ঝাড়গ্রাম
ঝাড়গ্রাম
ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের আঠাঙ্গি গ্রামে বালি ব্যবসায়ীর বাড়িতে বড়সড় অভিযান ইডি!
ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের আঠাঙ্গি গ্রামে সোমবার পয়লা ডিসেম্বর নেমে এল হাইভোল্টেজ উত্তেজনা। সোমবার ভোর বেলাতেই বড়সড় অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বালি চক্রে আর্থিক দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে এই হানা বলে সূত্রের দাবি। স্থানীয় বাসিন্দা অভিষেক পাত্র ওরফে বিল্টু, যিনি দীর্ঘদিন ধরে বালি ব্যবসার সঙ্গে যুক্ত বলে অভিযোগ, তাঁর বাড়িতেই প্রথমে পৌঁছয় ED–র দল। ইডি আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়ে হঠাৎ সকালেই অভিযান শুরু হয়।এর আগে বালি পাচার ও দুর্নীতি চক্রে যু
থ্যালাসেমিয়া প্রতিরোধের বার্তা দিয়ে,মেয়ের বিয়েতে রক্তদান শিবির!
সমাজসচেতনতা মূলক মানবিক প্রয়াসের নতুন নজির তৈরি হলো ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-১ নং ব্লকের আলমপুর গ্রামে। এই গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ প্রধান ও সুনীতা প্রধানের উদ্যোগে তাঁদের বড় মেয়ে পিউ'র বিয়ে উপলক্ষে বিয়ের দিন দুপুরে আয়োজন করলেন রক্তদান শিবিরের। প্রধান পরিবারের এই উদ্যোগে সামিল হলো সুবর্ণরৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক সুবর্ণ রৈখিক পরিবার 'আমারকার ভাষা আমারকার গর্ব '। ৩০শে নভেম্বর রবিবার সন্ধ্যায় বাকড়া গ্রামের অয়ন দন্ডপাটের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আলমপুর গ্রামের পি
ঝাড়গ্রাম জেলার আইনি পরিষেবা দিতে স্কুলে উপস্থিত বিচারক!
বিনামূল্যে আইনি সচেতনতা শিবিরে খাড়বান্ধি এস সি হাই স্কুলের ছাত্র ছাত্রী দের বিভিন্ন বিষয়ে আইনি সচেতন করলেন বিচারক । মঙ্গলবার ২৫শে নভেম্বর ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে বেলিয়াবেড়া ব্লকের খাড়বান্ধি এস সি হাই স্কুলের ছাত্র ছাত্রী দের বাল্য বিবাহ , পকশো , ড্রাগ সহ বিভিন্ন আইনি বিষয়ে সচেতন করেন সচিব তথা বিচারক রিহা ত্রিবেদী । বিনামূল্যে অফিসের নানান পরিষেবা সম্বন্ধে অবগত করেন অফিস মাস্টার সুব্রত বারিক।সাইবার ক্রাইম এবং ট্রাফিক আইন সমন্ধে সচেতন করেন বেলিয়াবেড়া থানা
ঝাড়গ্রাম জেলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের শিলদা চন্দ্রশেখর মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের মিলন উৎসব- ২০২৫!
ঝাড়গ্রাম জেলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত শিলদা চন্দ্রশেখর মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের উদ্যোগে মহাসমারোহে পালিত হলো বিভাগীয় মিলনী উৎসব। প্রদীপ প্রজ্জ্বলন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের অনুষ্ঠানের সূচনা করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. সুশান্ত কুমার দোলুই। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষা ড. সুজাতা তেওয়ারি, বিভাগীয় প্রধান শক্তিপদ শীট, বিভাগীয় শিক্ষক ড. সুশান্ত দে সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিল ইতিহাস অনার্স
ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকে বহুচর্চিত বাকড়া জমি জালিয়াতি মামলায় ফের গ্রেপ্তার,ধৃতের সংখ্যা বেড়ে ৯!
ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বাকড়া এলাকায় বহু আলোচিত জমি জালিয়াতি কাণ্ডে আবারও গ্রেপ্তার হল এক অভিযুক্ত। মঙ্গলবার রাতে বিশেষ অভিযানে সাঁকরাইল থানার পুলিশ খড়্গপুরের পালঝাহরি এলাকা থেকে সমীর মাহাতোকে আটক করে। তার বাড়ি মানিকপাড়া ফাঁড়ির ছোট চুঁয়াশুলি গ্রামে। বুধবার অভিযুক্তকে ঝাড়গ্রাম আদালতে পেশ করা হয়। এদিন ঝাড়গ্রাম আদালতে পেশ করলে মহামান্য বিচারক ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।পুলিশ সূত্রে জানা গেছে, জমি জালিয়াতি চক্রের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থেকে ভুয়ো কাগজপত্
ঝাড়গ্রামের পাঁচমাথা মোড়ে টোটো চালকদের পথ অবরোধ!
