গ্রামীণ শিক্ষাঙ্গনে শিল্পের নতুন দিগন্ত! দুই স্কুলে শতাধিক ছবির প্রদর্শনী নিয়ে পড়ুয়াদের উৎসাহিত করলেন শিল্পশিক্ষক সোমনাথ বিশ্বাস!
নিজস্ব সংবাদদাতা : শহরের পাশাপাশি গ্রামাঞ্চলের ছাত্রছাত্রীদের মধ্যেও শিল্পচর্চা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন জওহর নবোদয় বিদ্যালয়, বহরমপুরের শিল্পশিক্ষক সোমনাথ বিশ্বাস। বুধবার, 25 নভেম্বর মুর্শিদাবাদ জেলার দুটি বিদ্যালয়—নজিরপুর এসারপাড়া হাইস্কুল এবং হুদা হেরামপুর হাইস্কুলে আয়োজিত হয় একদিনের চিত্রকলা কর্মশালা, লাইভ পেইন্টিং ডেমোনস্ট্রেশন এবং ছাত্রছাত্রীদের আঁকা ছবির প্রদর্শনী। এই উদ্যোগকে ঘিরে দুই বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল জওহর নবোদয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আঁকা 100টিরও বেশি চিত্রকর্মের প্রদর্শনী। সোমনাথ বিশ্বাসের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে শিক্ষার্থীদের সৃজনশীলতা, কল্পনাশক্তি ও শিল্পভাবনার নানা দিক ফুটে ওঠে। দুই বিদ্যালয়েই 500-রও বেশি ছাত্রছাত্রী প্রদর্শনী পরিদর্শন করে এবং বিভিন্ন শিল্পকর্ম সম্পর্কে আগ্রহ প্রকাশ করে।

শুধু প্রদর্শনী নয়, অনুষ্ঠানে সরাসরি ছবি এঁকে দেখান শিল্পশিক্ষক সোমনাথ বিশ্বাস। তুলির ব্যবহার, রঙের মেলবন্ধন, রেখার বিন্যাস এবং ছবি আঁকার বিভিন্ন কৌশল হাতে-কলমে তুলে ধরেন তিনি। শিল্প সৃষ্টির এই প্রত্যক্ষ অভিজ্ঞতা পড়ুয়াদের কাছে বিশেষ আকর্ষণীয় হয়ে ওঠে। পাশাপাশি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় কৃতিত্বের পরিচয় দেওয়া 50 জন পড়ুয়ার হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দিয়ে তাদের আগামী দিনে আরও ভালো কাজ করার জন্য উৎসাহিত করা হয়।এই উদ্যোগের প্রশংসা করেন হুদা হেরামপুর হাইস্কুলের প্রধান শিক্ষক সঞ্জীব কুমার মণ্ডল। তিনি বলেন, “ছাত্রছাত্রীদের জন্য এই ধরনের অনুষ্ঠান অত্যন্ত প্রয়োজনীয়।

বিশেষ করে গ্রামীণ এলাকায় শিল্পকর্ম প্রদর্শনীর সুযোগ খুবই কম। সোমনাথ বিশ্বাসের এই উদ্যোগকে আমরা আন্তরিকভাবে কুর্নিশ জানাই। আগামী দিনেও তিনি যেন এই ধরনের আরও কর্মসূচি গ্রহণ করেন। আমরা তাঁর পাশে আছি এবং সর্বাত্মক সহযোগিতা করব।”অন্যদিকে, মুর্শিদাবাদ জেলার রানিনগর-1 ব্লকের নজিরপুর এসারপাড়া উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষও এই উদ্যোগের স্বীকৃতিস্বরূপ সোমনাথ বিশ্বাসকে বিশেষ Appreciation Letter প্রদান করে সম্মানিত করেন। গ্রামীণ এলাকায় শিল্পশিক্ষার প্রসারে তাঁর আন্তরিকতা, সময়দান এবং শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশে উদ্যোগী ভূমিকার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, সোমনাথ বিশ্বাস দীর্ঘদিন ধরে বিদ্যালয় স্তরে শিল্পশিক্ষা এবং ছাত্রছাত্রীদের সৃজনশীল প্রতিভা বিকাশের কাজে যুক্ত রয়েছেন। তাঁর মতে, শিল্পশিক্ষা কেবল ছবি আঁকার কৌশল শেখায় না, বরং শিক্ষার্থীদের পর্যবেক্ষণ ক্ষমতা, কল্পনাশক্তি, চিন্তাভাবনা ও আত্মপ্রকাশের দক্ষতাকেও সমৃদ্ধ করে।