ঝাড়গ্রাম
নবম অন্বেষা সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হলো ঝাড়গ্রাম জেলার বহড়াদাঁড়িতে!
২৫শে জানুয়ারী রবিবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বহড়াদাঁড়ি নেতাজী ক্লাবের উদ্যোগে নবম অন্বেষা সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হলো ।কবিতা পাঠ, অণুগল্প পাঠ ও আলাপচারিতায় অংশ নেন ঝাড়গ্রাম,পশ্চিম ও পূর্ব মেদিনীপুর,হাওড়া সহ একাধিক জেলার প্রায় শতাধিক কবি সাহিত্যিক। উল্লেখ্য ৩৭ বছরের ক্লাব বহড়াদাঁড়ি নেতাজী ক্লাব। এলাকার সাহিত্য প্রতিভাকে বিকাশ ঘটাতে বিগত নয় বছর ধরে সাহিত্য সম্মেলন আয়োজন হয়ে আসছে ক্লাবের পক্ষ থেকে। এবছরও ব্যতিক্রম হয়নি। ঝাড়গ্রাম ও পার্শ্ববর্তী জেলার কবি সাহ
ঝাড়গ্রাম
ছেলের জন্মদিনে গোপীবল্লভপুর নিমাডাঙ্গর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে তিথি ভোজন করলেন রক্ত যোদ্ধা রীতা দাস দত্ত!
ঝাড়গ্রাম জেলার মানুষদের আইনি সচেতন এবং আইনি অধিকার পাইয়ে দিতে তিনি সদা সর্বদা ছুটে চলেছেন স্কুল কলেজের ছাত্র ছাত্রী সহ প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষের কাছে , তিনি বোঝাতে চাইছেন সাধারণ মানুষ যেন যেকোন আইনি ঝামেলায় জড়িয়ে না পড়েন বা যারা জড়িয়ে পড়েছেন তাঁরা কিভাবে উদ্ধার হবেন । ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের "অধিকার মিত্র" রীতা দাস দত্ত কে জঙ্গল মহলের মানুষ "কোর্টের দিদি" বলেই চেনেন। প্রসূতি মা কে রক্ত দিয়ে বাঁচিয়ে ছিলেন বলে তিনি সুবর্ণরৈখিক এলাকার লোকেদের কাছে তিনি "সুবর
ঝাড়গ্রাম জেলায় সাঁকরাইল ব্লকের জমিহারা কৃষকদের নিয়ে একটি আইনি সচেতনতা শিবির!
ঝাড়গ্রাম জেলায় সাঁকরাইল ব্লকের পাথরা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে ব্যাপকভাবে যে জমি সংক্রান্ত সমস্যা হয়েছিল সেখানে আনুমানিক ১২৩ জন কৃষক জমি হারিয়েছেন।হারানো জমি পুনরুদ্ধার এর জন্য প্রয়োজনীয় সমস্ত প্রকার আইনি সহায়তা প্রদানের জন্য ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কতৃপক্ষ আজ সাঁকরাইল ব্লকের পাথরা অঞ্চলে সমস্ত জমিহারা কৃষকদের নিয়ে একটি আইনি সচেতনতা শিবির এর আয়োজন করে,এই সভার মুল উদ্দেশ্য ছিল জমিহারা কৃষকদের জমি উদ্ধারের জন্য সমস্ত প্রকারের আইনি সহায়তা প্রদান করবে ঝাড়গ্রাম জেলা আইনি
ঝাড়গ্রাম
জঙ্গলের রাস্তায় দুঃসাহসিক ছিনতাই! ঝাড়গ্রামে CSP কর্মীর কাছ থেকে লুট প্রায় ৩ লক্ষ টাকা...
জঙ্গলের নির্জন রাস্তায় প্রকাশ্য দিবালোকে বন্দুক ঠেকিয়ে প্রায় তিন লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ঝাড়গ্রামের জামবনি থানা এলাকায়। মঙ্গলবার সকালে ঘটে যাওয়া এই দুঃসাহসিক ঘটনায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর থেকেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ জামবনির বালিডিহা পিচ রাস্তার ঘং ও বাহিরগ্রামের জঙ্গল এলাকায় এই ঘটনা ঘটে। চুটিয়া গ্রামের বাসিন্দা সুব্রত সিংহ একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সিএসপি (গ্রাহক পরিষেবা
অন্ধ্রপ্রদেশের বাপাতলা জেলার ইন্ডিয়ান যোগা ফেডারেশনের ৪৪তম ন্যাশনাল যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো!
