পশ্চিম মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর জেলায় ৭ কোটি টাকার বেশি মদ বিক্রি কালীপুজোর !
পশ্চিম মেদিনীপুর জেলায় ৭ কোটি টাকার বেশি মদ ও বিয়ার বিক্রি হল। কালীপুজোয় দেশি মদ বেশি বিক্রি হয়েছে। একদিনে এক কোটি টাকার বেশি দেশি মদ বিক্রি হয়েছে। প্রশাসনের এক আধিকারিক জানান, জেলাজুড়ে চোলাই ও বেআইনি মদ বিক্রির বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হয়েছে। বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে চোলাই ও বেআইনি মদ উদ্ধার হয়েছে। তাই মদ বিক্রি করে রাজস্ব অনেকটাই বাড়ছে। কালীপুজোর দিন বিকেল ৪টের পর থেকে হু হু করে মদ বিক্রি বাড়তে শুরু হয়েছে।এদিন আবগারি দপ্তরের সুপার সুরজিৎ সরকার ও দপ্তরের
মেদিনীপুর শহরের জনপ্রিয় "মোটাকালীর" পুজো এখনও একটি জীবন্ত ঐতিহ্য!
কুস্তিগীরদের হাত ধরে জন্ম মেদিনীপুরের মোটাকালী’মানিকপুর ভ্রাতৃসঙ্ঘের পুজোয় আজও জীবন্ত ঐতিহ্যের ছোঁয়া। মেদিনীপুর শহরের মানিকপুরে ‘ভ্রাতৃসঙ্ঘ’ পরিচালিত মোটাকালীর পুজো শহরের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী কালীপুজো। চলতি বছর এই পুজো পা দিয়েছে ৫৮তম বর্ষে।আকারে-আয়তনে এই দেবীর মূর্তি বিশাল, তাই শহরবাসীর কাছে এই পুজো ‘মোটাকালীর পুজো’ বা ‘বড়কালীর পুজো’ নামেই পরিচিত। প্রায় ছয় দশক আগে এই পুজোর সূচনা হয়েছিল এলাকার কুস্তিগীর ও ব্যায়ামবীরদের উদ্যোগে। তখন মানিকপুর এলাক
খড়গপুর শহরের নটরাজ কালীমন্দির উন্নয়ন সমিতির কালীপূজোর উদ্বোধন করলেন জেলার পুলিশ সুপা !
খড়গপুর শহরের মালঞ্চর শ্রী শ্রী নটরাজ কালীমন্দির উন্নয়ন সমিতির কালীপূজো ৪৮তম বর্ষে পা রেখেছে এবং উদ্বোধন করলেন জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার। এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন-'কালী পুজো হচ্ছে অশুভ শক্তির বিনাশ। সর্বধর্ম সমন্বয়ের রূপ এই মিনি ইন্ডিয়া খড়গপুর সরি আপনারা এই পুজোয় শান্তিপূর্ণভাবে ব্রতী হোন এই কামনা করি। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সিংহ, মহকুমা পুলিশ আধিকারিক ধীরাজ ঠাকুর, খড়্গপুর পৌরসভার চেয়ারপারসন কল্যাণী ঘোষ, টাউন আইসি রাজীব
মেদিনীপুর জেলা তথা শহরের অন্যতম উগ্রতারা মা বা শ্মশান কালী মন্দির!
অলৌকিক মহিমা ও রহস্যে মোড়া এক দেবীস্থান।মেদিনীপুর শহরের হৃদয়ে, পদ্মাবতী মহাশ্মশানের পাশে নিঃশব্দে দাঁড়িয়ে আছেন এক অলৌকিক শক্তির প্রতীক — উগ্রতারা মা, যিনি শহরবাসীর কাছে পরিচিত শ্মশানকালী মা নামে। পরাধীন ভারতের অন্ধকার সময়ে, এক অজানা ভিনদেশী সাধুবাবার হাত ধরে শুরু হয় এই পূজা। কে ছিলেন তিনি, আজও রহস্যই রয়ে গেছে। বলা হয়, তিনি হিন্দি ও বাংলা মিশিয়ে কথা বলতেন, আর তন্ত্রসাধনায় সিদ্ধ সেই সাধুবাবাই গড়ে তোলেন এই মন্দির। মন্দির কমিটির সদস্য জানান, “দেশ স্বাধীন হওয়ার আগে
মেদিনীপুর শহরে ৪০০ বছরের প্রাচীন কাঁথ কালী মাতার পুজো ঘিরে ভক্তদের উন্মাদনা তুঙ্গে!
