অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

পশ্চিম মেদিনীপুর

খড়্গপুরের কুচলাচাটি প্রাথমিক বিদ্যালয়ে পরিবেশ সচেতনতা কর্মসূচি! পশ্চিম মেদিনীপুর

খড়্গপুরের কুচলাচাটি প্রাথমিক বিদ্যালয়ে পরিবেশ সচেতনতা কর্মসূচি!

পরিবেশ সচেতনতার বার্তা দিতে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে খড়্গপুরের হিজলি সংলগ্ন কুচলাচাটি প্রাথমিক বিদ্যালয়ে। পরিবেশকে রক্ষা করতে পারে একমাত্র গাছ। প্রকৃতির ভারসাম্য রক্ষা হয় গাছের মাধ্যমে। তাই প্রতিটি মানুষের উচিত গাছ লাগানো। পরিবেশপ্রেমী শিক্ষক ভবানীপ্রসাদ দাস পরিবেশ সচেতনতার ও সবুজায়নের বার্তা সাধারণ মানুষতো বটে, শিক্ষার্থীদের মধ্যেও ছড়িয়ে দিতে চান। এই স্কুলের শিক্ষার্থীদের হাতে চারাগাছ তুলে দেন এবং পরিবেশ সচেতনতার পাঠ করানো হয়। পাশাপাশি গাছের ভূমিকা মানুষের জীবনে কতখানি

আইআইটি খড়গপুরে বিজ্ঞান যোগাযোগের উপর জাতীয় সক্ষমতা বৃদ্ধি কর্মশালা! পশ্চিম মেদিনীপুর

আইআইটি খড়গপুরে বিজ্ঞান যোগাযোগের উপর জাতীয় সক্ষমতা বৃদ্ধি কর্মশালা!

আইআইটি খড়গপুর,আইআইটি হায়দ্রাবাদ এবং ইন্ডিয়ান ন্যাশনাল ইয়ং একাডেমি অফ সায়েন্স যৌথ উদ্যোগে পাঁচ দিনের জাতীয় শিক্ষা মন্ত্রণালয়ের মালব্য মিশন ফর টিচার্স ট্রেনিং প্রোগ্রাম কর্মসূচি অনুষ্ঠিত হলো। এই কর্মসূচি উদ্দেশ্য হলো বিজ্ঞান যোগাযোগ, আউটরিচ এবং জনসংযোগ। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এমএমটিটিপি পরিচালক দেবেন্দ্র কুমার শর্মা, খড়গপুর আইআইটির (জৈববিজ্ঞান ও জৈবপ্রযুক্তি অনুষদ) ডিন অধ্যাপক রামকৃষ্ণ সেন,ড. নিশান্ত চক্রবর্তী, আইআইটি হায়দ্রাবাদ অধ্যাপক চন্দ্র শেখর শর্মা,ড. বেদ কৃষ্ণন,ড

খড়্গপুরের সাহাচকে রামস্বরূপ স্টিল–আয়রন কারখানায় কাজের সময় ভয়াবহ দুর্ঘটনা! পশ্চিম মেদিনীপুর

খড়্গপুরের সাহাচকে রামস্বরূপ স্টিল–আয়রন কারখানায় কাজের সময় ভয়াবহ দুর্ঘটনা!

দুর্ঘটনাটি ঘটেছে ২১শে নভেম্বর,শুক্রবার দুপুরে খড়্গপুরের সাহাচকে রামস্বরূপ স্টিল–আয়রন কারখানায়।খড়্গপুরের সাহাচকে রামস্বরূপ স্টিল–আয়রন কারখানায় কাজের সময় ভয়াবহ দুর্ঘটনায় দুই অস্থায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। শুক্রবার দুপুরে প্রায় ২৫ মিটার উচ্চতায় মেরামতির কাজ কর ছিলেন ধনঞ্জয় মিদ্যা ও চন্দন অধিকারী। সেই সময় অসাবধানতাবশত তাঁরা নিচে পড়ে গুরুতর ভাবে আহত হন। দ্রুত তাঁদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাস

পশ্চিম মেদিনীপুর জেলার বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের ওপর বাস ও ইঞ্জিন ট্রলির মারাত্মক দুর্ঘটনা! পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুর জেলার বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের ওপর বাস ও ইঞ্জিন ট্রলির মারাত্মক দুর্ঘটনা!

