পশ্চিম মেদিনীপুর
ব্রাহ্মণ ট্রাস্ট এর আয়োজনে সবং ব্লকে পুজোপাঠ প্রশিক্ষণ শিবির!
পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট সবং ব্লক কমিটির আয়োজনে ২৬,২৭ ও ২৮শে আশ্বিন ১৪৩২ সোমবার,মঙ্গলবার ও বুধবার তিন দিনব্যাপী সবং ব্লকের ৯ নম্বর অঞ্চলের খাগড়াগেড়িয়া হাই স্কুলে চলছে পূজোপাঠ প্রশিক্ষণ শিবির। শিবিরে প্রশিক্ষণ দেন বিশিষ্ট পণ্ডিত কালী কিংকর সন বিগ্রহী ও ব্রাহ্মণ পণ্ডিত মণ্ডলের সভাপতি ভূতনাথ ভট্টাচার্য। সকাল ন'টায় পতাকা উত্তোলন, রামকৃষ্ণ দেবের মূর্তিতে মাল্যদান ও উদ্বোধনী সংগীতের মাধ্যমে প্রশিক্ষণ শিবির শুরু হয়। পাঁশকুড়া, মেচেদা, বালিচক, পটাশপুর সহ সবং ব্ল
মেদিনীপুরে অনুষ্ঠিত হলো দু'দিনের ঋত্বিক ঘটক জন্ম শতবর্ষ ফিল্ম ফেস্টিভ্যাল!
মেদিনীপুর ফিল্ম সোসাইটি'র চারুলতা প্রেক্ষাগৃহে ফিল্ম সোসাইটি আয়োজিত ঋত্বিক ঘটক জন্ম শতবর্ষ চলচ্চিত্র উৎসব আয়োজিত হলো দুদিন ধরে। এই উপলক্ষ্যে প্রথম দিনের প্রাসঙ্গিক আলোচনায় বক্তব্য রাখেন বিদ্যাসাগর পুরস্কার ও বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি ও সাহিত্যিক নির্মাল্য মুখোপাধ্যায়। দ্বিতীয় দিনের আলোচনায় অংশ নেন চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. মনোরঞ্জন গোস্বামী। চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন মেদিনীপুর ফিল্ম সোসাইটির উপদেষ্টা মদন মোহন মাইতি এবং প্রধান অতিথি হিসেবে উপস
মেডিকেল কলেজ হাসপাতালে অন্তঃসত্ত্বার মৃত্যুর ঘটনায় রাজ্য স্বাস্থ্য দপ্তরের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন?
ফের চিকিৎসায় গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগ মেদিনীপুর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে অন্তরসত্তা মৃত্যুর ঘটনায় রাজ্য স্বাস্থ্য দপ্তরের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন! মেদিনীপুর মেডিকেল কলেজে আসছে তদন্ত কমিটির সদস্যরা। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনায় রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে গঠন করা হলো উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। আজই কলকাতা থেকে মেদিনীপুর মেডিকেল কলেজে আসছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের দুই সদস্যের
মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যুর অভিযোগ?
মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যুর অভিযোগ। কান্নায় ভেঙে পড়ল গোটা পরিবার। সাময়িক উত্তেজনা হাসপাতাল চত্বরে। জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় শারীরিক সমস্যা নিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় বেলদার নাহাপার এর বাসিন্দা শিখা দাস কে। পরিবারের অভিযোগ, শ্বাসকষ্ট জনিত সমস্যা হলেও তা গুরুত্ব দেয়নি হাসপাতালের চিকিৎসকেরা। প্রাথমিকভাবে কিছু পরীক্ষা করার পরেই তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। পরিবার বারবা
খড়্গপুর টাউন তৃণমূল কোর কমিটির বিজয়া সম্মেলন!
১২অক্টোবর রবিবার খড়গপুর শহর তৃণমূল কংগ্রেস কোর কমিটির বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হলো। মালঞ্চ প্রেম হরি ভবনে এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেচমন্ত্রী মানস রঞ্জন ভুইয়া। তিনি বলেন-আমরা যদি একটা একটা ওয়ার্ড ধরে দোষ ত্রুটিগুলো বিশ্লেষণ করতে পারি তবে খড়্গপুর একটি শক্তিশালী জায়গা হবে। তিনি আরো বলেন-এই মন্দির ময় জায়গা ধর্মনিরপেক্ষতার পিঠস্থান। আমরা গর্বিত জেলায় খড়গপুরের মতো একটা জায়গা পেয়েছি। কিন্তু কেন্দ্রে বিজেপি সরকারের জন্য এখানে কোন নতুন প্রকল্প হচ্ছ
ডেবরা ব্লকের বালিচক রেল গেটের ওপর তৈরি হওয়া অসম্পূর্ণ ফ্লাই ওভার পরিদর্শনে বিধায়ক ড: হুমায়ুন কবীর!