স্বপ্নাদেশের নির্দেশে মা কালীর খোঁজে মেদিনীপুরে এসেছিলেন এক ভক্ত। বহু খোঁজাখুঁজির পর তিনি যখন মীরবাজারের এক ভগ্ন দেওয়াল খুঁড়লেন, তখনই মাটির নিচ থেকে প্রকাশ পেল দেবীর স্বস্তিক চিহ্ন ও খড়্গ। সেই অলৌকিক মুহূর্ত থেকেই শুরু হয় মেদিনীপুরের কাঁথ কালী মাতার জাগ্রত অধ্যায়। প্রায় ৬ থেকে ৭ শতাব্দী আগে গড়ে ওঠে এই মন্দির। আজও সেই প্রাচীন দেওয়ালই মায়ের আসন। বহু চেষ্টা করেও কেউ দেওয়াল থেকে মূর্তিকে সরাতে পারেননি— যেন মা নিজেই নিজের জায়গা রক্ষা করে চলেছেন। স্থানীয়দে
মেদিনীপুর পৌরসভার ১৯ নং ওয়ার্ডের বক্সিবাজার বর্ধন গলিতে বে-আইনি ভাবে পুকুর ভরাট!
গত কয়েকদিন ধরেই মেদিনীপুর পৌরসভার ১৯ নং ওয়ার্ডের বক্সিবাজার বর্ধন গলিতে প্রকাশ্য দিবালোকে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সম্পূর্ণ বে-আইনি ভাবে পুকুর ভরাট করছিলেন পুকুর মালিক ঝর্ণারানী গুইন। সেই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই সংশ্লিষ্ট বিভাগে অভিযোগ জানান জেলা বিজেপির সহ সভাপতি শঙ্কর গুচ্ছাইত। অভিযোগের পর মুহুর্তেই দ্রুত পদক্ষেপ নেয় ওয়ার্ডার কাউন্সিলার ও মেদিনীপুর পৌরসভার। মেদিনীপুর পৌরসভার ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলার বিশ্বনাথ পান্ডব ঘটনাস্থলে পৌঁছে বন্ধ করে দেন পুকুর
১৬ অক্টোবর থেকে চিরতরে বন্ধ হয়ে গেল মেদিনীপুর শহরের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী সিনেমা হল ‘হরি সিনেমা’!
পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী সিনেমা হল ‘হরি সিনেমা’ বৃহস্পতিবার, ১৬ অক্টোবর থেকে চিরতরে বন্ধ হয়ে গেল। শহরের সাংস্কৃতিক পরিমণ্ডলের এক অবিচ্ছেদ্য অধ্যায়ের ইতি ঘটল আজ। শহরবাসীর কাছে এটি এক গভীর বেদনা ও নস্টালজিয়ার মুহূর্ত।ভারতের স্বাধীনতার সময় কালেই শহরের বল্লভপুরে হরিচরণ সাউ প্রতিষ্ঠা করেছিলেন এই সিনেমা হলটি। ১৯৪৭ সালের ৪ ফেব্রুয়ারি ‘কৃষ্ণলীলা’ ছবির মাধ্যমে পর্দা ওঠে হরি সিনেমা’র। এরপর একে একে ‘চন্দ্রলেখা’, ‘নাগিন’, ‘আনা
মেদিনীপুর শহরের হব্বিবপুর এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো একটি নতুন সুস্বাস্থ্য কেন্দ্র!
মেদিনীপুর শহরের ১ নম্বর ওয়ার্ডের হব্বিবপুর এলাকায় বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো একটি নতুন সুস্বাস্থ্য কেন্দ্রের। মেদিনীপুর পৌরসভার উদ্যোগে গড়ে ওঠা এই স্বাস্থ্যকেন্দ্র চালু হওয়ায় এলাকার বহু সাধারণ মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্য শংকর সারেঙ্গী, মেদিনীপুর সদরের মহকুমা শাসক মধুমিতা মুখার্জি, এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অনিমা সাহা সহ অন্যান্য বিশিষ্ট অতিথ
মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিজয় সম্মিলনী ও সম্বর্ধনা!
মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিজয় সম্মিলনী ও সম্বর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া। মঞ্চ থেকে তিনি যুব তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশে বলেন, “যেই পার্টি করো, সেই পার্টির মা ও মাটিকে আগে চিনতে শেখো। বই পড়ো, মেদিনীপুরকে জানো, তারপর রাস্তায় নেমে আন্দোলন করতে শেখো।”উপস্থিত ছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া, মেদিনীপুরের সাংসদ ও অভিনেত্রী জুন মালিয়া, কেশপুরের বিধায়ক শিউলি সাহা, শ্রীকান্ত মাহাত
নিমপুরা আর্য বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন ডিআই স্বপন সামন্ত ?
নিমপুরা আর্য বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক দুর্নীতির বিরুদ্ধে একের পর এক অভিযোগ জানিয়েছিলেন সমাজসেবী দীপককুমার দাশগুপ্ত। জেলা শাসকের নির্দেশে স্কুল শিক্ষা দফতর। ২০২৪ সালের ৩ মে পশ্চিম মেদিনীপুরের ডিআই স্বপন সামন্ত খড়গপুরের বিশিষ্ট সমাজসেবী দীপককুমার দাশগুপ্তকে একটি চিঠি দেন। ঐ চিঠিতে তিনি দীপকবাবুর জেলা শাসকের গ্রিভ্যান্স সেলে লেখা একটি চিঠির উল্লেখ করেন (মেমো নং ২৪৪/পিজি ,পি- ১৬২/২১)। এই চিঠি হোয়াটস অ্যাপ মারফত দীপকবাবু গ্রিভ্যান্স সেলে ২০২১ সালের ২০ ডিসেম্বর পাঠিয়েছিলে
ঘাটাল পুরসভার প্রাক্তন পৌরপ্রধান বিভাস ঘোষ গ্রেপ্তার!
ঘাটাল পৌরসভার প্রাক্তন পৌর প্রধান এবং বর্তমান কাউন্সিলর বিভাস ঘোষ গ্রেপ্তার হলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই নকল করে অর্থ সংগ্রহ করার অভিযোগে। বুধবার অর্থাৎ ১৫ অক্টোবর তাকে কোর্টে তোলা হবে। তিনি বলেছেন তিনি নির্দোষ তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে।ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় পশ্চিম মেদিনীপুরের রাজনৈতিক মহল। সোশ্যাল মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে একটি চিঠি। সেই চিঠি দেখিয়ে টাকা তোলার অভিযোগ ঘাটাল পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বিভাস চন্দ্র ঘোষ। তিনি
রেলমন্ত্রীর কাছে বীরত্বের পুরস্কার পেলেন খড়্গপুর ডিভিশনের RPF লেডি কনস্টেবল কিমিদি সুমথি!
খড়গপুর ডিভিশনের আরপিএফ মহিলা কনস্টেবল সাহসিকতা পদকে ভূষিত দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনের জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের বিষয় যে আরপিএফ পোস্ট মেচেদার লেডি কনস্টেবল (এলসিটি) কিমিদি সুমাথিকে তার অনুকরণীয় সাহস এবং কর্তব্যের প্রতি নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ সাহসিকতা পদক প্রদান করা হয়েছে। তাঁর হাতে ওই পদক তুলে দেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ২রা জুন, ২০২৩ ভোরে মেচেদা রেলওয়ে স্টেশনে কর্তব্য পালনের সময়, এলসিটি কিমিদি সুমাথি ব্যতিক্রমী উপস্থিতি এবং সাহসিকতা প্রদর্শন করেছিলেন যখ
উত্তরবঙ্গের নাগরাকাটায় ত্রাণ বিলি করতে গিয়ে সাংসদ ও বিধায়ক উপর আশ্রিত দুষ্কৃতীদের হামলার ঘটনায় শহরে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি!