অন্ধ্রপ্রদেশের বাপাতলা জেলার ইন্ডিয়ান যোগা ফেডারেশনের ৪৪তম ন্যাশনাল যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শ্রীবিশ্বজননী পারিষতা জিল্লেল্লামুদির আম্মার আশ্রমে। সমগ্ৰ ভারতের ১৮ টি রাজ্য থেকে ৬০৭ জন শিক্ষার্থীরা ১৬ টি বিভাগে পৃথকভাবে বালক ও বালিকারা অংশগ্রহণ করে। সারা ভারতের শতাধিক অফিসিয়াল এই প্রতিযোগিতা পরিচালনা করেন। পশ্চিমবঙ্গের ৪৮ জনের প্রতিযোগীর দল এতে অংশগ্রহণ করে যেখানে পশ্চিম মেদিনীপুর জেলার ৯ জন ছিল, এরা সকলেই বিশেষ স্থান অধিকার করে সাব জুনিয়র বালক - সূর্য মাইতি-৫ম,সাব জু
বালি পাচারে ১৪৫ কোটির দুর্নীতি!
রাজ্যজুড়ে বহুল চর্চিত বালি পাচার মামলায় তৎপরতা বাড়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ধৃত ব্যবসায়ী অরুণ শরাফসহ অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের ঠিক ৬০ দিনের মাথায় ব্যাংকশালের বিশেষ আদালতে চার্জশিট পেশ করল তারা। সূত্রের খবর, মোট ১৮ অভিযুক্তের নাম রয়েছে চার্জশিটে। । চার্জশিটে ১৮ অভিযুক্তের মধ্যে রয়েছে ১৪টি সংস্থার নামও। শনিবার জমা দেওয়া এই চার্জশিটে জিডি মাইনিংসহ মোট ১৪টি সংস্থার নাম উল্লেখ করা হয়েছে। ইডির দাবি অনুযায়ী, এই দুর্নীতির জাল এতটাই বিস
ঝাড়গ্রাম
বেলপাহাড়ীর লবনিতে অসহায় মানুষের পাশে ‘তেগোন ফাউন্ডেশন’, বিতরণ করা হলো শীতবস্ত্র!
হাড়কাঁপানো শীতে যখন জঙ্গলমহলের জনজীবন বিপর্যস্ত, তখন আর্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এল ঝাড়গ্রামের স্বেচ্ছাসেবী সংস্থা ‘তেগোন ফাউন্ডেশন’। গত শনিবার, ২৭ ডিসেম্বর, বেলপাহাড়ী ব্লকের অন্তর্গত অত্যন্ত প্রত্যন্ত গ্রাম লবনি-তে এক শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। কলকাতার ‘অনুভূতি ফাউন্ডেশন’-এর সহযোগিতায় এই মহতী উদ্যোগটি সফলভাবে সম্পন্ন হয়েছে।এদিন গ্রামের কয়েক’শ দুঃস্থ ও অসহায় মানুষের হাতে কম্বল ও গরম পোশাক তুলে দেওয়া হয়। কনকনে ঠান্ডায় নতুন শীতবস্ত্র হাতে পেয়ে লবনি গ্রামের বাসিন
পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার ডেবরাতে অনুষ্ঠিত হলো ভলিবল চ্যাম্পিয়নশিপ!
২৭শে ডিসেম্বর শনিবার পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার ভলিবল ক্লাবগুলি নিয়ে মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় প্রথমবার দিবারাত্রি আয়োজিত হলো জেলা ক্লাব ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০২৫। মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় এবং বাঁশদা ( রাধামোহনপুর, ডেবরা ) শীতলা সংঘের ব্যবস্থাপনায় প্রথমবার জেলার ১৭ টি ব্লকের ১৮ টি ক্লাব অংশগ্রহণ করছে এই প্রতিযোগিতায়। উপস্থিত ছিলেন বিধায়ক অজিত মাইতি,মেদিনীপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক সঞ্জিত তোরই,সন্দীপ সিংহ, অ
জঙ্গলকন্যা সেতুর নীচে শুরু হয়েছে 'ইকো ওয়াটার ট্যুরিজম'!