নিত্যদিন বেড়েই চলেছে সমস্যা। রেলগেটের উপর ওভারব্রিজ না হওয়াতে, যাতায়াতের পথে যেমন দীর্ঘ সময় লাগছে, তেমনি মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচানো দুঃসাধ্য হয়ে উড়ছে রোগীর পরিজনদের। রেলগেটে আটকে পড়ছে অ্যাম্বুলেন্স সহ নিত্যদিনের যানবাহন। রেলগেটের জন্যে কখনও বিদ্যালয় পৌঁছতে দেরি, আবার কখনও নানা কাজে দেরি হচ্ছে জনসাধারণের। রবিবার ১২অক্টোবর ডেবরা ব্লকের বালিচক রেল গেটের ওপর তৈরি হওয়া অসম্পূর্ণ ফ্লাই ওভার পরিদর্শনে যান ডেবরার বিধায়ক ড: হুমায়ুন কবীর।পাশাপাশি বিধায়ক লক্ষ্য করেন বর্তমান
ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু রুখতে সচেতনতা শিবির!
রবিবার ১২অক্টোবর ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু রুখতে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো ঘাটালের গোপমহল গ্রামে। দিনের পর দিন ডেঙ্গির গ্রাফ ঊর্ধ্বমুখী হচ্ছে। তাই ডেঙ্গি সংক্রমণ রুখতে বিশেষ উদ্যোগ ঘাটালের প্রশাসনের। ডেঙ্গির সংক্রমণ কমাতে আয়োজিত হল বিশেষ সচেতনতামূলক কর্মশালাও। সমাজ কর্মী তৃণাঙ্কুর পাল ডেঙ্গুর মশা সেজে গ্রামবাসীকে সচেতন করলেন। আমাদের আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে,কোথাও জল জমতে দেওয়া যাবে না কারণ জমা জলেই মশার বংশবিস্তার ঘটে।ডেঙ্গু আসার আগেই ডেঙ্গু
খড়্গপুর শহরের মালঞ্চ সুষমা পল্লী ইউথ কয়ার ক্লাবের প্রচেষ্টায় রক্তদান শিবির!
রক্তদান জীবন বাঁচায়, এটি একটি নিরাপদ ও স্বাস্থ্যকর অভ্যাস, নিয়মিত রক্তদানে হৃদরোগের ঝুঁকি কমে এবং থ্যালাসেমিয়া, ক্যান্সার, প্রসূতি বা দুর্ঘটনায় আহতদের মতো মুমূর্ষু রোগীদের জন্য রক্ত অত্যন্ত জরুরি। ১৯ তম বর্ষের রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রবিবার ১২অক্টোবর । খড়্গপুর শহরের মালঞ্চ সুষমা পল্লী ইউথ কয়ার ক্লাবে অনুষ্ঠিত এই শিবিরে এদিন পাঁচ জন মহিলা সমেত ৩৬ জন স্বেচ্ছায় রক্ত দান করেন। রক্ত সংগ্রহ করেন খড়গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকেরা। এদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খড়্গপুর শ
খড়গপুর শহরে আই এন টি টি ইউ সি-এর বিজয়া সম্মিলনীতে- গৌরবের দিনগুলি!
বিজয়া সম্মেলন হলো ভালোবাসার উষ্ণতা বিনিময়ের একটি অনুষ্ঠান। আপনারা প্রতিদিন খড়গপুরকে ভালোবাসেন এবং উন্নয়ন করেন। কিন্তু আমরা সকলের সাথে সাধারণ অবস্থান খুঁজে পাই না। এটা খুবই দুঃখজনক। স্মৃতিকাতর হয়ে তিনি বলেন, চাচা গণসিংহের সময় আমরা কোনও চিন্তা ছাড়াই শহর ঘুরে বেড়াতাম, সাইকেল চালাতাম এবং ঘুরে বেড়াতাম। কিন্তু বর্তমান পরিবেশ খুবই খারাপ। তাই, এই শহরের গৌরবময় দিনগুলো ফিরিয়ে আনুন। ১১ অক্টোবর তৃণমূল শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী আয়োজিত এই দিনে সেচমন্ত্রী ডঃ মানস ভূঁইয়া আরও বলেন
মেদিনীপুর আর্ট একাডেমী রাজ্যব্যাপী অঙ্কন প্রতিযোগিতায় রঙে রঙে সেজে উঠলো মেদিনীপুর শহরে!