গ্রামীণ এলাকার বহু প্রতিভাবান পড়ুয়া উপযুক্ত মঞ্চ ও সুযোগের অভাবে নিজেদের প্রতিভা প্রকাশ করতে পারে না। সেইসব শিক্ষার্থীর কাছে শিল্পচর্চার সুযোগ পৌঁছে দেওয়া এবং তাদের প্রতিভাকে স্বীকৃতি দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।একদিনে দুটি বিদ্যালয়ে আয়োজিত এই কর্মসূচি নিছক চিত্রপ্রদর্শনী বা কর্মশালার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। বরং গ্রামীণ শিক্ষাঙ্গনে শিল্প-সংস্কৃতির প্রসার, পড়ুয়াদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং নতুন প্রজন্মের মধ্যে সৃজনশীল চেতনা জাগিয়ে তোলার এক উল্লেখযোগ্য প্রয়াস হয়ে উঠেছে সোমনাথ বিশ্বাসের এই উদ্যোগ।
সম্পর্কিত খবর
মুর্শিদাবাদ
রেজিনগরে ভোটের আগে গ্রেফতার নির্দল প্রার্থী সইফুল, পুরনো মামলা ঘিরে চাঞ্চল্য
উপনির্বাচনের আগে পরপর দুই প্রার্থী গ্রেফতার ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য। নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারের পর এবার মুর্শিদাবাদের রেজিনগরে গ্রেফতার হলেন নির্দল প্রার্থী সইফুল ইসলাম। শনিবার বহরমপুর থানার পুলিশ তাঁকে একটি পুরনো মামলায় গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বিধানসভা নির্বাচনের সময় রেজিনগর এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় দায়ের হওয়া মামলায় সইফুল ইসলামের নাম ছিল। ওই সময় তিনি সংশ্লিষ্ট এলাকার
দেশ
জলে ডুবে থাকলেই মিলত স্বস্তি, অনন্ত আম্বানির উদ্যোগে মুম্বইয়ে চিকিৎসাধীন মুর্শিদাবাদের ইকবাল
গায়ে তীব্র জ্বালাপোড়া। জল থেকে উঠলেই অসহ্য যন্ত্রণা। সেই যন্ত্রণা থেকে সাময়িক স্বস্তি পেতে গত প্রায় পাঁচ বছর ধরে দিনের অধিকাংশ সময় পুকুরের জলে ডুবে থাকত মুর্শিদাবাদের ১৬ বছরের কিশোর ইকবাল শেখ। গলা পর্যন্ত জলে ডুবে থাকা ইকবালের একাধিক ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিও নজরে আসার পরই তার চিকিৎসার দায়িত্ব নেওয়ার উদ্যোগ নেয় রিলায়েন্স গ্রুপ।জানা গিয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত আম্বানির হস্তক্ষেপে কয়েকদিন আগে ইকবালকে আকাশপথে মুম্বই নিয়ে য
মুর্শিদাবাদ
বহরমপুর কোর্ট স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা! ছাউনির লোহার পাত ভেঙে আহত ৮ যাত্রী
স্টেশনে বসে ট্রেনের অপেক্ষা করছিলেন যাত্রীরা। আচমকাই মাথার উপর থাকা ছাউনির লোহার পাত ভেঙে পড়ল তাঁদের উপর। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হলেন আটজন ট্রেনযাত্রী। সোমবার দুপুর আড়াইটে নাগাদ মুর্শিদাবাদের বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঘটনাটি ঘটে। রেল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে রয়েছেন বহরমপুরের বাসিন্দা অমর হাজরা। এছাড়াও ভগবানগোলার বাসিন্দা মহম্মদ মহিসিন হোসেন ও ইজাজ আহমেদ এবং লালগোলা থানা এলাকার আঙ্গুরা বিবি, রুমেশা বিবি, তাজকেরা বিবি, শবনম সুলতানা ও আজনু