পশ্চিম মেদিনীপুর এবং জঙ্গলমহল ঝাড়গ্রামের অন্যতম প্রধান নদী সুবর্ণরেখাতে চালু হয়েছে এই বিশেষ পরিষেবা। নদীকে কেন্দ্র করে পর্যটনের নতুন দিশা দেখাচ্ছে আইআইটি খড়গপুর এবং হানিলুপ টেকনোলজি। আলাদাভাবে বিদ্যুৎ ব্যবহার করা নয় সুবর্ণরেখা নদীর জলকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে ব্যবহার করা হবে হাউসবোটে। আগামীতেই নদীর উপর বিশেষ ভাসমান নৌকোতে রাত্রি যাপনও করা যাবে। জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে নয়, নদীর স্রোতকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে জলজ পর্যটন কেন্দ্রে নতুন দিশা দেখাচ্ছে আই
আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহায়তায় পারিবারিক পেনশান পেলেন বিশেষ চাহিদা সম্পন্ন যুবক!
ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহায়তায় পারিবারিক পেনশান পেলেন বেলিয়াবেড়া ব্লকের বিশেষ চাহিদা সম্পন্ন যুবক স্নেহাংশু দে । স্নেহাংশুর বাবা পঙ্কজ কুমার দে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ২০০৪ সালে অবসর গ্রহনের পরে নিয়মিত পেনশান পেতেন কিন্তু বার্ধক্য জনিত কারণে দুই বছর আগে মৃত্যু হয়েছে , পঙ্কজ বাবুর স্ত্রীরও মৃত্যু হয়েছে অনেক আগেই । ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া ব্লকের চোরচিতা গ্রামের স্নেহাংশু দে বছর সাতেক আগে বাইক দুর্ঘটনায় দুর্ঘটনাগ্রস্ত হয়ে বর্তমানে উনি ৯০% শারীরিক প্রতি
ঝাড়গ্রামে পকসো মামলায় অভিযুক্তের ২২ বছরের কারাদণ্ড !
২০২৩ সালে ঝাড়গ্রাম জেলার জাম্বনীতে এক নাবালিকাকে শারীরিক নির্যাতন করেন জাম্বনীর কদমডিহার বাসিন্দা রাসবিহারী সুই। নিজের বাড়ির পেছনে বাঁশ বাগানে খেলার সময় জোর করে নাবালিকাকে নিয়ে গিয়ে তার সাথে শারীরিক নির্যাতন করেন রাসবিহারী ।সে মেয়েটিকে হুমকি দিয়ে বলেছিল যে, যদি সে বাড়িতে কাউকে কিছু জানায়, তবে তাকে শিশু পাচারকারীদের হাতে তুলে দেওয়া হবে। সেই রাতে নাবালিকা মেয়েটি তার পরিবারকে বিষয়টি জানালে, তারা পরের দিন অর্থাৎ ২১শে ডিসেম্বর, ২০২৩ তারিখে একটি লিখিত অভিযোগ দায়ের করে। এরপর জাম্
গোপীবল্লভপুর সুবর্ণরেখা মহাবিদ্যালয়ে ইন্টার্নশিপ প্র্যাকটিক্যাল পরীক্ষাতে ইলেকট্রিক মিস্ত্রি পরীক্ষাটি পরিচালনা করছেন বলে অভিযোগ?
