ঝাড়গ্রাম
ঝাড়গ্রাম
প্রয়াত ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ কুনার হেমব্রম !
দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ কুনার হেমব্রম। কলকাতায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন সাংসদ। উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভা ভোটে বিজেপির প্রার্থী হয়েছিলেন কুনার হেমব্রম। ঝাড়গ্রামের তৃণমূলের জেতা আসনে সেই বার পদ্ম ফুটেছিল তাঁর হাত ধরে। কিন্তু ২০২৪-এর লোকসভা ভোটে বিজেপি প্রার্থী বদল করলে তারপরই বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেন কুনার। ২০২৪-এর মে মাসে ঝাড়গ্রামে গোপীবল্লভপুরে তৃণমূলের সর্
সম্প্রীতির আঠারো বছর পূর্তি উপলক্ষ্যে পারিবারিক উদ্যোগে গোপীবল্লভপুরের আমরদাতে রক্তদান উৎসব!
ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার আমরদা গ্রামে অনুষ্ঠিত হলো ভিন্ন ধরনের রক্তদান উৎসব। মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক, রক্তদান আন্দোলনের কর্মী সুদীপ কুমার খাঁড়া ও গৃহবধূ মৃন্ময়ী ভূঞ্যা খাঁড়ার একমাত্র কন্যা সম্প্রীতি গত ১৫ ই আগস্ট ১৮ বছর পূর্ণ করে ১৯ বছরে পা রেখেছে। তার এই আঠারোর পূর্ণতা উপলক্ষ্যে পিতা-মাতার ইচ্ছায় খাঁড়া ও ভূঞ্যা পরিবারের উদ্যোগে সম্প্রীতির মামাবাড়ির গ্রাম আমরদাতে সম্প্রীতির মামাবাড়ি 'ভূঞ্যা ভবন'-এ অনুষ্ঠিত হলো রক্তদান উৎসব
ঝাড়গ্রামে হাতি মৃত্যুর ঘটনার পর, নড়েচড়ে বসল জেলা প্রশাসন!
বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের দফতরে জেলাশাসকের উপস্থিতিতে হওয়া বৈঠকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে হুলা টিমের সদস্যদের সঙ্গে থাকবে বডি ক্যামেরা, পরিধানে থাকবে বিশেষ পোষাক। এছাড়াও হাতি তাড়ানোর সময় স্থানীয় মানুষজন ভিড় করলে তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। গত ১৫ আগস্ট ঝাড়গ্রামে হুলা বিদ্ধ হয়ে এক হাতির মৃত্যু হয়। অভিযোগের আঙুল ওঠে হুলা পার্টির সদস্যদের বিরুদ্ধে। ঘটনায় রাজ্য জুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়৷ ঐ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার মেদ
ঝাড়গ্রামের উন্নয়নে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রীর!
চব্বিশের লোকসভা নির্বাচনের পর প্রথমবার ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় ঝাড়গ্রাম টুরিস্ট কমপ্লেক্স থেকে ঝাড়গ্রাম স্টেডিয়ামের অনুষ্ঠান স্থলে আসেন মুখ্যমন্ত্রী। ভারত ছাড়ো আন্দোলন উপলক্ষে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। এরপর মন্ত্রী বিরবাহা হাঁসদা ও আদিবাসী মহিলা শিল্পীদের সঙ্গে নৃত্যে মেতে ওঠেন মুখ্যমন্ত্রী। দুপুরে ঝাড়গ্রাম স্টেডিয়ামে রাজ্যস্তরীয় বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, ঝাড়গ্রাম
বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আগামী বৃহস্পতিবার দু’দিনের ঝাড়গ্রাম সফরে আসছেন মুখ্যমন্ত্রী!
বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আগামী বৃহস্পতিবার দু’দিনের ঝাড়গ্রাম সফরে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবসের রাজ্যস্তরীয় অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। আদিবাসী দিবস হলেও সে দিন কুড়মিদের সম্পর্কে মুখ্যমন্ত্রী কি কোনও বার্তা দিতে পারেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তৃণমূলের নির্বাচনী ইস্তাহারেও কুড়মিদের জাতিসত্তার দাবির বিষয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনার ভিত্তিতে পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছিল। তবে ভোটের পর লোকসভা ও বিধানসভার সদ্য অধিবেশনে
ঝাড়গ্রাম
চোখের ড্রপের বদলে বৃদ্ধার চোখে পড়ল শিশুদের পেটখারাপের ওষুধ, ঘটনা ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালের!
