অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

পশ্চিম মেদিনীপুর

খড়গপুরের পাঁচবেড়িয়া লোহানিয়া স্কুলের শিক্ষক প্রত্যেক দিন স্কুলে মদ্য পান করে পড়ুয়াদের শিক্ষা দেন ও সুকান্ত হিন্দি প্রাইমারী স্কুলের পঠনপাঠনের অব্যবস্থা নিয়ে অভিভাবক ও শিক্ষানুরাগীর বিক্ষোভ ও ডেপুটেশন! পশ্চিম মেদিনীপুর

খড়গপুরের পাঁচবেড়িয়া লোহানিয়া স্কুলের শিক্ষক প্রত্যেক দিন স্কুলে মদ্য পান করে পড়ুয়াদের শিক্ষা দেন ও সুকান্ত হিন্দি প্রাইমারী স্কুলের পঠনপাঠনের অব্যবস্থা নিয়ে অভিভাবক ও শিক্ষানুরাগীর বিক্ষোভ ও ডেপুটেশন!

পাঁচবেড়িয়া চার নম্বর ওয়ার্ডে লোহানীয়া সুকান্ত হিন্দি প্রাইমারি স্কুলে দীর্ঘদিনের শিক্ষক সংকট ও নানা অনিয়মের অভিযোগ নিয়ে ক্ষোভে ফুঁসছেন অভিভাবকেরা। সরকারি নিয়ম অনুযায়ী ৩০৯ জন পড়ুয়ার জন্য যেখানে ৮ জন শিক্ষক থাকা বাধ্যতামূলক, সেখানে হিন্দি বিভাগের রয়েছে মাত্র ৪ জন শিক্ষক এবং বাংলা বিভাগে ১ জন শিক্ষক। ফলে মোট ৫ জন শিক্ষক দিয়ে পুরো বিদ্যালয়ের পাঠদানের মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি অভিভাবকদের। অভিযোগ আরও গুরুতর—শিক্ষকের অভাবে নাকি চতুর্থ শ্রেণীর পড়ুয়াদে

চার বাঙালি জ্যোতির্বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কার: খুঁজে পাওয়া গেলো ৭২ লক্ষ আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত! পশ্চিম মেদিনীপুর

চার বাঙালি জ্যোতির্বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কার: খুঁজে পাওয়া গেলো ৭২ লক্ষ আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত!

প্রখ্যাত মহাকাশ বিজ্ঞানী সব্যসাচী পালের নেতৃত্বে একদল বাঙালি জ্যোতির্বিজ্ঞানী সম্প্রতি আবিষ্কার করেছেন ৩৬৯টি রেডিও কোয়াজার যার মধ্যে ৫৩ টি দৈত্যাকার রেডিও কোয়াজার। নব্য আবিষ্কৃত কোয়াজারগুলি প্রায় ০.২ থেকে ৭.২ মিলিয়ন আলোকবর্ষ পর্যন্ত প্রসারিত। অর্থাৎ আমাদের নিজেদের গ্যালাক্সি মিল্কিওয়ে (Milkyway) এর মতো ৫০ খানা গ্যালাক্সি এর মধ্যে পাশাপাশি থাকতে পারবে। যেই সকল গ্যালাক্সি থেকে বেতার তরঙ্গ বা রেডিও সিগন্যাল নির্গত হয় তাদের রেডিও গ্যালাক্সি বলে। প্রত্যেকটি রেডিও গ্যালাক্সির ক

মেদিনীপুর শহরে প্রকাশ্যেই বেআইনি গ্যাস রিফিলিং করার অভিযোগ! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর শহরে প্রকাশ্যেই বেআইনি গ্যাস রিফিলিং করার অভিযোগ!