সম্প্রতি গোপীবল্লভপুরের সুবর্ণরেখা কলেজে 'ইন্টার্নশিপ প্র্যাকটিক্যাল' পরীক্ষা দিয়েছেন স্নাতকস্তরের চতুর্থ সিমেস্টারের (দ্বিতীয় বর্ষের) ছাত্রছাত্রীরা। সেই পরীক্ষায় অনিয়মের অভিযোগ তোলেন কলেজেরই কয়েকজন শিক্ষক। এই প্র্যাকটিক্যাল পরীক্ষায় পরীক্ষক হিসেবে স্থানীয় একজন ইলেকট্রিক মিস্ত্রি হাজির ছিলেন বলে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে লিখিত অভিযোগ জমা পড়েছে। যদিও সুবর্ণরেখা কলেজের অধ্যক্ষ সিরাজ দত্তের দাবি, "নিয়ম বহির্ভূত কিছু হয়নি। পরীক্ষা নিয়ামকের সঙ্গে আমার কথা হয়েছে।"লক্ষীন্দর পালোই, পর
ঝাড়গ্রাম
ঝাড়গ্রাম জেলার কুলটিকরী টিচার্স ট্রেনিং কলেজ এ আয়োজিত হল আইনি সচেতনতা শিবির!
ঝাড়গ্রাম জেলার কুলটিকরী টিচার্স ট্রেনিং কলেজ এ আয়োজিত হল আইনি সচেতনতা শিবির সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাক্তি ও বিচারকগণ। ঝাড়গ্রাম জেলা ফ্যামিলি কোর্ট এর বিচারক দেবপ্রিয় বসু,ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের সচিব ও বিচারক রিহা ত্রিবেদি, সিভিল জজ জুনিয়র ডিভিশন এর বিচারক শ্রুতি সিং মহাশয়া,সমস্টি উন্নয়ন আধিকারিক,সাঁকরাইল অভিষেক ঘোষ, ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের অফিস মাস্টার সুব্রত বারিক,ঝাড়গ্রাম সাইবার ক্রাইম এর সাব ইন্সপেক্টর নীলাদ্রি প্রামানিক,সাঁকরাইল থানার সাব
ঝাড়গ্রাম জেলায় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করলেন আকাঙ্খা ভাস্কর!
ঝাড়গ্রাম জেলায় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করলেন ঝাড়গ্রামের জেলাশাসক ও জেলা নির্বাচনী আধিকারিক আকাঙ্খা ভাস্কর। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চলতি সংশোধন প্রক্রিয়ায় জেলায় মোট ৫২ হাজার ৭৮৬ জন ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে ঝাড়গ্রাম জেলায় মোট ভোটারের সংখ্যা ৯ লক্ষ ২ হাজার ১৪ জন। প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, বাদ পড়া ভোটারদের মধ্যে ২৫ হাজার ৮২৫ জন মৃত, ৪ হাজার ৩২৮ জন নিখোঁজ, ২১ হাজার ৩৪৭ জন স্থানান্তরিত, ১ হাজা
ঝাড়গ্রাম
ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ নষ্ট করলো পুলিশ!
বুধবার ১৭ই ডিসেম্বর ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের চাঁদপাল এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ নষ্ট করলো সাঁকরাইল থানার পুলিশ। লিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় প্রায় ২০ লিটার চোলাই মদ এবং প্রায় ৩,০০০ লিটার ফারমেন্টেড ওয়াশ নষ্ট করা হয়েছে। পাশাপাশি চোলাই মদ তৈরির সঙ্গে যুক্ত বিভিন্ন উপকরণ বাজেয়াপ্ত করে সেগুলিও নষ্ট করে দেওয়া হয়েছে। এছাড়াও চোলাই মদের ঠেক ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। সমস্ত অবৈধ সামগ্রী ঘটনাস্থলেই ফেলে নষ্ট ক
কলকাতা
খামখেয়ালি শীতের দাপটে বাংলা, কুয়াশার সতর্কতা জারি!
অগ্রহায়ণের শেষ লগ্নেই কলকাতা-সহ গোটা বাংলায় শীতের দাপটে সাময়িক ছেদ। কয়েকদিন একটানা স্বাভাবিকের নীচে তাপমাত্রা থাকার পর ফের খানিকটা ঊর্ধ্বমুখী পারদ। আবহাওয়াবিদদের মতে, এই ওঠানামার নেপথ্যে রয়েছে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাব। আগামী কয়েকদিন জুড়েই এমন খামখেয়ালি শীত চলবে বলে পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার পাশাপাশি পাকিস্তান সংলগ্ন জম্মু-কাশ্মীরে রয়েছে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত। এরই মধ্যে আগামী ১৭ ড
ঝাড়গ্রাম জেলা আদালত চত্বরে অনুষ্ঠিত হলো লোক আদালত!