গত ১৩ জুন ঝাড়গ্রাম শহরের এক নম্বর ওয়ার্ডের বছর ষাটের বৃদ্ধা হাসি দাস।চোখের চিকিৎসা করাতে গিয়েছিলেন ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে। বৃদ্ধা হাসি দাসকে হাসপাতালে দেওয়া হয় দু’টি চোখের ড্রপ। অভিযোগ, একটি ড্রপ লাগানোর পরেই তাঁর চোখ জ্বালা করতে শুরু করে। ১৯ জুন ফের হাসপাতালে যান ওই বৃদ্ধা। ওই দিন চিকিৎসক তাঁকে অন্য ওষুধ লিখে দিয়ে আগের ওষুধগুলি ব্যবহার করতে বারণ করেন। কিন্তু ওষুধের দোকানে পুরনো ওষুধগুলি দেখালে বৃদ্ধা কে বলা হয় সেগুলি শিশুদের পেটব্যথা কমানোর ওষুধ। বৃদ্ধা হাসির আ
ঝাড়গ্রাম
" হাতি আতঙ্ক "থেকে বাঁচতে অভিনব পন্থা ঝাড়গ্রাম বন দফতরের,সমস্ত রেঞ্জের জঙ্গলে তৈরি হবে ফলের বাগান,মূললক্ষ্য হাতির খাদ্যাভ্যাসে বদল আনা!
জঙ্গলমহলের জেলা ঝাড়গ্রাম। জেলা জুড়ে অন্যতম আতঙ্কের নাম হাতি। এখন প্রায় সারা বছরই হাতির দল থাকে এই জেলায়। সাবাড় করে দিচ্ছে জমির ধান থেকে শুরু করে আনাজ। কখনো আবার চালের বস্তার খোঁজে হানা দিচ্ছে স্কুল,বাড়ির রান্না ঘরে। এই আতঙ্ক থেকে বাঁচতে অভিনব পন্থা অবলম্বন করল ঝাড়গ্রাম বন দফতর। ঝাড়গ্রাম ডিভিশনের সমস্ত রেঞ্জে ফলের বাগান তৈরি করে সেই প্রবণতা বদলাতে চাইছে বন দফতর। তাই বন দফতর আগামী দু’বছরে জেলা রেঞ্জে শুধুমাত্র ফলের চারা তৈরির নির্দেশ দিল। এই নার্সারি গুলিতে তৈরি হবে
ইউ. এল. বেঙ্গল কোম্পানীর উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবির!
গ্রীষ্মকালীন রক্তের চাহিদা কিছুটা হলেও মেটাতে এগিয়ে এলো ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার অর্ন্তগত ইউ. এল. বেঙ্গল কোম্পানী। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার অর্ন্তগত তুঙ্গাধূয়া গ্রামে অবস্থিত ইউ. এল. বেঙ্গল কোম্পানীতে পুনরায় অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। এই রক্তদান শিবিরটি ঝাড়গ্রাম জেলা হাসপাতালের ব্ল্যাড ব্যাঙ্কের তত্ত্বাবধানে করা হয়েছিল। এই অনুষ্ঠানটির সূচনা করেন কোম্পানীর সিনিয়ার জেনারেল ম্যানেজার শ্রী সুনীল কুমার পান্ডে । ঝাড়গ্রাম জেলা হাসপাতালের ব্ল্যাড ব্যাঙ্কের মেডিক
ঝাড়গ্রাম
২৭ বছর আগে জামবনি লোকাল কমিটির সিপিএম সদস্য হত্যায়,খুনিদের সাজা শোনাল ঝাড়গ্রাম আদালত!
জামবনি থানার ঢ্যাংবহরা গ্রামের বাসিন্দা জাহ্নবী বেরা নিজের চাষের জমি থেকে বাড়ি ফিরছিলেন। দিনটি ছিল ১৫ জুলাই ১৯৯৭। অভিযোগ ওঠে, সিপিএমের জামবনি লোকাল কমিটির সদস্য জাহ্নবী বেরাকে সামনে থেকে গুলি করে ঝাড়খণ্ড পার্টির কয়েকজন সদস্য। পেটের ডানদিকে গুলি লাগে। তবে সেই অবস্থাতেই আক্রান্ত জাহ্নবী বেরা দৌড় লাগান।সেই ঘটনার সপ্তাহখানেকের মাথায় কলকাতার এসএসকেএম হাসপাতালে জাহ্নবী বেরার মৃত্যু হয়। তবে মৃত্যুকালীন জবানবন্দি ও মৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে মামলা শুরু হয়। গ্রেফতার হ
বেলিয়াবেড়ার প্রহরাজ রাজবাড়ী বিষয়ক তথ্যচিত্র প্রকাশ!