মেদিনীপুর শহরে ফাঁকা জমিতে গ্যাসের সিলিন্ডার ব্যবহার করে চলছে বেআইনি গ্যাস ‘রিফিলিং সেন্টার’। মেদিনীপুরে প্রকাশ্যেই বেআইনি গ্যাস রিফিলিং! ভর্তি নিয়ে, আবার মেদিনীপুরে প্রশ্নের মুখে প্রশাসন?মেদিনীপুর শহরের মির্জা বাজার এলাকায় দিনের আলোয় চলছে বিপজ্জনক বেআইনি গ্যাস রিফিলিং। দোকানে মজুত করে রাখা ডোমেস্টিক রান্নার সিলিন্ডার থেকেই পুলকার সহ বিভিন্ন গাড়িতে ভরা হচ্ছে গ্যাস—যার কোনও আইনি অনুমতি নেই এবং নেই ন্যূনতম নিরাপত্তা।আমাদের ক্যামেরা দেখে কেউ ঝাঁপ নামিয়ে পালা

বেপরোয়া গতির উলুবেড়িয়ার মর্মান্তিক মৃত্যু তিন পড়ুয়া,মেদিনীপুর শহরের অভিভাবকরা সজাগ হয়ে উঠেছে! পশ্চিম মেদিনীপুর

বেপরোয়া গতির উলুবেড়িয়ার মর্মান্তিক মৃত্যু তিন পড়ুয়া,মেদিনীপুর শহরের অভিভাবকরা সজাগ হয়ে উঠেছে!

প্রসঙ্গত সোমবার ২৪শে নভেম্বর বিকেল সাড়ে ৩টে নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া ১ নং ব্লকের বহিরা শ্মশানতলায়। স্কুল ছুটির পর পড়ুয়াদের একে একে নামিয়ে আসছিল পুলকার। মুহূর্তে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা! আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে পুলকার গিয়ে পড়ে রাস্তার পাশের এক পুকুরে। ডুবন্ত গাড়ি থেকে কোনওক্রমে বেরিয়ে আসতে পারে দুই শিশু। কিছুক্ষণ পর বাকি তিন খুদের নিথর দেহ উদ্ধার হয়। মৃত তিন পড়ুয়া হল নার্সারির অরিন দে (৬), কেজি ওয়ানের ইশিকা মণ্ডল (৭) এবং চতুর্থ শ্রেণির শৌভিক দাস (১১

সূর্যশিশির এক প্রকার মাংসাশী উদ্ভিদ দেখা গেলো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা পিয়াশালা গ্রামে! পশ্চিম মেদিনীপুর

সূর্যশিশির এক প্রকার মাংসাশী উদ্ভিদ দেখা গেলো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা পিয়াশালা গ্রামে!

আমাজনের মাংসাশী গাছ মিলল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা পিয়াশালা গ্রামে!আমাজনে জন্মায় এরা। এ রাজ্যেও এই গাছ বিরল না হলেও অল্প কিছু জায়গায় দেখতে পাওয়া যায়। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ২ নম্বর ব্লকের পিয়াশালা গ্রাম পঞ্চায়েতের হুমগড়ের জঙ্গলে দেখা মিলল সূর্যশিশির উদ্ভিদের। আমাজনে জন্মায় এরা। এলাকায় উপস্থিত হলেন পরিবেশবিদ থেকে শুরু করে বিভিন্ন কৌতুহলীরা। পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে সূর্যশিশির নিয়ে জোর আলোচনা। পশ্চিমবঙ্গের কিছু জঙ্গলে বিরল মাংসাশী উদ্ভিদ, সূর্যশিশির, হঠা

মেদিনীপুর শহরের এক বেসরকারি নার্সিংহোমে  লাগুয়া লজের ছাদে আগুন! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর শহরের এক বেসরকারি নার্সিংহোমে লাগুয়া লজের ছাদে আগুন!

সোমবার ২৪শে নভেম্বর সকালে মেদিনীপুর শহরের কেরানীতলা এলাকায় অবস্থিত এক বেসরকারি নার্সিংহোমে লাগুয়া তিনতলা লজে আচমকাই আগুন লাগায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। লজটির ছাদের উপরে ফেলে রাখা ফাঁকা বস্তুর স্তূপে হঠাৎ অজ্ঞাত কারণে আগুন দাউদাউ করে জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে ঘন ধোঁয়া উড়ে গেলে আতঙ্ক তৈরি হয় আশপাশে। খবর পেয়ে দমকল বিভাগ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিলেও, তাদের পৌঁছানোর আগেই স্থানীয় কয়েকজন যুবক এগিয়ে এসে অসাধারণ তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন

মেদিনীপুর শহরের বকেয়া সম্পত্তিকর আদায়ে নাগরিকদের দরজায় কড়া নাড়লেন মেদিনীপুর পৌরপ্রধান ও উপ পৌরপ্রধান! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর শহরের বকেয়া সম্পত্তিকর আদায়ে নাগরিকদের দরজায় কড়া নাড়লেন মেদিনীপুর পৌরপ্রধান ও উপ পৌরপ্রধান!

