ঝাড়গ্রাম
ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপির বিদায়ী সাংসদ কুনার হেমব্রম তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন!
পঞ্চম দফা ভোটের আগেই গেরুয়া শিবিরে বড় ভাঙন। বিজেপির বিদায়ী সাংসদ কুনার হেমব্রম তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। ঝাড়গ্রাম কেন্দ্রের বিদায়ী বিজেপি সাংসদ তিনি। রবিবার, ঝাড়গ্রামের সভায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি।রবিবারই ঝাড়গ্রামে সভা করতে যান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই অভিষেকের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন তিনি। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে ২০১৯ সালে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন কুনার হেমব্রম।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঝাড়গ্রাম শহরে হয়েছিল শুভেন্দু অধিকারীর রোড শো!
ঝাড়গ্রাম লোকসভা আসনে কুড়মি ভোট মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে গেরুয়া শিবিরের। কারণ, এই আসনে কুড়মি সমর্থিত দু’জন প্রার্থী রয়েছেন। এই দু’ই প্রার্থী ভোট কাটলে আখেরে সুবিধা পাবে তৃণমূল। তাই এই আবহে কুড়মি ভোট টানতে মরিয়া গেরুয়া শিবির। বৃহস্পতিবার সন্ধ্যায় শিলদায় বিজেপি প্রার্থী প্রণত টুডুর সমর্থনে প্রচারে এসে সংকল্প সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, ‘‘কুড়মি সমাজের অনেক নেতা আমার সঙ্গে যোগাযোগ রেখেছেন। কুড়মি সমাজ ওদের সঙ্গে নেই। কুড়মিরা আমাদের সঙ্গে রয়েছে।’’
দিল্লিতে সুবর্ণ রৈখিক পরিবারের মানবিক প্রয়াস!
মানবিক মুখ নিয়ে দিল্লির একটি অন্ধ স্কুলের আবাসিক শিক্ষার্থীদের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও রেশনদ্রব্য তুলে দিলো দিল্লির সুবর্ণরৈখিক পরিবার। বুধবার সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক পরিবার আমারকার ভাষা, আমারকার গর্ব এর প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষ্যে বুধবার সুবর্ণ রৈখিক অববাহিকা জুড়ে রক্তদান, চারাগাছ রোপণ, জলসত্র,খাদ্যদ্রব্য প্রদান সহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে। এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে দিল্লির সুবর্ণ রৈখিক পরিবারের উদ্যোগে অনুষ্ঠিত হলো এই মানব
পশ্চিম মেদিনীপুর
গরমে বিধ্বস্ত দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ-বেশ কয়েকটি জেলায় জারি কমলা সতর্কতা !
শুক্রবার দক্ষিণবঙ্গের আটটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় তাপপ্রবাহের কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের ১৪টি জায়গায় দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল মেদিনীপুরে। বৃহস্পতিবার সেখানকার দিনের তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৫.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। অ
ঝাড়গ্রাম
পুরনো নেতাদের জুড়লেন ভোট প্রচারের কাজে!
ভোটের আগে ঝাড়গ্রামে দলের সাংগঠনিক বৈঠকে যোগ দেয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।বৃহস্পতিবার দুপুর ২টো ১০-এ ঝাড়গ্রাম হেলিপ্যাডের মাটি ছোঁয় অভিষেকের কপ্টার। প্রায় আড়াই ঘণ্টা বৈঠক করেন তিনি। প্রথম দফায় ক্ষোভ মেটাতে আলাদা বৈঠক। পরে নির্বাচনী কমিটির সদস্যদের নিয়ে বৈঠক। অভিষেকে স্পষ্ট জানিয়ে দেন, নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে নিতে হবে। দলের নির্দেশ মতো সবাইকে একযোগে কাজ করতে হবে। দলীয় প্রার্থীর প্রচারে এক যোগে প্রচারও করতে হবে।নির্বাচনী কমিটির সদস্য
ঝাড়গ্রাম
মারণ রোগে আক্রান্ত তিন ক্ষুদে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন মানবদরদী শিক্ষক হেরম্বনাথ চক্রবর্তী!
বাঁকুড়া জেলার হাড়মাসড়া গ্রামের বাসিন্দা হেরম্বনাথ চক্রবর্তী একজন মানবদরদী শিক্ষক। মানুষ গড়ার কারিগর এই মানুষটির মধ্যে লুকিয়ে আছে একটি কোমল হৃদয়। অসহায় মানুষের সমস্যার কথা শুনলেই মন কেঁদে উঠে তাঁর। মানুষের বিপদের দিনে নিজের সামর্থ্য মতো তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন বহুবার ।এবারে তিনি মারণ রোগে আক্রান্ত ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলার তিন ক্ষুদে শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে প্রত্যেককে দশ হাজার টাকা করে মোট ত্রিশ হাজার টাকার এককালীন আর্থিক অনুদান পাঠিয়ে দিলেন তাদ
ঝাড়গ্রাম
শিলদা কলেজের ইতিহাস বিভাগে সেমিনার!