মেদিনীপুর আর্ট একাডেমী রাজ্যব্যাপী অঙ্কন প্রতিযোগিতায় রঙে রঙে সেজে উঠলো মেদিনীপুর শহরে,শিশুদের মধ্যে সৃজন শীলতা ও শিল্পচর্চার প্রতি আগ্রহ বাড়াতে মেদিনীপুর আর্ট একাডেমির উদ্যোগে শুরু হয়েছে “বাংলার ছবি আঁকার উৎসব” রাজ্যব্যাপী প্রতিযোগিতা। দুই দিনব্যাপী এই উৎসবের প্রথম দিনটি অনুষ্ঠিত হলো শনিবার, মেদিনীপুর শহরের স্পোর্টস কমপ্লেক্সে।রঙ, তুলি আর কাগজে ফুটে উঠেছে শিশুদের কল্পনার জগৎ। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমসহ একাধিক জেলার ক
ঘাটালে শুরু হলো সারা ভারত কৃষক সভার দুদিনের ৩৯ তম পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন!
শনিবার ১১ই অক্টোবর , পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে শহরের টাউন হলে শুরু হলো সারা ভারত কৃষক সভার দুদিন পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন। সংগঠনের ৩৯ তম সম্মেলন উপলক্ষে ঘাটাল শহর ও টাউন হলের নামকরণ করা হয়েছে প্রয়াত কৃষক নেতা হরেকৃষ্ণ সামন্ত ও নির্মল ঘোষকে শ্রদ্ধা জানিয়ে।সম্মেলন শুরুর আগে বিশাল জনসমাবেশে সহযোগে একটি বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন কৃষক সভার সভাপতি সুভাষ দে, সম্পাদক মেঘনাদ ভূঞ্যা, সিপিআইএম নেতা বিজয় পাল,তাপস সিনহা,কমল পলমল, গোপাল প্রামাণিক, অশোক স
পশ্চিম মেদিনীপুরের দাঁতন দুই ব্লকের বেলদা থানার অন্তর্গত ব্লক সভাপতির বাড়িতে অগ্নিকাণ্ড!
শুক্রবার ১০ই অক্টোবর রাতে দাঁতন ২ ব্লকের বেলদা থানার অন্তর্গত সাবড়া এলাকায় আগুন লাগলো দুই তৃণমূল নেতার বাড়িতে। জেলা পরিষদের সদস্য খয়রুল বসার খান, ব্লক তৃণমূল সভাপতি ইফতিকার আলী। কিভাবে আগুন লাগল তা জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছায় বেলদা থানার বিশাল পুলিশ বাহিনী এবং দমকলের একটি ইঞ্জিন।কিভাবে আগুন লাগল তার কারণ খতিয়ে দেখছি পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
খড়গপুর ২ নং ব্লকের পঞ্চায়েত প্রধানকে চুলের মুঠি ধরে জুতোপেটা এবং মুখে কালি লাগিয়ে দেওয়ার অভিযোগ?
১০ই অক্টোবর শুক্রবার তৃণমূল পরিচালিত খড়গপুর ২ নং ব্লকের চাঙ্গুয়াল পঞ্চায়েত অফিসের ভেতরে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুজাতা দে-র হাতে মারধর খেলেন তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান দীপালি সিংহ।
ঘাটালে বন্যার জল নামতেই শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের প্রস্তুতি!
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে আবারও জলমগ্ন হল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল বিস্তীর্ণ অঞ্চল। শুক্রবার প্রশাসনের আধিকারিকরা ঘাটালের শিলাবতী নদীর পশ্চিম পাড় পরিদর্শন করেন। পরিদর্শনে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, মাস্টার প্ল্যান মনিটরিং কমিটির সদস্য এবং মহকুমা সেচ দপ্তরের আধিকারিক উজ্জ্বল মাখাল, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য শংকর দোলই, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ কর, ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা, এবং সাব-কমিটির সদস্য দিলীপ মাঝি ও অরুণ মণ্ড
পশ্চিম মেদিনীপুর
মানবতার এক অনন্য নজির: মেদিনীপুর SB XI ফুটবল দলের উদ্যোগে শহরের প্রতিবন্ধী যুবক কে সাইকেল উপহার!
মানবতার এক অনন্য দৃষ্টান্ত,প্রতিবন্ধী যুবককে সাইকেল উপহার তুলে দেওয়া হলো SB XI ফুটবল দলের পক্ষ থেকে। কাগজে লিখলেন "Love from SB XI Medinipur" পশ্চিমমেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : মানবতার সুরে আবারও অনন্য নজির গড়ল মেদিনীপুরের জনপ্রিয় ক্রীড়া সংস্থা SB XI ফুটবল দল। সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল উদাহরণ স্থাপন করে। মেদিনীপুরের ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বছর ৩৭ এর যুবক রবি রজত। বিশেষ ভাবে সক্ষম এক ব্যক্তির হাতে সাইকেল উপহার তুলে দিলেন। এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল সমাজে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো
ঘাটাল শাখার রেড ক্রশ সোসাইটির উদ্যোগে ক্যান্সার রোগীদের জন্য চুল দান করলো ৯ জন মহিলা!