বকেয়া করদাতাদের তালিকা ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে মেদিনীপুর পৌরসভা। সেই তালিকা ধরে জোরকদমে কর আদায়ে নামতে চলেছে কর্তৃপক্ষ ৷ সোমবার ২৪শে নভেম্বর বকেয়া সম্পত্তি করের বোঝায় শহরকে সচল রাখতে নাগরিকদের দরজায় কড়া নাড়লেন মেদিনীপুর পৌরপ্রধান ও উপ পৌরপ্রধান।মেদিনীপুর শহরের বিপুল বকেয়া প্রোপার্টি ট্যাক্স। উন্নতি থেকে শহরের পরিচ্ছন্নতা—সব ক্ষেত্রেই আর্থিক সংকটের কারণে গতি কমে আসছিল শহরের। নাগরিক পরিষেবার এই চাপ অনুভব করেই এবার রীতিমতো এক মানবিক ও প্রশাসনিক উদ্যোগ নিল

আইআইটি খড়গপুর একটি স্মারক ডাকটিকিট প্রকাশের মাধ্যমে ইতিহাস তৈরি করলো! প্রযুক্তি

আইআইটি খড়গপুর একটি স্মারক ডাকটিকিট প্রকাশের মাধ্যমে ইতিহাস তৈরি করলো!

গৌরব ও ঐতিহ্যের ৭৫ বছরের অসাধারণ যাত্রা উদযাপনের মহোৎসব। সোমবার ২৪শে নভেম্বর আইআইটি খড়গপুর তার প্ল্যাটিনাম জুবিলিকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উদযাপন করলো। এই উপলক্ষ্যে, ইন্ডিয়া পোস্ট কর্তৃক একটি বিশেষ স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়েছে। সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ রাঙ্গাবিত্তন পর্যটন কেন্দ্র, শ্রীনিকেতনে এই ডাকটিকিট স্থাপন করা হয়েছে। এই অনুষ্ঠানে ভারতের প্রথম আইআইটি হিসেবে আইআইটি খড়গপুরের ৭৫ বছরের ঐতিহ্য এবং শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং জাতি গঠনে এর উল্লেখযোগ্য অবদানকে স

পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ের ঠিক সামনে বিদ্যুতের খুঁটিতে শর্ট সার্কিট ও অগ্নিকাণ্ড! পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ের ঠিক সামনে বিদ্যুতের খুঁটিতে শর্ট সার্কিট ও অগ্নিকাণ্ড!

রাতের বেলায় আচমকা অগ্নিকাণ্ডে তীব্র চাঞ্চল্য মেদিনীপুর শহরের নান্নুরচক এলাকায় সোমবার রাত সাড়ে ৯টার সময় আচমকা অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হঠাৎ বিদ্যুতের খুঁটি থেকে আগুনের শিখা উঠতে থাকে। পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ের ঠিক সামনে অবস্থিত ওই বিদ্যুতের খুঁটিতে শর্ট সার্কিট হওয়ার সঙ্গে সঙ্গেই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন ছড়িয়ে পড়তে শুরু করে সংযোগ তারের ,পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেওয়ার আ

পশ্চিম মেদিনীপুরের ঘাটালে গয়নার অ্যাসিডে ভাত রান্না,তিন শিশুসহ ছ'জন গুরুতর অসুস্থ! পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুরের ঘাটালে গয়নার অ্যাসিডে ভাত রান্না,তিন শিশুসহ ছ'জন গুরুতর অসুস্থ!