ঝাড়গ্রাম জেলার শিলদা চন্দ্রশেখর কলেজের ইতিহাস বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি বিভাগীয় সেমিনার । এই আলোচনা চক্রের বিষয় ছিল 'প্রাচীন ভারতে নারী'। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই আলোচনা চক্রের উদ্বোধন করেন শিলদা চন্দ্রশেখর কলেজের প্রিন্সিপাল ড. সুশান্ত কুমার দোলই । এই অনুষ্ঠানটিকে পরিচালনা করেন ইতিহাস বিভাগের অধ্যাপক মনোরঞ্জন ভট্টাচার্য ও ড. সুশান্ত দে ।এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের সমস্ত অধ্যাপক-অধ্যাপিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।এছাড়াও কলেজের অন্যান্য
ঝাড়গ্রাম
সুবর্ণরৈখিক পরিবারের বসন্ত উৎসব 'রংমিলান্তি'!
নানা রঙের আবীরে রাঙা হয়ে উঠলো গোটা 'কুটুমবাড়ি" প্রাঙ্গণ। সুবর্ণরৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক সংগঠন 'আমারকার ভাষা,আমারকার গর্ব'-এর উদ্যোগে এবং সংগঠনের ঝাড়গ্রাম শাখার ব্যবস্থাপনায় ঝাড়গ্রাম শহরের উপকণ্ঠে ফুলবেড়িয়ায় অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে সজ্জিত শাল জঙ্গলে ঘেরা 'কুটুম বাড়ি তে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব 'রংমিলান্তি''। অনুষ্ঠানে পরিচালক মন্ডলীর উপস্থিত সবাইকে স্বাগত জানান বিশ্বজিৎ পাল,শাশ্বতী খুঁটিয়া সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আলোচনা,আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ,
বন্যপ্রাণ রক্ষায় সাইকেল যাত্রা!
চাঁদড়া থেকে সাইকেল যাত্রায় যোগ দেন মুখ্য বনপাল (পশ্চিমাঞ্চল) অশোকপ্রতাপ সিংহ, মেদিনীপুরের ডিএফও দীপক এম, খড়্গপুরের ডিএফও মণীশ যাদব প্রমুখ। বন দফতরের উদ্যোগ রবিবার সকালে ঝাড়গ্রামের বালিভাষা থেকে এই যাত্রা শুরু হয়েছিল। পরে মেদিনীপুর গ্রামীণের চাঁদড়া হয়ে শালবনির পিঁড়াকাটায় গিয়ে শেষ হয়েছে।বনদপ্তর থেকে জানা গিয়েছে, শনিবার সকালে খড়্গপুরের হিজলি থেকে এই যাত্রা শুরু হয়ে ঝাড়গ্রামের বালিভাসাতে শেষ হয়। রবিবার সকালে বালিভাষা থেকে এই সাইকেল যাত্রা কংসাবতী ন
ঝাড়গ্রাম
ঝাড়গ্রামে লালদুর্গ পুনরুদ্ধারে বামেদের বাজি সোনামণি !
স্থানীয় মানুষের সুখে-দুঃখে পাশে থাকা সোনামণির উপরই এবার ঝাড়গ্রামে ভরসা সিপিএমের। জঙ্গলমহল এককালের লালদুর্গ হিসেবে পরিচিত হলেও সময়ের স্রোতে এখন বামেদের কাছে তা শুধুই স্মৃতি। ২০১১ সালে পালাবদলের পর থেকে ধাপে ধাপে শক্তি হারিয়ে সিপিএম কার্যত অস্তিত্বহীন। এই চরম দুঃসময়ে ঘুরে দাঁড়াতে এবার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে বামেদের বাজি অপ্রতিরোধ্য সোনামণি টুডু। হিসেব বলছে বামেদের চরম দুর্দিনেও গ্রামসভা হোক বা পঞ্চায়েত নির্বাচন যতবার তিনি লড়াইয়ে নেমেছেন সোনামণির অশ্বমেধের ঘোড়া থামানোর ক্ষমতা হ
ঝাড়গ্রাম
পরিবেশ গবেষণা সংস্থা টিয়ারের বার্ষিক অধিবেশন ও বসন্ত উৎসব অনুষ্ঠিত হলো ঝাড়গ্রাম রাজবাড়িতে!
