কুড়মিদের উন্নয়নের জন্য রাজ্য সরকার কুড়মি ডেভলেপমেন্ট বোর্ড গঠন করেছে!
ঝাড়গ্রাম সফরে এসে মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত কুড়মি ভবনের।কুড়মিদের উন্নয়নের জন্য রাজ্য সরকার কুড়মি ডেভলেপমেন্ট বোর্ড গঠন করেছে। জানা গিয়েছে, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রাম এই চার জেলাতেই কুড়মি মানুষজন বেশি থাকায় এই চার জেলায় অফিস তৈরির সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। ঝাড়গ্রাম জেলা শহরের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন সরকারি ফাঁকা জমিতে গড়ে উঠছে কুড়মি ভবন।
ঝাড়গ্রাম নিজস্ব সংবাদদাতা : ঝাড়গ্রাম সফরে এসে মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত কুড়মি ভবনের।কুড়মিদের উন্নয়নের জন্য রাজ্য সরকার কুড়মি ডেভলেপমেন্ট বোর্ড গঠন করেছে। জানা গিয়েছে, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রাম এই চার জেলাতেই কুড়মি মানুষজন বেশি থাকায় এই চার জেলায় অফিস তৈরির সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। ঝাড়গ্রাম জেলা শহরের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন সরকারি ফাঁকা জমিতে গড়ে উঠছে কুড়মি ভবন।