২৩শে নভেম্বর রবিবার ঘটনায় চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে রত্নেশ্বরবাটি এলাকায় ।জানা গিয়েছে, ওই পরিবারে বাড়িতে রুপোর গয়না তৈরির কাজ হয়। সেই কাজে ব্যবহৃত অ্যাসিড রাখা ছিল বালতিতে। বাড়িতে আসা এক আত্মীয় তা জানতেন না। তিনিই জল ভেবে ওই অ্যাসিড দিয়ে ভাত রান্না করেন! আর তা খেয়েই একই পরিবারের সকলে অসুস্থ হয়ে পড়েন।রবিবার দুপুরে রত্নেশ্বরবাটির সন্ন্যাসী পরিবারে এই ঘটনাটি ঘটে। এরপরই পরিবারের দুই আত্মীয় সহ মোট ৬ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে তিন জনই শিশু। এই ৬ জ

ভোট দিলেন,তবু তালিকায় নেই নাম! ইনিউমারেশন ফর্ম না পেয়ে ক্ষুব্ধ মেদিনীপুরের প্রসেনজিৎ চক্রবর্তী... পশ্চিম মেদিনীপুর

ভোট দিলেন,তবু তালিকায় নেই নাম! ইনিউমারেশন ফর্ম না পেয়ে ক্ষুব্ধ মেদিনীপুরের প্রসেনজিৎ চক্রবর্তী...

১৯৯৫ সাল থেকে নিয়মিত ভোট দিয়ে এসেছেন মেদিনীপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও জেলা যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী। ২০০২ সালের ভোটার তালিকাতেও তাঁর নাম ছিল। সাম্প্রতিক লোকসভা নির্বাচনেও তিনি ভোট দিয়েছেন। তবুও এবারে ভোটার তালিকায় তাঁর নাম না থাকায় ইনিউমারেশন ফর্ম পাননি তিনি। বিষয়টি জানতে BLO–র সঙ্গে যোগাযোগ করলে তাঁকে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে বলা হয়। সেই অনুযায়ী ৪ নভেম্বর লিখিত অভিযোগ জানান প্রসেনজিৎ চক্রবর্তী, কিন্তু এখনও পর্যন্ত কোনও সদুত্তর মে

রক্তদান আন্দোলনের জেলা কর্মী সম্মেলন ২০২৫! পশ্চিম মেদিনীপুর

রক্তদান আন্দোলনের জেলা কর্মী সম্মেলন ২০২৫!

শিক্ষা, সংস্কৃতি ও স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান মেদিনীপুরের মাটি রক্তদান আন্দোলনের অন্যতম শক্ত ঘাঁটি।প্রবীণ নেতৃত্বের তত্ত্বাবধানে তরুণ প্রজন্মই এই রক্তদান আন্দোলনের মূল চালিকাশক্তি। এই সমস্ত কর্মীদের রক্ত বিজ্ঞানে সমৃদ্ধকরণ ও মেলবন্ধন ঘটাতে এবং রক্তদান আন্দোলনকে আরও ত্বরান্বিত করতে অনুষ্ঠিত হলো"জেলা কর্মী সম্মেলন"। ওয়েষ্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটি অনুমোদিত মেদিনীপুর ডিস্ট্রিক ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে রবিবার ২৩শে নভেম্বর মেদিনীপুর কলেজের বিবেকানন্দ

পশ্চিম মেদিনীপুরের  খড়গপুর শহরে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের ভেতরে অসন্তোষের ঢেউ! পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের ভেতরে অসন্তোষের ঢেউ!

পশ্চিম মেদিনীপুর জেলার অংশ খড়গপুর শহরে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের ভেতরে অসন্তোষের ঢেউ উঠেছে। জেলা ও শহরের নেতৃত্বের প্রতি অসন্তুষ্ট, নিষ্ক্রিয় কর্মীরা এখন "নীরব তৃণমূল" নামে ঐক্যবদ্ধ হয়েছেন। মজার বিষয় হল, স্থানীয় দলীয় নেতৃত্ব এই দলটিকে স্বীকৃতি দিতে সরাসরি অস্বীকার করছেন।এই "নীরব" কর্মীরা খড়গপুরের খড়গপুর এলাকার একটি গির্জার উঠোনে একটি সম্মেলন করেন। অনুষ্ঠানের আগে বিএনআর মাঠ থেকে শুরু করে গির্জার দিকে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়, কিন্তু তৃণমূলের কোনও আনুষ্ঠানিক ব্যানার ব্

খড়্গপুরে মালঞ্চ যুব সংঘ ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির! পশ্চিম মেদিনীপুর

খড়্গপুরে মালঞ্চ যুব সংঘ ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির!