পরিবেশ গবেষণা সংস্থা ট্রপিক্যাল ইন্সটিটিউট অফ আর্থ এন্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (TIEER) -এর বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হলো ঝাড়গ্রাম রাজবাড়ি প্রাঙ্গণে। প্রাচীন ঐতিহ্যবাহী রাজবাড়ির উঠানে পরিবেশবান্ধব ছায়াযুক্ত মুক্ত হাওয়ার মাঝে প্রায় ছয় ঘন্টা ধরে অধিবেশন, পুরস্কার বিতরণ এবং গবেষণালব্ধ তথ্য চিত্র প্রদর্শন ও বাসন্তিক শিল্প সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হয়। অধিবেশন প্রাঙ্গণের মনোরম পরিবেশে সাজিয়ে তুলেছিলেন সংস্থার জামডহরি দত্তক গ্রামের নবাগত ও উদীয়মান হস্ত শিল্পী সন্তু মা
ঝাড়গ্রাম
হরিপুরা প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উৎসবের সূচনা!
ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের হরিপুরা প্রাথমিক বিদ্যালয়ের দু'দিনের শতবর্ষ উদযাপন উৎসবের সূচনা হলো সোমবার সকালে। এদিন সকালে মূল অনুষ্ঠান শুরুর আগে বিভিন্ন মনীষী ও বিপ্লবীর সাজ,ধামসা,মাদল, রণপা,মুখোশ নৃত্য, কলসীমাথায় নৃত্য ,এন সি সি প্যারেড সহযোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হরিপুরা সহ আরও তিনটি তিনটি গ্রামের সীমানা পরিক্রমা করে। শোভাযাত্রা শেষে সমবেত অতিথিদের দ্বারা বিদ্যালয়ের শতবর্ষ তোরণ উদ্ঘাটন, জাতীয় পতাকা উত্তোলন, শতবর্ষ স্মারক পতাকা উত্তোলন ও একশত প্রদীপ প্রজ
পশ্চিমবঙ্গ
লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গে ভোট হবে সাত দফাতেই!
১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। মোট ৭ দফায় ভোট গ্রহণ করা হবে। ভোটের ফল প্রকাশ করা হবে। কেন এবার ৭ দফায় নির্বাচন করা হচ্ছে, তার কারণও জানালেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, “দেশের ভৌগলিক চিত্র দেখুন। নদী থেকে পাহাড়, মরুভূমি। নির্বাচনের সঙ্গে যুক্ত নিরাপত্তা বাহিনীর কথা ভাবুন। তাদের উপরে কী চাপ দেখুন। ২-৩ দিনের সময়ের মধ্যে তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে। এর মাঝে হোলি থেকে শুরু করে রাম নবমী-হাজারো উৎসব রয়েছে। তার মাঝে ন
ঝাড়গ্রাম
বহড়াদাঁড়ি নেতাজি ক্লাবের ৩৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠান!
ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বহরাদাঁড়ি নেতাজী ক্লাবের ৩৫ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো দশ দিনের সারস্বত উৎসব।গত ২৩ শে জানুয়ারি নেতাজির জন্মদিনে ৯৮ জন প্রতিযোগীকে নিয়ে ম্যারাথন দৌড় ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়েছিল। তারপর জানুয়ারি ,ফেব্রুয়ারি ও মার্চ মাসের বিভিন্ন ছুটির দিনে নানা ধরনের ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আবৃত্তি, নৃত্য,অংকন, সঙ্গীত, হাস্যকৌতুক,অন্ত্যাক্ষরী, কুইজ,লুডো,ক্রিক
দেশ
২০২৪-এর জন্য প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি!
২ মার্চ শনিবার বিকেলে ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হল। যার মধ্যে রয়েছে বাংলার ২০ জনের নাম। শনিবার ২ মার্চ বিকেলে ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হল। যার মধ্যে রয়েছে বাংলার ২০ জনের নাম। বিজেপির প্রথম প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন ৩৪ জন কেন্দ্রীয় মন্ত্রী এবং লোকসভার ও কয়েকটি রাজ্যের বিধানসভার অধ্যক্ষও। বারাণসী কেন্দ্র থেকেই ফের প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত, ২০১৯ সালে প্রথম তালিকায় ১৮০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি। প্রার্থী তালিকা ঘোষণা করা হয়ে
পশ্চিমবঙ্গ
রাজ্যে শুক্রবারই চলে এসেছে প্রথম দফার ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী!