একসময় এই রাজবাড়ী থেকে পার্শ্ববর্তী অঞ্চলের খাজনা আদায় হতো। কয়েকশো বছর ধরে রাজত্ব করেছিলেন এই বংশের জমিদারেরা। তখনকার দিনে জমিদারদের রাজা বলা হতো। শিক্ষা, সাহিত্য, ব্যাঙ্ক ও স্বাধীনতা আন্দোলনে প্রহরাজ বাড়ির ভূমিকা অনস্বীকার্য। বৃহত্তর এই জমিদার পরিবার 'রাজ পরিবার' নামেই পরিচিত হয়েছিলেন। রাজবাড়ীর ইতিহাস লুকিয়ে রয়েছে বর্তমান রাজবাড়ীর আনাচে কানাচে। এক প্রহরে ঘোড়া ছুটিয়ে যতটা এলাকা দখল করা যাবে, ততটা এলাকার খাজনা আদায় ও তদারকির দায়িত্ব পাবে এই পরিবার। সেই থে
ঝাড়গ্রাম
ঝাড়গ্রামে বেড়াতে গিয়ে খুন যুবক,চোর সন্দেহে গণপিটুনি, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বন্ধু!
গত ২২ মে ঝাড়গ্রামের বেনাগেড়িয়ার সৌরভ সাউ তাঁর মায়ের স্কুটি নিয়ে বন্ধু অক্ষয় মাহাতোর সঙ্গে জামবনি থানার অন্তর্গত খাটখুরা এলাকায় ঘুরতে গিয়েছিলেন। আর তাতেই খুন হলেন এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে তাঁর বন্ধু। স্থানীয় সূত্রে খবর, খাটখুরা এলাকায় একটি রাস্তা নির্মাণের কাজ চলছিল। সেখানে ঠিকাদারি সংস্থার রাস্তা নির্মাণের গাড়ি রাখা ছিল। ওই গাড়ি থেকে জিনিসপত্র চুরির অভিযোগ ওঠে। আচমকা চোর সন্দেহে তাঁদের উপর চড়াও হয় কয়েক জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জামবনি থা
পশ্চিম মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম-অতি ভারী বৃষ্টির সতর্কতা ঘোষণা মৌসম ভবনের!
মৌসম ভবনের ঘোষণা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। গোটা বাংলাতেই বর্ষা হাজির। বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর সৃষ্ট ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িশা উপকূল অঞ্চলে নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানা যাচ্ছে। শনিবার পশ্চিমের ৩ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম। একইসঙ্গে দক্ষিণের আরও ৭ জেলায় রয়েছে ভারী বৃষ্টির
কুলটিকরি বিএড শিক্ষার্থীদের ইউ. এ. এল. বেঙ্গল কারখানা পরিদর্শন!
গত সোমবার ইউ. এ. এল. বেঙ্গলের উদ্যোগে কারখানার অন্তবর্তী শিক্ষামূলক এলাকা পরিদর্শনের আয়োজন করা হয়েছিল কুলটিকরি বিএড কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে, এই পরিদর্শনে অংশগ্রহন করছিলেন ঐ সংস্থার পক্ষ হইতে পাঁচজন শিক্ষক এবং পঁয়ত্রিশজন শিক্ষার্থী। কারখানার পক্ষ থেকে প্রথমে কনফারেন্স হলে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কারখানার উৎপাদন ও সেফটি সম্পর্কিত একটি ভিডিও দেখানো হয়। তারপর ৩টি গ্রুপে বিভক্ত হয়ে কারখানার বিভিন্ন খুঁটিনাটি যেমন কাঁচামাল সম্পর্কিত উৎপাদন সম্পর্কিত, যন্ত্রপাতি সম্পর্কিত, বৈদ
শিলদা কলেজে যোগ দিবস উদযাপন করা হলো!
শিলদা চন্দ্রশেখর কলেজে জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে উদযাপিত হলো আন্তর্জাতিক যোগা দিবস। শুক্রবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড.সুশান্ত কুমার দোলাই, এন এস এস-এর দুই প্রোগ্রাম অফিসার অধ্যাপক ড.সুশান্ত দে ও অধ্যাপক ফটিকচন্দ্র অধিকারী। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নয়াগ্রাম কলেজে শারীরশিক্ষা বিভাগের অধ্যাপক ড.স্বদেশ রঞ্জন পাল।এছাড়া কলেজের শরীরশিক্ষা বিভাগের বিভাগীয় শিক্ষক সমরেশ জানা এবং প্রশিক্ষক হিমাংশু মাহাত এদিনের কর্মসূচিতে উপস্থ
ঝাড়গ্রাম
শিলদা কলেজে পরিবেশ দিবস উদযাপন!
শিলদা চন্দ্র শেখর কলেজে জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে উদযাপিত হলো বিশ্ব পরিবেশ দিবস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল ড. সুশান্ত কুমার দোলাই কলেজের ভাইস প্রিন্সিপাল ড. সুজাতা তেওয়ারি, এন এস এস এর পোগ্রাম অফিসার ড. সুশান্ত দে। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক ও অধ্যাপিকারা। এই অনুষ্ঠানে ১৮৫ জন সেচ্ছাসেবক উপস্থিত ছিল। উক্ত অনুষ্ঠানের মূল বিষয় ছিল রবীন্দ্রনাথের পরিবেশ ভাবনা ।এই বিষয় নিয়ে কলেজের অধ্যক্ষ ড. সুশান্ত কুমার দোলাই তার মূল্যবান বক্তব্য
ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী হোনা টুডুর বিরুদ্ধে এফআইআর!