রক্তদান একটি মহান দান!আপনার প্রতি ফোঁটা রক্ত কাউকে জীবন দান করতে পারে!! খড়গপুর শহরের মালঞ্চ যুব সংঘ ক্লাবের উদ্যোগে রবিবার ২৩শে নভেম্বর এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এদিন অনুষ্ঠিত শিবিরে একজন মহিলা সমেত ১৫ জন রক্তদাতা রক্তদান করেন।অতিথিদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার দাশগুপ্ত, ক্লাব সম্পাদক সৌমেন চক্রবর্তী, ক্লাব সভাপতি স্বপন সিনহা, মৈত্রেয়ী মহিলা সংগঠনের সম্পাদিকা মহুয়া চ্যাটার্জি ও নিশি সিনহা এবং আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।রক্ত স

খড়্গপুর শহরে শ্রী সত্য সাই বাবার জন্ম শতবার্ষিকী পালন কর্মসূচি! পশ্চিম মেদিনীপুর

খড়্গপুর শহরে শ্রী সত্য সাই বাবার জন্ম শতবার্ষিকী পালন কর্মসূচি!

শ্রী সত্য সাই বাবা ২৩শে নভেম্বর ১৯২৬ অন্ধ্রপ্রদেশ পুট্টাপার্থীতে জন্মগ্রহণ করেছিলেন । তাঁকে সত্যনারায়ণ রাজু নাম দেওয়া হয়েছিল। তাঁর মা ঈশ্বরম্মা সবচেয়ে বেশি মুগ্ধ করেছিলেন, বিশেষ করে দরিদ্র ও নিপীড়িতদের প্রতি তাঁর ছোট্ট সত্যের অসীম করুণা। এমনকি ছোটবেলায়ও, তিনি জোর দিয়েছিলেন যে দরজার ভিক্ষুকদের তাদের সীমিত সামর্থ্য সত্ত্বেও তাদের ভালোভাবে সেবা করা হোক এবং প্রায়শই অভাবীদের তাঁর নিজস্ব অংশ দান করতেন। ২৩শে নভেম্বর রবিবার ভোর পাঁচটায় থেকে খড়্গপুর শহরের নিউ সেটেলমেন্ট শ্রী

পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার ডিঙ্গল গ্রামের ছেলে সিআরপিএফ জওয়ানের মৃত্যু! পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার ডিঙ্গল গ্রামের ছেলে সিআরপিএফ জওয়ানের মৃত্যু!

পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার ডিঙ্গল গ্রামের ছেলে সিআরপিএফ জওয়ান দেবাশিস সিংহ(৩০) । সূত্রের খবর, ছত্তিসগড়ে সিআরপিএফ ক্যাম্পে কর্তব্যরত ছিলেন দেবাশিস সিংহ।দশ দিন আগে ছুটি কাটিয়ে তিনি ডিউটিতে যোগ দিয়েছিলেন।তারপর তার হালকা জ্বর হয় সেখানেই অসুস্থতা বাড়তে থাকে। ক্যাম্প থেকে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর তার মৃত্যু হয় শুক্রবার। তারপর ডিসেম্বরে ছোট মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠান ছিল । শনিবার দুপুর গড়িয়ে বিকেল হতেই সিআরপিএফ জওয়ান দেবাশিস সিংহের ‘কফিনবন্দি’ দেহ পৌঁছয় পশ্চিম মেদ

খড়্গপুর মহকুমার খাকুড়দা ভগবতী দেবী পিটিটিআই কলেজে সিনে ক্লাবের উদ্বোধন! পশ্চিম মেদিনীপুর

খড়্গপুর মহকুমার খাকুড়দা ভগবতী দেবী পিটিটিআই কলেজে সিনে ক্লাবের উদ্বোধন!

পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমার খাকুড়দা ভগবতী দেবী পিটিটিআই কলেজের উদ্যোগে এবং মেদিনীপুর ফিল্ম সোসাইটির সহযোগিতায় একটি সিনে ক্লাবের উদ্বোধন হলো শুক্রবার। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড.সিদ্ধার্থ মিশ্র।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিল্ম সোসাইটির কার্যকরী সভাপতি সিদ্ধার্থ সাঁতরা, সাধারণ সম্পাদক সত্যজ্যোতি অধিকারী ,জয়েন্ট সেক্রেটারি পরাগ কান্তি দত্ত, পত্রিকা সম্পাদক তনুশ্রী ভট্টাচার্য প্রমুখ।সারাদিন ধরে দুদফায় চলচ্চিত্র প্রদর্শন হয় এবং সিনেমা নিয়

পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়িতে মামীকে অপহরণ করে ইচ্ছার বিরুদ্ধে সহবাসের অভিযোগ! পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়িতে মামীকে অপহরণ করে ইচ্ছার বিরুদ্ধে সহবাসের অভিযোগ!

পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়িতে মামীকে অপহরণ করে ইচ্ছার বিরুদ্ধে সহবাসের অভিযোগে ভাগ্নেকে গ্রেফতার করলো পুলিশ। কেশিয়াড়ি থানা এলাকার ঘটনা।ধৃত যুবককে শনিবার খড়গপুর আদালতে তোলে পুলিশ। ধৃতকে বিচারক পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কয়েকমাস ধরেই মহিলার বাড়িতে যাতায়াত ছিল যুবকের। যুবক সম্পর্কে ভাগ্নে হয়। মহিলার অভিযোগ কয়েকমাস ধরেই বিরক্ত করত যুবক। তার সঙ্গে পালিয়ে যাওয়ার জন্যেও ইন্ধন জোগাত। তাতে অতিষ্ঠ উঠেছিলেন যুবকের মামী। গত ১৪ নভে

পিংলার মুন্ডুমারিতে বাসের ধাক্কায় দুই তরুণের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া! পশ্চিম মেদিনীপুর

পিংলার মুন্ডুমারিতে বাসের ধাক্কায় দুই তরুণের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া!

পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার মুন্ডুমারি ক্রসিংয়ে শনিবার ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। চলন্ত মোটরবাইকে বাসের ধাক্কায় মৃত্যু হল দুই তরুণের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা, বাসচালক পলাতক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার কালই গ্রামের বাসিন্দা আসেকুল মালিদা (২১) এবং শেখ মোহাম্মদ আবু হুরাইরাহ (১৮) শনিবার একটি মোটরবাইকে ময়না দিক থেকে মুন্ডুমারির উদ্দেশ্যে আসছিলেন। সেই সময় বালিচক থেকে তেমাথানির দিকে যাচ্ছিল একটি রিজার্ভ বাস। তিনম

পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে তৃণমূল কংগ্রেসের 'ঘরোয়া বিদ্রোহ' - এখন ভিন্নমতাবলম্বীদের নিজস্ব সমাবেশ! পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে তৃণমূল কংগ্রেসের 'ঘরোয়া বিদ্রোহ' - এখন ভিন্নমতাবলম্বীদের নিজস্ব সমাবেশ!

আজকাল মনে হচ্ছে পশ্চিম মেদিনীপুরের জেলা খড়গপুরে তৃণমূল কংগ্রেসের (টিএমসি) ভেতরে আরেকটি নির্বাচন শুরু হয়েছে, ভোটের জন্য নয়, আনুগত্যের জন্য!দলের ভেতরে অবহেলিত বোধ করা অসন্তুষ্ট নেতা-কর্মীরা এখন নিজেদের প্রদর্শনের জন্য একত্রিত হচ্ছেন।অ্যাডভোকেট ললিত জয়সওয়ালের নেতৃত্বে, খড়গপুরের বেশ কয়েকটি ওয়ার্ডে সভা চলছে - বিষয়টা একটাই:"আমাদের কী হয়েছে?"বরখাস্ত নেত্রী বেবি কোলও ১০ নম্বর ওয়ার্ডের সভায় যোগ দিয়েছিলেন - যিনি সম্প্রতি একজন বাম নেতার সাথে সংঘর্ষের পর দল থেকে বহিষ্কৃত হয়ে