দুর্ঘটনাটি ঘটেছে ২১শে নভেম্বর,শুক্রবার,সকালে পশ্চিম মেদিনীপুর জেলার বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের বেলদা থানার শ্যামপুরা এলাকায়। জানা গিয়েছে মেদিনীপুরের দিক থেকে যাত্রী নিয়ে মানবাজার দীঘা রুটের একটি বেসরকারি সুপারফাস্ট বাস বেলদার দিকে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একই দিকে আসা একটি ইঞ্জিন ট্রলির পেছনে ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে পড়ে। অল্পের জন্য প্রাণে রক্ষা পান বাসের মধ্যে থাকা যাত্রীরা। অল্প বিস্তর আহত হয়েছেন ইঞ্জিন ট্রলির চালক।বাসের মধ্যে থাকা যাত্রীরা জানান বাসটি হঠাৎ ক

খড়গপুর রেলওয়ে স্টেশন চত্বরে নাকা তল্লাশি, RPF-এর পাশাপাশি নজরদারি! পশ্চিম মেদিনীপুর

খড়গপুর রেলওয়ে স্টেশন চত্বরে নাকা তল্লাশি, RPF-এর পাশাপাশি নজরদারি!

বৃহস্পতিবার ২০শে নভেম্বর খড়গপুর রেলওয়ে স্টেশনে আরপিএফ, জিআরপি, ডগ স্কোয়াড এবং বোমা নিষ্ক্রিয়কারী দল একটি নিবিড় নিরাপত্তা তল্লাশি চালায়। খড়গপুর রেলওয়ে স্টেশন চত্বরে দক্ষিণ দিকের পার্কিং, প্রধান ফটক, ইউভিএসএস, প্ল্যাটফর্ম এবং ট্রেন নং ১২২৭৮ সহ গুরুত্বপূর্ণ স্থানগুলি পরিদর্শন করে। কর্মকর্তারা দীর্ঘক্ষণ পার্ক করা যানবাহনগুলি অবিলম্বে অপসারণ, ক্রমাগত সিসিটিভি পর্যবেক্ষণ, সঠিক স্ক্যানিং এবং উচ্চ সতর্কতার নির্দেশ দিয়ে এই অভিযান পরিচালনা করেন। দক্ষিণ-পূর্ব রেলওয়ে জানিয়েছে

উপাচার্যের শুভেচ্ছায় উজ্জ্বল "মেদিনীপুর বই মেলা", ষষ্ঠ দিনে শুভেচ্ছা জানিয়ে গেলেন  অধ্যাপক ড.দীপক কর! পশ্চিম মেদিনীপুর

উপাচার্যের শুভেচ্ছায় উজ্জ্বল "মেদিনীপুর বই মেলা", ষষ্ঠ দিনে শুভেচ্ছা জানিয়ে গেলেন অধ্যাপক ড.দীপক কর!

মেদিনীপুর বইমেলা ও মৈত্রী উৎসবের ষষ্ঠ দিনে সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত হয়ে বই মেলার উদ্যোক্তাদের ও বই প্রেমীদের শুভেচ্ছা জানিয়ে গেলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দীপক কুমার কর। এদিন অনুভব পাল মঞ্চে গোয়ালতোড় কলেজের আদিবাসী লোকনৃত্য এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান মুগ্ধ করেছে সমবেত দর্শকমন্ডলীকে। এই সান্ধ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষ

আইআইটি খড়গপুর-পরিচালিত স্মার্টকিউআর টেকনোলজিস ডিএইচআর-আইসিএমআর হেলথ রিসার্চ এক্সিলেন্স সামিট ২০২৫! পশ্চিম মেদিনীপুর

আইআইটি খড়গপুর-পরিচালিত স্মার্টকিউআর টেকনোলজিস ডিএইচআর-আইসিএমআর হেলথ রিসার্চ এক্সিলেন্স সামিট ২০২৫!