উত্তরবঙ্গের নাগরাকাটায় ত্রাণ বিলি করতে গিয়ে উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শংকর ঘোষের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার ঘটনায় উত্তাল হয়ে উঠল মেদিনীপুর জেলা বিজেপি। মঙ্গলবার এই ঘটনার প্রতিবাদে শহরে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। মেদিনীপুর কলেজ মাঠ থেকে মিছিল শুরু করে বিজেপি কর্মী-সমর্থকরা। স্লোগানে মুখর মিছিল জেলা শাসকের দফতরের গেটের সামনে পৌঁছায়। সেখানে কিছুক্ষণ বিক্ষোভ দেখিয়ে পরে জেলা শাসকের হাতে লিখিত ডেপুটেশন জমা দেন বিজে
পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে বৃদ্ধা মাকে মারধর ছেলে ও বউমার বিরুদ্ধে অভিযোগ?
নৃশংস ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে কৌশল্যা ক্যানাল পাড় এলাকায় ।বৃদ্ধা মাকে মারধর করে মুখ ফাটিয়ে দেয়ার অভিযোগ উঠল গুণধর ছেলে এবং বৌমার বিরুদ্ধে। বৃদ্ধার অভিযোগ, ছেলে তাঁকে খেতে দেয় না, জামা-কাপড়ও দেয় না, উল্টে তাঁকে নানাভাবে হেনস্থা করে, চলে দেদাতে মারধর। তিনি অবসরপ্রাপ্ত রেলকর্মী। স্বামীর মৃত্যুর পর ওই বসতবাড়ির মালিক ওই বৃদ্ধা। ওই বাড়িতেই থাকেন ছেলে অমিতাভ ওরফে রাজা ভট্টাচার্য ও তাঁর স্ত্রী। অভিযোগ, দীর্ঘদিন ধরে বৃদ্ধার উপরে অত্যাচার চলছে। ছেলে-বউমা তাঁকে মারধর
প্রবীণ বাম নেতাও অবিভক্ত মেদিনীপুর জেলার প্রাক্তন সিপিএম সম্পাদক দীপক সরকার প্রয়াত!
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর পশ্চিম মেদিনীপুর জেলার কমরেড নেতা দীপক সরকার ১৩ অক্টোবর সোমবার রাত ১১ টায় প্রয়াত হলেন । অবিভক্ত মেদিনীপুর জেলার রাজনীতিতে এক নক্ষত্রের পতন ঘটেছে, সিপিআইএমের প্রাক্তন জেলা সম্পাদক, রাজ্য রাজনীতির অন্যতম বর্ণিল চরিত্র অধ্যাপক দীপক সরকার।প্রবীণ বামপন্থী নেতা দীপক সরকার মেদিনীপুর শহরের বিধাননগরে নিজের বাসভবনে রাত সোমবার রাত ১১ টায় প্রয়াত হলেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। দীপকবাবু রেখে গেলেন পুত্র ডাঃ সুদীপ্ত সরকার,কন্যা শর্মিষ্ঠা
পশ্চিম মেদিনীপুরের এক সময়ের 'দোর্দণ্ডপ্রতাপ' সিপিএম নেতা দীপক সরকার প্রয়াত হলেন!
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর পশ্চিম মেদিনীপুর জেলার কমরেড নেতা দীপক সরকার ১৩ অক্টোবর সোমবার রাত ১১ টায় প্রয়াত হলেন । অবিভক্ত মেদিনীপুর জেলার রাজনীতিতে এক নক্ষত্রের পতন ঘটেছে, সিপিআইএমের প্রাক্তন জেলা সম্পাদক, রাজ্য রাজনীতির অন্যতম বর্ণিল চরিত্র অধ্যাপক দীপক সরকার।প্রবীণ বামপন্থী নেতা দীপক সরকার মেদিনীপুর শহরের বিধাননগরে নিজের বাসভবনে রাত সোমবার রাত ১১ টায় প্রয়াত হলেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। ১৯৬৬-তে প্রথম পার্টির সদস্যপদ পান৷ ১৯৬৮-তে সিপিএমের রাজ্য সম
এম আর সি সি তে অনুষ্ঠিত হলো অবিচ্ছিন্ন পুনর্বাসন শিক্ষার (CRE) প্রশিক্ষণ শিবির!