ক্যান্সার-আক্রান্তদের জন্য চুল দান করে নজির জেলার মেয়েরা । রক্তদান, বস্ত্রদান, অঙ্গদান এগুলো শোনা যায়। এর পাশাপাশি আরেক মানবিক উদ্যোগ শুরু হয়েছে। নিজের চুল দান, ক্যান্সার আক্রান্তদের জন্য। ১০ই অক্টোবর শুক্রবার সম্প্রতি ঘাটাল রেড ক্রস সোসাইটিতে গিয়ে ক্যান্সার রোগীদের জন্য চুল দান করলো ৯ জন মহিলা এক ফুটের বেশি চুল দান করলেন । চুল দান করলেন সুপ্রিয়া পাল,সুতপা ব্যানার্জি ,অঙ্কিতা পাল,সুপর্না বেরা ,নমিতা কারক,নির্ঘুম রায় ঘোষ ,পূজা সামন্ত ,পূজা সাহা,দোলন পুরাইত প্রমুখ । উপস্থিত
খড়গপুর-সারেঙ্গা রুটের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ!
খড়গপুর-সারেঙ্গা রুটের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে আতঙ্ক ছড়াল শালবনী থানার চিংড়িশোল এলাকায়। বৃহস্পতিবার দুপুর নাগাদ ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।স্থানীয় সূত্রে জানা গেছে, অতিরিক্ত গতিতে চলার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা খায় দুটি যানবাহন। সংঘর্ষের তীব্রতায় বাসের সামনের অংশ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় এবং একাধিক যাত্রী আহত হন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী ছুটে এসে আহতদের উদ্ধার কাজে হাত লাগান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে
উৎসব মিটেছে,পথে রয়ে গিয়েছে মণ্ডপের হোর্ডিং!
নিয়ম মানা তো দূর, নিয়ম বলে যে আদৌ কিছু আছে, সেটাই যেন বেমালুম উধাও হয়ে গিয়েছে শহরের প্রধান রাস্তাগুলি থেকে। দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা শেষ হয়েছে অনেক আগেই। কিন্তু উৎসবের পরও মেদিনীপুর শহরের বিভিন্ন রাস্তায় এখনো মাথা তুলে দাঁড়িয়ে আছে বড় বড় বাঁশের তৈরি গেট। পুজোর সময় বিজ্ঞাপনের হোর্ডিং লাগিয়ে শহরের সৌন্দর্য বাড়ানোর জন্য এই গেটগুলো তৈরি করা হয়েছিল। কিন্তু এখন সেই গেটগুলিই শহরের যান চলাচল ও সাধারণ মানুষের নিরাপত্তার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। রাস্তার
শালবনি ব্লকের কুড়াজুড়ি এলাকায় রাস্তার উপর দুটি হাতির লড়াই প্রায় দু'ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ!
বুধবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের কুড়াজুড়ি এলাকায় রাস্তার উপর দুটি হাতির লড়াই দেখে স্তম্বিত এলাকার বাসিন্দারা। যার ফলে পিড়াকাটা গোয়ালতোড় রাস্তায় প্রায় দু ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ওই দুটি হাতির লড়াই দেখতে বহু মানুষ ভিড় জমায়। স্থানীয় বাসিন্দারা বিষয়টি বন দফতর কে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দফতর এর কর্মীরা। ঘটনাস্থলে গিয়ে স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় দীর্ঘক্ষণের চেষ্টায় ওই দুটি হাতিকে লড়াই থেকে বিরত করে এবং স্থানীয় জঙ্গলের
চন্দ্রকোনায় চোলাই মদের ব্যবসা বন্ধ করতে পথে নামল মহিলারা!
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের কুয়াপুর গ্রাম পঞ্চায়েতের দলবস্তি গ্রামে রমরমিয়ে চলছে চোলাই মদের ব্যবসা। চোলাই মদ খেয়ে বাড়িতে গিয়ে অশান্তি করছে পুরুষ মানুষেরা, তারা বাড়ির মহিলাদের মারধর করে, এমনকি ছোট ছোট ছেলেরাও মদ খেয়ে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। তাই ওই এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা একজোট হয়ে চোলাই মদের ব্যবসা বন্ধ করার জন্য মদ ব্যবসায়ীর বাড়িতে যায়। সেই সঙ্গে ওই চোলাই মদ বিক্রেতার বাড়ি থেকে চোলাই মত উদ্ধার করে রাস্তায় ঢেলে তারা নষ্ট করে দেয