খড়্গপুরে আইআইটি ভারতে দেশীয় চিকিৎসা উদ্ভাবনের দ্রুত উদীয়মান শক্তির প্রতিফলন ঘটিয়ে যাচ্ছে। আইআইটি খড়গপুরের পরিচালক অধ্যাপক সুমন চক্রবর্তীর নেতৃত্বে এবং ডিএসআইআর-অর্থায়িত কমন রিসার্চ অ্যান্ড টেকনোলজি ডেভেলপমেন্ট হাব এবং আইসিএমআর-ডিএইচআর সেন্টার অফ এক্সিলেন্সের পরামর্শে, স্মার্টকিউআর টেকনোলজিস মর্যাদাপূর্ণ ডিএইচআর-আইসিএমআর হেলথ রিসার্চ এক্সিলেন্স সামিট ২০২৫-এ স্বর্ণ ও রৌপ্য উভয় পুরষ্কার জিতেছে।স্মার্টকিউআর-এর এই অর্জনকে অনন্য করে তোলে এর দ্রুত প্রবৃদ্ধি। এই স্টার্টআপটি প্রা

শতকন্ঠে পরিবেশিত হলো সলিল চৌধুরীর গান! পশ্চিম মেদিনীপুর

শতকন্ঠে পরিবেশিত হলো সলিল চৌধুরীর গান!

এক ঐতিহাসিক ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার সাক্ষী রইলো মেদিনীপুরের সংস্কৃতি প্রেমী জনতা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক 'আলোর পথযাত্রী' সলিল চৌধুরী জন্মশতবর্ষ পূর্তি উপলক্ষে তাঁর ১০১ তম জন্ম দিবসে মেদিনীপুরে অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সংগঠন 'কল্লোল ' উদ্যোগে একটি সন্ধ্যা শুধুই সলিল চৌধুরীর জন্য ' শিরোনামে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের শহীদ প্রদ্যোৎ স্মৃতি সদনে। অনুষ্ঠানে কল্লোলের পক্ষে সবাইকে স্বাগত জানান অনুষ্ঠা

মেদিনীপুর শহরের মুসলিম কুঠির সামনে মারাত্মক পথ দুর্ঘটনা! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর শহরের মুসলিম কুঠির সামনে মারাত্মক পথ দুর্ঘটনা!

মেদিনীপুর শহরের মুসলিম কুঠির চকে  বৃহস্পতিবার ২০শে নভেম্বর, দুপুরে ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা। দ্রুতগতিতে ছুটে আসা এফ সি আই-এর একটি লরি রাস্তা পার হওয়া এক মহিলাকে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় মুহূর্তের মধ্যেই তিনি লরির নিচে পড়ে মহিলা রক্তাক্ত অবস্থা । ঘটনার পরই লরির চালক ও খালাসি ঘাতক লরিটি কে ছেড়ে চম্পট দেয়। আশে পাশের মানুষ ছুটে আসে। কয়েক মিনিটের মধ্যেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিড় নিয়ন্ত্রণে আনে এব

ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে পদে পদে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি কর্তৃপক্ষ! পশ্চিম মেদিনীপুর

ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে পদে পদে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি কর্তৃপক্ষ!

ঘাটাল: ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্য সরকার সরকারিভাবে ৫০০ কোটি টাকা বরাদ্দ করার পরেই রূপায়ন কর্তৃপক্ষ একটার পর একটা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। প্রথমতঃ নদীর পশ্চিম পাড়ের ব্যবসায়ী সমিতি নদীর গার্ড ওয়াল নির্মাণে তাদের ব্যবসার সমূহ ক্ষতির কথা তুলে ধরে আন্দোলনে সামিল হয়েছিলেন। দ্বিতীয়তঃ পরবর্তীকালে নতুন খাল খননের জন্য প্রয়োজনীয় জমির মালিকগণ কিছু কিছু ক্ষেত্রে আন্দোলনে সামিল হন । সেসব অবশ্য এখন অতীত। এইসব সমস্যা নিরসনের জন্য নতুন করে পরিকল্পনা করা হয়েছে। দোকান বাড়

চন্দ্রকোনা রোড বাসস্ট্যান্ডের পাশে একটি মাছের বাজারের ভয়াবহ  অগ্নিকাণ্ড! পশ্চিম মেদিনীপুর

চন্দ্রকোনা রোড বাসস্ট্যান্ডের পাশে একটি মাছের বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ড!

পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের দ্বাড়িগেড়িয়া মৌজায় অবস্থিত চন্দ্রকোনা রোড বাসস্ট্যান্ডের পাশে একটি মাছের বাজারের বেশ কয়েকটি দোকানে হঠাৎ করে অজ্ঞাত কারণ থেকে থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যেখানে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং তারপর পুলিশ প্রশাসনের কর্মীরা তৎপর হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।আগুন লাগার সম্ভাব্য কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখছ

খড়্গপুর শহরের ওয়ার্ড মেমোরিয়াল চার্চ স্কুলে অনিয়ম ও দুর্নীতি নিয়ে অভিযোগ? পশ্চিম মেদিনীপুর

খড়্গপুর শহরের ওয়ার্ড মেমোরিয়াল চার্চ স্কুলে অনিয়ম ও দুর্নীতি নিয়ে অভিযোগ?

খড়্গপুর শহরের খারিদা এলাকায় অবস্থিত ওয়ার্ড মেমোরিয়াল চার্চ স্কুলটি পূর্বে এই পরিচিত স্কুল ছিল, যা পরে জেভিয়ার ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল নামে রূপান্তরিত হয়েছে। ক্রিস্টেন সার্ভিস সোসাইটির চেয়ারপার্সন মিসেস ইম্পা জানা কে পিএবিসি সংস্থা থেকে সম্পত্তি, স্কুল, হসপিটাল, চার্চ রক্ষা করার জন্য নতুন পাওয়ার অফ অ্যাটর্নি পেয়েছেন, এবং তিনি তার সঙ্গে ডিরেক্টর হিসেবেও নিযুক্ত করা হয়েছে। ২০১৫ সাল থেকে বিসি সংস্থা দানিয়াল দাস নামে এক অযোগ্য ব্যক্তিকে পাওয়ার দিয়ে রেখেছিলেন। সমস্ত

ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়াতে ভারতীয় রেড ক্রস সোসাইটির ঘাটাল শাখা কর্তৃক আয়োজিত শিবিরে চুল দান করলেন এক স্বর্ণশিল্পী ও এক গৃহবধূ ! পশ্চিম মেদিনীপুর

ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়াতে ভারতীয় রেড ক্রস সোসাইটির ঘাটাল শাখা কর্তৃক আয়োজিত শিবিরে চুল দান করলেন এক স্বর্ণশিল্পী ও এক গৃহবধূ !

১৯ শে নভেম্বর বুধবার, ভারতীয় রেড ক্রস সোসাইটির ঘাটাল শাখা কর্তৃক আয়োজিত এক শিবিরে ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়াতে চুল দান করলেন এক স্বর্ণশিল্পী ও এক গৃহবধূ। চুল দান করলেন সুপর্ণা খাঁড়া(গৃহবধূ) ও আনন্দ মাজি(স্বর্ণশিল্পী)। তাঁরা বলেন এই চুল ক্যানসার আক্রান্ত মহিলাদের কাজে লাগলে সব থেকে খুশি হব আমরা । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় রেড ক্রস সোসাইটির ঘাটাল শাখার ত্রাণ ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভদীপ সিংহ রায় সহ অন্যান্যরা। উল্লেখ্য ভারতীয় রেড ক্রস সোসাইটির ঘাটাল শাখার ভারপ্

অ্যাথলেটিক্সে মেয়েদের অংশগ্রহণ বাড়াতে মেদিনীপুরে নতুন উদ্যোগ, চালু অস্মিতা লীগ ! পশ্চিম মেদিনীপুর

অ্যাথলেটিক্সে মেয়েদের অংশগ্রহণ বাড়াতে মেদিনীপুরে নতুন উদ্যোগ, চালু অস্মিতা লীগ !

