির সঙ্গে উল্টোদিক থেকে আসা বাদামের খোসা বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাস ও লরির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দ

চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেফতার গোপীবল্লভপুরের প্রাক্তন তৃণমূল প্রার্থী অজিত মাহাতো ঝাড়গ্রাম

চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেফতার গোপীবল্লভপুরের প্রাক্তন তৃণমূল প্রার্থী অজিত মাহাতো

নিজস্ব সংবাদদাতাবৃহস্পতিবার রাত প্রায় ২টো নাগাদ ঝাড়গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হল গোপীবল্লভপুরের প্রাক্তন তৃণমূল বিধানসভা প্রার্থী অজিত মাহাতোকে। বন দফতরে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া এবং পরবর্তীকালে টাকা ফেরত চাইলে হুমকি দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ঝাড়গ্রামের রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রামের বাছুরডোবার বাসিন্দা সজল দাস অজিত মাহাতোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন। অভিযোগ, ২০২