ঝাড়গ্রাম জেলা জুড়ে টোটো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে । টোটো রেজিস্ট্রেশন ও লাইসেন্সে রাজ্য সরকারের নির্ধারিত টাকার তুলনায় জেলা RTO-র অতিরিক্ত অর্থ দাবি করার অভিযোগে ক্ষুব্ধ চালকরা মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রাম শহরের পাঁচমাথা মোড়ে মিছিল ও প্রতিবাদে সামিল হন। টোটো চালকদের অভিযোগ—রাস্তায় টোটো চালাতে রেজিস্ট্রেশন ও লাইসেন্স বাধ্যতামূলক বলে পরিবহণ দপ্তর নতুন নিয়ম ঘোষণা করলেও, ঝাড়গ্রাম RTO দপ্তর সেই নিয়মের তোয়াক্কা না করে “একাধিক অজুহাতে” অতিরিক্ত টাকা ধার্য করছে, যা এককাল
ঝাড়গ্রাম জেলার জামবনির জামডহরি গ্রামে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্য শিবিরের কর্মসূচি!
ঝাড়গ্রামের জামবনি ব্লকের ধড়সা গ্রাম পঞ্চায়েতের জামডহরি গ্রামে আজ আনুষ্ঠানিকভাবে সূচনা হলো নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও পর্যবেক্ষণ শিবির। এই শিবির আয়োজন করেছে ঝাড়গ্রামে শহরের পূর্বাশা ক্লাব ।সহযোগিতা করেছে পরিবেশ গবেষণা সংস্থা ট্রপিক্যাল ইনস্টিটিউট অফ আর্থ এন্ড এনভারমেন্টাল রিসার্চ (TIEER) ,ব্যবস্থাপনায় ছিল জামডহরি গ্রামবাসী। আজকে এই শিবিরে জামডহরি গ্রামবাসী তথা নিকটবর্তী পাঁচটি গ্রাম তথা পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের দুটি গ্রামের গ্রামবাসী বৃন্দ এই শিবিরে অংশ নেয়। মূলত ঝাড়গ্র
ঝাড়গ্রাম
ঝাড়গ্রাম জেলার বিনামূল্যে আইনি পরিষেবা পৌঁছে দিতে গ্রামে উপস্থিত বিচারক!
গ্রামীণ স্তরের সাধারণ মানুষের কাছে বিনামূল্যে আইনি পরিষেবার কথা পৌঁছে দিতে "আইনি সচেতনতা শিবির" অনুষ্ঠিত হলো খাসজঙ্গল গ্রামে।ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের কলমাপুকুরিয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এবং ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পরিচালনায় সোমবার অনুষ্ঠিত হলো "আইনি সচেতনতা শিবির"। ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক রিহা ত্রিবেদী বাল্য বিবাহ , সাইবার ক্রাইম, পিতা মাতার ভালো ভাবে দেখভাল করা , প্রবীণ মানুষদের আইনি অধিকার সহ অন্যান্য নানান আইন
ফুটবল খেলতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল লবি হাঁসদা এক তরতাজা যুবকের!
ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার লালগড়ের তিলাবনিতে।ফুটবল খেলতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল লবি হাঁসদা নামে ২৫ বছরের এক তরতাজা যুবকের।শুক্রবার বিকেলে স্থানীয় মাঠে খেলতে নেমে হঠাৎই লুটিয়ে পড়ে যায় লবি। প্রত্যক্ষদর্শী বন্ধুরা জানান, মাঠে পড়ে যাওয়ার পর আর উঠছিল না সে। তড়িঘড়ি তাকে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে চিকিৎসক ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।পরিবার সূত্রে জানা যায়, লবি কিছুদিন ধরেই শারীরিকভাবে
ঝাড়গ্রাম পৌরসভায় এক বিরাট রাজনৈতিক পরিবর্তন!
ঝাড়গ্রাম পৌরসভায় এক বিরাট রাজনৈতিক পরিবর্তন লক্ষ্য করা গেছে। দলীয় নির্দেশ মেনে পৌরসভার সভানেত্রী কবিতা ঘোষ এবং ভাইস চেয়ারপারসন সুখী সোরেন তাদের পদ থেকে পদত্যাগ করেছেন।সূত্রের খবর, সাংগঠনিক কারণে দলীয় নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছেন। এর পরপরই উভয় জনপ্রতিনিধি তাৎক্ষণিকভাবে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।তবে, এই পদক্ষেপের পেছনে রাজনৈতিক কারণ নিয়ে এলাকায় আলোচনা চলছে। দলীয় সূত্রের খবর, আসন্ন নগর উন্নয়ন প্রকল্প এবং সাংগঠনিক পুনর্গঠনের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়ে
ঝাড়গ্রাম
ফের ইডির তল্লাশি ঝাড়গ্রামে!