মেয়েদের অ্যাথলেটিক্সে অংশগ্রহণ বাড়াতে মেদিনীপুরে নতুন উদ্যোগ, মেদিনীপুরে বালিকাদের অ্যাথলেটিক্সে আগ্রহ বাড়ানো এবং প্রতিভাবান নতুন অ্যাথলেট খুঁজে বের করতে অরবিন্দ স্টেডিয়ামে শুরু হতে চলেছে ‘অস্মিতা লীগ’। জেলার প্রতিটি স্কুলের বালিকাদের দ্রুত অংশগ্রহণের আহ্বান জানিয়েছে মেদিনীপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন, কারণ লিগ শুরুর আগে হাতে সময় খুবই কম।এদিন এক সাংবাদিক বৈঠকে লিগের যাবতীয় তথ্য তুলে ধরেন সংস্থার সাধারণ সম্পাদক সঞ্জিত তোরই। তিনি জানান, আগামী ২১ নভেম্বর অরবিন্দ স্

খড়্গপুর হিন্দি মিডিয়াম হিতকারিনী বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন! পশ্চিম মেদিনীপুর

খড়্গপুর হিন্দি মিডিয়াম হিতকারিনী বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন!

হিতকারিনী বিদ্যালয়ে স্থাপিত হয়েছিল ১৯২৫ সালে । এবছর ২০২৫সালের উনিশে নভেম্বর বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান মহা ধুমধাম এর মাধ্যমে করা হয়। এদিন সকালে এনসিসি, রনপা ও ব্যান্ড সহযোগে ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের বর্ণাঢ্য শোভাযাত্রা হয় খরিদা রাস্তায়। এরপর বিশেষ অনুষ্ঠান শুরু হয় দুপুর ১২ টায়। এদিন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওড়া জেলায় অবস্থিত ওয়েস্ট বেঙ্গল হিন্দি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার প্রফেসর ডঃ দামোদর মিশ্র। দীর্ঘ বক্তব্যে তিনি

ঘাটাল মাস্টারপ্ল্যানের মাধ্যমে দাসপুরের শোলাটোপা খাল সংস্কারের! পশ্চিম মেদিনীপুর

ঘাটাল মাস্টারপ্ল্যানের মাধ্যমে দাসপুরের শোলাটোপা খাল সংস্কারের!

দীর্ঘ প্রতীক্ষার অবসান পরে দাসপুরের শোলাটোপা খাল সংস্কারের মাধ্যমে মাস্টারপ্ল্যানের দ্বিতীয় ধাপের কাজ শুরু করল। ১৯শে নভেম্বর বুধবার কাজ সংক্রান্ত বিষয়ে খতিয়ে দেখতে উপস্থিত হয়েছিলেন পশ্চিম মেদিনীপুর অতিরিক্ত জেলাশাসক, ঘাটাল মহকুমা শাসক সুপ্রভাত চ্যাটার্জী, দাসপুর ১- এর বিডিও দীপঙ্কর বিশ্বাস, দাসপুর ২- এর বিডিও প্রবীর কুমার সিট সহ জেলা পরিষদের দুই সদস্য ও সদস্য।দাসপুর-২ ব্লকের গৌরা গ্রাম পঞ্চায়েত এলাকার সোনামুই-দিল্লির খালপাড় এলাকা থেকে সীতাপুর হয়ে জোতঘনশ্যাম পর্যন্ত প্রায় ৮

৬৯তম জাতীয় স্কুল গেমস টেবিল টেনিস অনূর্ধ্ব-১৯ বালক ও বালিকা চ্যাম্পিয়নশিপ! খেলা

৬৯তম জাতীয় স্কুল গেমস টেবিল টেনিস অনূর্ধ্ব-১৯ বালক ও বালিকা চ্যাম্পিয়নশিপ!