রাজ্যে শুক্রবারই চলে এসেছে প্রথম দফার ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের বিভিন্ন জেলাতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। মূলত বর্ধমান, কাটোয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আজ থেকেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জেলায় জেলায় রুট মার্চ শুরু করেছে। লোকসভা নির্বাচন এখনো ঘোষণা হয়নি, তবে তার আগেই ২ রা মার্চ শনিবার বিকেল থেকেই কেশপুরে শুরু হয়ে গেল কেন্দ্র বাহিনীর রুটমার্চ। কেশপুর ব্লকের অন্তর্গত ১৫
ঝাড়গ্রাম
ঝাড়গ্রাম হেলিপ্যাড এলাকার স্থানীয় লোধা-শবরদের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী!
মুখ্যমন্ত্রী হেলিকপ্টার থেকে নেমে হেলিপ্যাডের সাইডে থাকা এলাকাবাসীর সাথে তিনি কথাবার্তা বলেন ওদের অভাব অভিযোগের কথা শোনেন।বুধবার ঝাড়গ্রাম শহরে পৌঁছনোর পরেই তাঁকে শুনতে হল লোধা-শবর বস্তিতে পানীয় জল নেই। নিজে দেখলেন পর্যটন শহর ঝাড়গ্রামের অপরিচ্ছন্নতা। তারপরে পুরপ্রতিনিধিদের (কাউন্সিলর) সঙ্গে বৈঠক করে সেই নিয়ে কার্যত তিরস্কার করলেন তাঁদের। মুখ্যমন্ত্রীকে দেখতে হেলিপ্যাডের এক পাশে জড়ো হয়েছিলেন লোধা-শবরেরা। বাঁশের ব্যারিকেডের অপরপ্রান্তে তাঁদের দেখে এগিয়ে যান মুখ্যমন্ত
পশ্চিম মেদিনীপুর
দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনে অমৃত ভারত প্রকল্পের উদ্বোধন!
দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনে অমৃত ভারত প্রকল্পের উদ্বোধন হলো । ২৬ শে ফেব্রুয়ারি অমৃত ভারত স্টেশন প্রকল্পের শিলান্যাস হয়ে গেল। ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে উদ্বোধন হলো ৫৫৪ টি রেল স্টেশন। সেই সঙ্গে এক হাজার পাচশোটির বেশি রেল ওভারব্রিজেরও শিলান্যাস হলো। দেশের প্রায় দু হাজার একশোটিজায়গায় এই অনুষ্ঠান হল । একযোগে দক্ষিণ-পূর্ব রেলের ২২ টি স্টেশনে অমৃত ভারত প্রকল্পের কাজের সূচনা হলো এদিন। সবচেয়ে বেশি রয়েছে খড়্গপুরের অধীনে থাকা 15
কুড়মিদের উন্নয়নের জন্য রাজ্য সরকার কুড়মি ডেভলেপমেন্ট বোর্ড গঠন করেছে!
ঝাড়গ্রাম সফরে এসে মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত কুড়মি ভবনের।কুড়মিদের উন্নয়নের জন্য রাজ্য সরকার কুড়মি ডেভলেপমেন্ট বোর্ড গঠন করেছে। জানা গিয়েছে, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রাম এই চার জেলাতেই কুড়মি মানুষজন বেশি থাকায় এই চার জেলায় অফিস তৈরির সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। ঝাড়গ্রাম জেলা শহরের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন সরকারি ফাঁকা জমিতে গড়ে উঠছে কুড়মি ভবন।
আগামী বুধবার ২৮ ফেব্রুয়ারি বাঁকুড়ার খাতড়ায় প্রশাসনিক জনসভা সেরে বিকেলে কপ্টারে ঝাড়গ্রামে পৌঁছবেন মুখ্যমন্ত্রী!
এ বার লোকসভা ভোটের আগে ঝাড়গ্রামে সরকারি পরিষেবা প্রদান ও প্রশাসনিক জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী। প্রশাসন সূত্রে খবর, আগামী বুধবার ২৮ ফেব্রুয়ারি বাঁকুড়ার খাতড়ায় প্রশাসনিক জনসভা সেরে বিকেলে কপ্টারে ঝাড়গ্রামে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। পর্যটন উন্নয়ন নিগমের ঝাড়গ্রাম টুরিস্ট কমপ্লেক্সে রাত্রিযাপন করবেন। পরদিন বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ঝাড়গ্রাম স্টেডিয়ামে সরকারি পরিষেবা প্রদান ও প্রশাসনিক জনসভা করবেন মুখ্যমন্ত্রী। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রামের সভা থেকে মুখ্যমন্ত্রী প্রায় পাঁচ