ফের ইডির তল্লাশি ঝাড়গ্রামে। ED আধিকারিকের একটি দল এসে উপস্থিত হয় ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে। প্রথমে তারা অরুণ শরাফের অফিসে একদফা তল্লাশি চালায়। তারপর সেখান থেকে সরাফের বালি খাদান পৌছায়। সেখানে গোটা এলাকা মেপে দেখে। সাথে স্টক বালির পরিমান ও ফিতা দিয়ে মেপে দেখেন ED আধিকারিক এর দল।পাশাপাশি বিজেপির প্রাক্তন জেলা যুব সভাপতি অনুরন সেনাপতির স্টক বালিও মেপে দেখে তদন্ত কারি দলটি। কারন সূত্রের খবর অনুরন স্টক বালি অরুন সরাফেরবসিও দিয়ে চালাতেন। তাই সেই যোগসূত্র ও সরজমিন এ ক্ষতিয়ে দেখছে ত
সিপিআইএম এর ৬জন কর্মী কে অপহরন ও খুনের ঘটনার অভিযোগে,সাজা ঘোষনা করেন মহামান্য আদালত!
সিপিআইএম এর ৬জন কর্মীকে অপহরন ও খুনের ঘটনার অভিযোগে, ঝাড়খন্ড পার্টির ৪৫জন কে আজ যাবজ্জিবন সাজা ঘোষনা হয় অ্যাডিসনাল ডিস্ট্রিক্ট জাজ-২ এর এজলাসে। সাজা ঘোষনা করেন মহামান্য বিচারক অরবিন্দ মিশ্র।১৯৯৩ সালের ৭ই মে বেলপাহাড়ি থানার হিজলার জঙ্গল এলাকা থেকে ৬জন সিপিআইএম কর্মী কে অপহরন করে খুন করা হয় বলে অভিযোগ।১৯৯৩ সালের ৭ইমে মনোজ গড়াই, বিপুল মাহাত,কার্ত্তিক মাহাত, ডাঃসৌমেন মুখার্জ্জি,সাধন মাহাত, বিদ্যুৎ মাহত সকাল ৯টা নাগাদ বাড়ি থেকে বের হয় বেলপাহাড়ি র হিজলার উদ্দেশ্যে।৫টি সাইকেলে ৬জন রও
ঝাড়গ্রাম
পৌড়া অষ্টমী আবার কারো কাছে 'পোড়া অষ্টমী বা 'পটুয়া' বা 'প্রথমা' অষ্টমী বা 'পড়ুয়া অষ্টমী'!
অবিভক্ত মেদিনীপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিশেষ করে সুবর্ণরেখার পাশাপাশি অঞ্চলে এই অষ্টমী পালন খুব পুরানো রীতি এবং ধুমধাম করে পালিত হয়। পড়ুয়া অষ্টমী, যা পৌড়া অষ্টমী,পটুয়া, পোড়া অষ্টমী বা প্রথমা অষ্টমী নামেও পরিচিত। অবিভক্ত মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর সহ সুবর্ণরেখা অববাহিকার সীমান্তবর্তী অঞ্চলে এই উৎসবটি প্রচলিত।বাড়ির বড় ছেলে বা মেয়ের মঙ্গল কামনায় মঙ্গল ফোঁটা দেওয়া হতো। সকাল বেলা গায়ে হলুদ মেখে স্নান করে কাচা পোশাক, নতুন ঘুমসী পরে, তুলস
কন্যা সন্তান হওয়ায় খুনের চেষ্টা! সচেতনতার বার্তা দিতে হল পদযাত্রা প্রশাসনের!
ঝাড়গ্রাম জেলা জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছিলো কন্যা সন্তান জন্মের অপরাধে সদ্যজাত শিশুর মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা। সমাজের বিবেক কে নাড়িয়ে দেওয়া সেই মর্মান্তিক ঘটনার পর এবার একই গ্রামে নারী শিশুর সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির উদ্যোগে এগিয়ে এলেন প্রশাসন ও জনপ্রতিনিধিরা। শনিবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই নম্বর ব্লকের বেলিয়াবেড়া থানার অন্তর্গত তালগ্রামে উপস্থিত হন গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত এবং ঝাড়গ্রামের জেলা শাসক আকাঙ্কা ভাস্কর। সঙ্গে ছিলেন প্রশাসনিক
ঝাড়গ্রাম
বেআইনি বালি পাচার মামলায় ED-র হাতে গ্রেপ্তার ঝাড়গ্রামের খাদান মালিক,৭৮ কোটি টাকার দুর্নীতি!