খড়গপুরের আন্তর্জাতিক স্তরের টেবিল টেনিস কোচ শ্রীপর্ণা নন্দ ৬৯তম জাতীয় স্কুল গেমস টেবিল টেনিস অনূর্ধ্ব-১৯ ছেলে ও মেয়েদের জম্মু ও কাশ্মীরে নিয়ে গেলেন। বালক দলের কোচ নৈহাটির সুমিত মুখার্জি ও ম্যানেজার অভিজিৎ রানা এবং বালিকা দলের কোচ খড়গপুরের শ্রীপর্ণা নন্দ ও ম্যানেজার মণিশঙ্কর চৌধুরী। শ্রীপর্ণা ছোট থেকেই টেবিল টেনিস খেলেছেন। স্কুলস্তরের মিনি অলিম্পিকে সোনা জিতেছিলেন। ‘অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি’ প্রতিযোগিতায় চতুর্থ স্থান পেয়েছিলেন। জাতীয় স্তরের প্রতিযোগিতাতেও একবার তৃতী

পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডে,ট্রাক ভর্তি অবৈধ কাঠ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল! পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডে,ট্রাক ভর্তি অবৈধ কাঠ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল!

ভয়াবহ দুর্ঘটনা চন্দ্রকোনা রাজ্য সড়কে। ঘটনাটি ঘটেছে ১৮ই নভেম্বর মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডের ডুকিতে রাজ্য সড়কে। মঙ্গলবার চন্দ্রকোনা রোডের ডুকিতে রাজ্য সড়কে মাঝরাতে দ্রুত গতিতে ট্রাক ভর্তি অবৈধ কাঠ নিয়ে যাচ্ছিলো।পোলের উপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গার্ড ওয়ালে ধাক্কা মারে। স্থানীয় সূত্রে খবর হিন্দি সিনেমার আদলে এভাবে কাঠ পাচার হচ্ছিল রোজ রোজ। কোথা থেকে এসেছে এই কাঠের গাড়ি, কোথায় যাচ্ছিল, সামনেই আড়াবাড়ির জঙ্গল সেখান

ওড়িশার বেসরকারি নার্সিং কলেজের হোস্টেল থেকে উদ্ধার হল খড়্গপুরের এক ছাত্রের ঝুলন্ত দেহ! পশ্চিম মেদিনীপুর

ওড়িশার বেসরকারি নার্সিং কলেজের হোস্টেল থেকে উদ্ধার হল খড়্গপুরের এক ছাত্রের ঝুলন্ত দেহ!

ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার  খড়্গপুরে। পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রের নাম মহম্মদ আজিমুদ্দিন (২১)। ভুবনেশ্বরের বিঞ্ঝগিরির একটি বেসরকারি নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি। রবিবার কলেজের হোস্টেল থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। কিন্তু পরিবারের দাবি, তাঁদের ছেলেকে ঠান্ডা মাথায় খুন করে দেহ ঝুলিয়ে দিয়েছে দুষ্কৃতীরা। রুমমেট, কলেজ কর্তৃপক্ষের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন তাঁরা। মৃতের কাকা শেখ ফিরোজের অ

পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের উদ্যোগে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক পর্যালোচনা সভা! পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের উদ্যোগে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক পর্যালোচনা সভা!

পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের উদ্যোগে সোমবার মেদিনীপুরে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক পর্যালোচনা সভা। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার বিরুদ্ধেই এদিন সরব হন তৃণমূলের আইনজীবী নেতৃত্ব। সভামঞ্চ থেকে স্পষ্ট অভিযোগ উঠে আসে “রাজ্যে বৈধ ভোটারদের নাম ইচ্ছাকৃত ভাবে বাতিল বা ‘অবৈধ’ করার অপচেষ্টা চলছে। আমরা তা হতে দিচ্ছি না, এবং কোনও অবস্থাতেই হতে দেব না। উপস্থিত ছিলেন প্রাক্তন