ঝাড়গ্রামে জাতীয় লোক আদালতের মাধ্যমে ৮৩২ টি মামলার নিস্পত্তি এবং ১ কোটি ১৭ লক্ষ ৯৬ হাজার ৬২২ টাকা উদ্ধার হলো । জানা গেছে প্রতি তিনমাস অন্তর এই লোক আদালত অনুষ্ঠিত হয় প্রতিটি জেলা আদালত চত্বরে । সমাজের দুর্বল অংশগুলিকে বিনামূল্যে আইনি পরিষেবা প্রদান এবং বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির জন্য লোক আদালত আয়োজনের জন্য ১৯৮৭ সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের অধীনে জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ (NALSA) গঠিত হয়েছে।লোক আদালত হল আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইন, 1987 এর অধীনে একটি সংবিধিবদ্ধ সং
ঝাড়গ্রামে তেগোন ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষ সক্ষম সম্পন্নদের সাথে আনন্দময় সন্ধ্যার কর্মসূচি!
সমাজকে অনুপ্রেরণা জোগাতে এবং বিশেষ সক্ষম সম্পন্নদের প্রতি ভালোবাসা ও যত্নের বার্তা পৌঁছে দিতে ঝাড়গ্রাম শহরে "তেগোন ফাউন্ডেশন" (Tengon Foundation) আয়োজন করেছিল এক 'আনন্দময় সন্ধ্যা'।অনুষ্ঠানটির মূল আকর্ষণ ছিল কলকাতার বেহালা বোধায়ন স্কুলের বিশেষ সক্ষম ছাত্র-ছাত্রীরা, যারা মূলত অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার(ASD)-এ আক্রান্ত। তাদের সঙ্গে আনন্দময় সময় কাটাতে ঝাড়গ্রাম শহরের মানুষজন ও তেগোন ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।সার্বিক এই সন্ধ্যাটি ছিল আনন্দ, হাসি এবং ভালোবাসায় পরিপূর্ণ। বিশে
ঝাড়গ্রাম
ঝাড়গ্রামে জাল লটারি ছাপা খানার হদিশ!
জালিয়াতির মূল শিকড় মিলল ঝাড়গ্রামের চিঁচিড়ায়। ঝাড়গ্রামের জামবনি থানার চিঁচিড়া বাজার এলাকায় তল্লাশি অভিযান চালায়। উদ্ধার করা হয়েছে লক্ষাধিক টাকার জাল টিকিট, ছাপার মেশিন, কম্পিউটার। জানা গিয়েছে, নাগাল্যান্ডের লটারির নাম ভাঁড়িয়ে ঝাড়খণ্ড, বিহার, বাংলা জুড়ে চলছিল জাল লটারি কারবার। সেই জালিয়াতির মূল শিকড় মিলল ঝাড়গ্রামের চিঁচিড়ায়।তের নাম শেখ সাদেকুল হক আনসারি। তাঁর বাড়ি ঝাড়গ্রামের চিঁচিড়া এলাকায়। মঙ্গলবার ধৃত ব্যক্তিকে ঝাড়গ্রাম আদালতে হাজির করানো হলে বিচারক তাঁর চার দিনের পুল
ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে বালি ব্যবসায়ীকে ১১ ঘন্টা টানা জিজ্ঞাসাবাদের পরে গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করল E.D.!
প্রায় ১১ঘন্টা টানা জিজ্ঞেসাবাদের পর বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে অভিযুক্ত র বাড়ি থেকে বেরিয়ে গেলো ইডির টিম। সোমবার ভোর বেলাতেই বড়সড় অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বালি চক্রে আর্থিক দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে এই হানা বলে সূত্রের দাবি।অভিষেক পাত্রর বাড়িতে সকাল থেকে অভিযান চালাচ্ছিলো ইডি।০৩.০২.২০২৫ কেশিয়ারি থানা জাল সিও দিয়ে বালিনিয়ে যাওয়ার জন্য ২টি বালি গাড়ি আটক করে পুলিশ কেস ফাইল করে। সেখানে ২ জন ড্রাইভারকে গ্রেপ্তার করে। তার অরুন সরাফের গাড়ির ড্রাইভার। তাদের কে