ঝাড়গ্রাম জেলায় একাধিকবার বেআইনি বালি খাদান গুলিতে হানা দিয়েছিল ইডি আধিকারিকদের দল। বেশকিছু নথি জোগাড় করা হয়েছিল অবৈধ বালি কারবাদীদের বিরুদ্ধে এবার বালি পাচার মামলায় প্রথম এক খাদান মালিক কে গ্রেফতার করল ইডি। সূত্রের খবর গ্রেফতার করা হয়েছে জি.ডি মাইনিং কোম্পানির প্রধান অরুন শরাফ-কে। কলকাতার বালি থেকে গ্রেফতার হয়েছে তাঁকে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে ভুয়ো চালান তৈরি করে বালি পাচারের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে জিডি মাইনিং কোম্পানির প্রধান অরুণ শরাফ এর বিরুদ্ধে । এই বেআইনি ব
ঝাড়গ্রামের নয়াগ্রাম থানার মলম অঞ্চলের নেশার ঘোরে স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার স্বামী?
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রামের নয়াগ্রাম থানার মলম অঞ্চলের বাইশাশোল গ্রামে। নেশার ঘোরে স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার স্বামী।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, মৃতার নাম সারথি ভক্তা। স্বামী মন্টু ভক্তর সঙ্গে বাইশাশোল গ্রামের বাড়িতেই থাকতেন তিনি। প্রায়শই নাকি অশান্তি লেগেই থাকত তাঁদের মধ্যে। শনিবার রাতে দম্পতির মধ্যে বচসা চরমে ওঠে। অভিযোগ, এক পর্যায়ে রাগে মন্টু কুড়ুল নিয়ে তেড়ে যায় স্ত্রীর দিকে। এলোপাথাড়ি কোপাতে থাকে সারথিকে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে
ঝাড়গ্রামে পথ দুর্ঘটনায় কলকাতার বেহালা এলাকার সাতজন পর্যটক আহত!
রবিবার সন্ধ্যায় ঝাড়গ্রামে পথ দুর্ঘটনায় কলকাতার বেহালা এলাকার সাতজন পর্যটক আহত হয়েছেন। বাঁশপাহাড়ি থানার অন্তর্গত ময়ূরঝর্ণা এলাকায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করে এবং আহতদের ওডলচুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে পিউ নস্কর এবং তার মেয়ে সাহির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পরে দুজনকেই ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হ
সোমবারই জন্ম নিচ্ছে ঘূর্ণিঝড় ‘মন্থা’!
বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব অংশে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, যা কয়েক দিনের মধ্যে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে৷ এই ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে ‘মন্থা’ (Montha)৷ নামটি এসেছে থাইল্যান্ড থেকে৷ যার অর্থ ‘ফুল’। আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, আন্দামান উপকূলের কাছাকাছি তৈরি হওয়া এই সিস্টেমটি ধীরে ধীরে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং এটি ভারতীয় উপকূলের দিকে ঝুঁকতে পারে। আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, শুক্রবার ভোরে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে
ঝাড়গ্রাম
কালীপূজো উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান ঝাড়গ্রাম জেলা পুলিশ প্রশাসনের!
উৎসবের মরসুমে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশের সমাজসেবা মূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো ঝাড়গ্রাম জেলা পুলিশ ও মানিকপাড়া ফাঁড়ির পুলিশ প্রশাসন। মঙ্গলবার কালীপুজো উপলক্ষে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া ফাঁড়িতে ১৮০ জন দুঃস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেন ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা। এছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) সৈয়দ মহম্মদ মামদুল্লা হাসান, ঝাড়গ্রামে
মহাশীষ মাহাতোর উদ্যোগে মানিকপাড়ায় আন্তর্জাতিক শিশুকন্যা দিবস উদযাপন!
ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার আমডিহা শিশু উদ্যানে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। এই শিশু উদ্যানের সভাপতি তথা বিশিষ্ট সমাজকর্মী মহাশীষ মাহাতোর উদ্যোগে দিনটি পালিত হলো। বিশ্বজুড়ে লিঙ্গ বৈষম্য চিরতরে মুছে যাক, মেয়েদের অধিকার,শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা,সমান অধিকার নিশ্চিত করা এবং বাল্যবিবাহ দূর করার শপথ ও অঙ্গীকারের মাধ্যমে দিনটি পালিত হলো । মহাশীষ মাহাত জানান,এই দিবসটির মর্যাদা রক্ষা করতে গেলে এবং দিনটির তাৎপর্য বজায় রাখতে গেলে