ভারত সরকারের পুনর্বাসন মন্ত্রলায় (RCI) কর্তৃক অনুমোদিত অবিচ্ছিন্ন পুনর্বাসন শিক্ষার (CRE)অঙ্গ হিসাবে অন্তর্ভুক্তি মূলক শিক্ষার প্রতিবন্ধকতা ও কৌশল সমূহ নিয়ে একটি তিন দিনের কর্মশলার উদ্বোধন হলো শনিবার। অখণ্ড মেদিনীপুরের প্রাচীনতম বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিষ্ঠান (১৯৮১) মেদিনীপুর রিহ্যবিলেটেশন সেন্টার ফর চিলড্রেন পালবাড়ি ক্যাম্পাসে। তিনদিনের প্রশিক্ষনের সূচনা পরবে বক্তব্য রাখেন সংস্থার সম্পাদক নন্দদুলাল ভট্টাচার্য্য, কোষাধ্যক্ষ অনাদি কুমার জানা, সহ সম্পাদক অমিত কুমার সাহু।উপস্থি
উৎসবের মরসুমে শব্দদূষণ ও বায়ুদূষণ রোধে মেদিনীপুরে জেলাশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দিলো সবুজ মঞ্চ!
আসন্ন কালীপূজা ও দীপাবলিকে আনন্দমুখর এবং দূষনমুক্ত করতে ১০ দফা দাবি ও প্রস্তাব নিয়ে সবুজ মঞ্চ পশ্চিম মেদিনীপুর জেলা শাখার একটি প্রতিনিধি দল জেলা শাসক ও পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করেন।পুলিশ সুপার নিষিদ্ধ বাজি ও ভয়ঙ্কর শব্দ দানব ডিজে বন্ধ করতে সামাজিক সচেতনতার সাথে সাথে শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত নাগরিকদেরও এগিয়ে আসতে আহ্বান জানান। পুলিশ সুপার জানান,অতি দ্রুত নিষিদ্ধ বাজি,ডিজে বিষয়ে অভিযোগ জানানোর জন্য একটা গ্ৰুপ ফোন নম্বর সামাজিক মাধ্যমে দেওয়া হবে। যেখানে মানুষ নিবিদ্ধায়
মেদিনীপুর সমন্বয় সংস্থার বিজয়া সম্মিলনী এবং গুণীজন ও কৃতি সংবর্ধনা!
মেদিনীপুর সমন্বয় সংস্থা, মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের উদ্যোগে মেদিনীপুর কে ডি কলেজ অফ কমার্স অ্যান্ড জেনারেল স্টাডিজের সভাগৃহে অনুষ্ঠিত হল "বিজয়া সম্মিলনী এবং গুণীজন ও কৃতি সংবর্ধনা-২০২৫" গাছে জল সিঞ্চনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগতিক বক্তব্য রাখেন ইউনিটের কার্যকরী সভাপতি ডঃ মিলন কুমার সরকার। বিজয়া দশমীর তাৎপর্য ব্যাখ্যা করেন ইউনিটের উপদেষ্টা মন্ডলীর সদস্য তথা মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শ্রীমন্ত সাহা। এছাড়া বক
মুগগবসান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবির!
রক্তদান জীবন বাঁচায়, এটি একটি নিরাপদ ও স্বাস্থ্যকর অভ্যাস, নিয়মিত রক্তদানে হৃদরোগের ঝুঁকি কমে এবং থ্যালাসেমিয়া, ক্যান্সার, প্রসূতি বা দুর্ঘটনায় আহতদের মতো মুমূর্ষু রোগীদের জন্য রক্ত অত্যন্ত জরুরি।পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের মুগগবসান স্পোর্টিং ক্লাবের ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে মানবসেবার এক অনন্য নজির স্থাপন করল। এদিন ক্লাবের উদ্যোগে আয়োজন করা রক্তদান ও স্বাস্থ্য শিবিরে সকাল থেকেই ভিড় জমে। সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই কর্মসূচিতে এলাকার মানুষ অংশগ্রহণ করেন উৎসাহের সঙ