ভোটের দিন আক্রান্ত বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ । ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়। শ্লীলতাহানি-সহ একাধিক জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে বলে খবর। ভোটের দিন আক্রান্ত হয়েছিলেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী, ইটের ঘায়ে জখম হন প্রার্থীর নিরাপত্তা রক্ষীও। এতেই শেষ নয়। অভিযোগ, তাঁর গাড়িও ভাঙচুর করা হয়। আবার ওই দিনই প্রণতের বিরুদ্ধে গড়বেতা থানায় অভিযোগ দায়ের করেন এক মহিলা। চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা হয়
ঝাড়গ্রামে মোগলাবেড়িয়ায় বুথে ছাপ্পা মারা হচ্ছে, আক্রান্ত বিজেপি প্রার্থী ও সংবাদমাধ্যমের কর্মীরা!
ভোট পরিদর্শনে বেরিয়ে হামলার মুখে ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামে গড়বেতার মোগলাবেড়িয়ায় গ্রামের ১৯৮ ও ২০০ নম্বর বুথে।গড়বেতার মোগলাবেড়িয়ায় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গাড়ি লক্ষ করে ইটবৃষ্টি হয়ে বলে অভিযোগ। গাড়ি লক্ষ করে ইটবৃষ্টি হয়ে বলে অভিযোগ। পরিস্থিতি সামলাতে গিয়ে প্রার্থীর নিরাপত্তায় থাকা সিআইএসএফ জওয়ানের মাথা ফেটে যায়।
প্রাক্তন বন আধিকারিকের সমীর মজুমদার পরিবেশ সচেতনার বিষযে কি বললেন!
ঝাড়গ্রামে প্রাক্তন বন আধিকারিকের সমীর মজুমদার চাকুরী থেকে অবসর নেবার পর সারা দেশের মানুষকে বন, বন্য প্রান, প্রকৃতি এবং পরিবেশের উপকার ও তার সংরক্ষনে এগিয়ে আসতে ৯০.৪ এফ.এম রেডিও, ঝাড়গ্রাম মাধ্যমে সচেতনতার কাজ শুরু করেছেন চার বছর আগে। গত মঙ্গলবার ২২শে মে ২০২৪ সেই অসাধারন কাজের দুশো দিন অর্থাৎ চারশো ঘন্টা হয়ে গেল। প্রতি বুধবার সকাল নয়টা থেকে এগারোটা অবধি তার এই সরাসরি সম্প্রচার শোনা যায় ৯০.৪ এফ.এম. রেডিও মিলন থেকে। কোনরকম সাম্মানিক ছাড়াই চার বছর ধরে ব্যাতিক্রমি এই অনুষ্ঠান তিনি ক
সাধু-সন্তদের নিয়ে তৃণমূল সুপ্রিমোর ‘বিতর্কিত’ মন্তব্যের তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী!
আবহাওয়া খারাপ জন্য তমলুকের সভা বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।ঝাড়গ্রামের সভা থেকে তমলুকবাসীর কাছে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী। সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ ঝাড়গ্রামের সভা শুরু করেন প্রধানমন্ত্রী। শুরুতেই তিনি তমলুকের সভা বাতিলের কথা জানিয়ে সেখানকার বাসিন্দাদের কাছে ক্ষমা চেয়ে নেন। বলেন, “হাজার হাজার মানুষ আমার জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু আমি যেতে পারলাম না। এর জন্য আমি ক্ষমা চাইছি।” তবে এদিন ঝাড়গ্রাম থেকে ভারচুয়ালি তমলুকে সভা করেছেন তিনি। রামকৃষ্ণ মিশন এবং সন্তদে
সোমবার সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তমলুক এবং ঝাড়গ্রামে!
২০ মে পঞ্চম দফার ভোট চলাকালীন সোমবার ফের নির্বাচনী প্রচারে বাংলায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার ওড়িশার পুরীর মন্দিরের সামনেই গ্রান্ড রোড ধরে রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল থেকেই ভিড় ছিল রাস্তাঘাটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছিলেন কর্মী-সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী রোড-শো শুরু করতেই চারিদিক থেকে পুষ্পবৃষ্টি হয়। দক্ষিণবঙ্গের দুই কেন্দ্র তমলুক ও ঝাড়গ্রামে বিজেপির প্রার্থীদের সমর্থনে ভোট প্রচার