অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর  ডি.এ.ভি পাবলিক স্কুলে শিশু দিবস উদযাপন! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর ডি.এ.ভি পাবলিক স্কুলে শিশু দিবস উদযাপন!

মেদিনীপুরের ডি.এ.ভি পাবলিক স্কুল অত্যন্ত উৎসবমুখর পরিবেশে জওহরলাল নেহেরুর জন্মদিনে পালিত হলো শিশু দিবস। শিক্ষক-শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি বিশেষ সমাবেশের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।এরপর প্রধান অতিথি বিধায়ক সুজয় হাজরা এবং অধ্যক্ষ এন.কে গৌতম প্রদীপ অনুষ্ঠানের শুভ সূচনা করেন । প্রধান অতিথি পণ্ডিত জওহরলাল নেহেরুর সম্পর্কে তথ্যবহুল এবং অনুপ্রেরণামূলক বক্তৃতা দেন। বিদ্যালয়ের অধ্যক্ষ তাঁর বক্তৃতার মাধ্যমে পণ্ডিত জওহরলাল নেহেরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন, যিনি শিশুদের অ

বিহার বিধানসভা নির্বাচনের ফলে বিজেপির আনন্দ উদযাপন, বাজলো ঢাক বিলি হলো লাড্ডু! পশ্চিম মেদিনীপুর

বিহার বিধানসভা নির্বাচনের ফলে বিজেপির আনন্দ উদযাপন, বাজলো ঢাক বিলি হলো লাড্ডু!

পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড এর পূর্ব ও পশ্চিম মন্ডল বিজেপির তরফে আলাদা আলাদাভাবে অনুষ্ঠিত হলো সাম্প্রতিকতম বিহারের নির্বাচনের জেরে বিজয় মিছিল ও বিশেষ রাজনৈতিক র‍্যালি এদিন র‍্যালির পাশাপাশি ঢাক বাজিয়ে চলে আনন্দ উদযাপন আবির খেলা থেকে শুরু করে বিলি করা হয় লাড্ডু।পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে বিজেপির তরফে বিহারে বিজেপির বিপুল জয়ের ফলে এদিন আনন্দে বিজেপির তরফে করা হয় বিজয়োৎসব। উপস্থিত ছিলেন পূর্ব মন্ডলে পূর্ব মন্ডলের সভাপতি সুশা

বিহার ভোটে NDA–র বিপুল জয়ের আনন্দে মেদিনীপুরে উচ্ছ্বাস! পশ্চিম মেদিনীপুর

বিহার ভোটে NDA–র বিপুল জয়ের আনন্দে মেদিনীপুরে উচ্ছ্বাস!

বিহার ভোটে NDA–র বিপুল জয়ের আনন্দে মেদিনীপুরে উচ্ছ্বাস BJP–র শিবিরে।বিহার বিধানসভা নির্বাচনে NDA জোটের বিপুল সংখ্যাগরিষ্ঠতার আভাস মিলতেই উৎসবে মেতে উঠল মেদিনীপুর বিজেপি। শুক্রবার মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ের সামনে থেকেই শুরু হয় জয়ের আনন্দোৎসব। মুহূর্তের মধ্যে কার্যালয় চত্বর রঙে রঙিন হয়ে ওঠে।জেলার বিজেপি নেতা-কর্মীরা গেরুয়া আবির ছড়িয়ে বিজয়ের আনন্দ ভাগ করে নেন পথচলতি সাধারণ মানুষের সঙ্গেও। বহু পথচারীকে ‘মিষ্টিমুখ’ করিয়ে এবং আবির মেখে বিজয়ের বার্তা

পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের গ্রিফিনস ইন্টারন্যাশনাল স্কুলের সাথে ইস্টবেঙ্গলের ক্লাবের সমঝোতা চুক্তি স্বাক্ষর! পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের গ্রিফিনস ইন্টারন্যাশনাল স্কুলের সাথে ইস্টবেঙ্গলের ক্লাবের সমঝোতা চুক্তি স্বাক্ষর!

ভারতবর্ষের মধ্যে অন্যতম ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল। ১২ই নভেম্বর বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের গ্রিফিনস ইন্টারন্যাশনাল স্কুলের সাথে ইস্টবেঙ্গলের ক্লাবের সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হলো । স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অভিষেক যাদব বলেন "পড়াশুনোর পাশাপাশি ছাত্র-ছাত্রীদের খেলা ধুলোয় সাফল্যের জন্যই আমাদের এই উদ্যোগ। এখানে বাইরের ছাত্র-ছাত্রীরা ও প্রশিক্ষণ নিতে পারে। ৯ বছর থেকে ১৭ বছর বয়সীরা অর্থাৎ চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা এখানে যোগ দিতে পারবে। ১৫ই নভেম্ব

দক্ষিণ পূর্ব রেলওয়ে খড়গপুর ডিভিশনের মেন্স কংগ্রেসের অফিস ঘর উদ্বোধন! পশ্চিম মেদিনীপুর

দক্ষিণ পূর্ব রেলওয়ে খড়গপুর ডিভিশনের মেন্স কংগ্রেসের অফিস ঘর উদ্বোধন!

১২ই নভেম্বর বৃহস্পতিবার  এক ঘরোয়া পূজা পাঠের মাধ্যমে দক্ষিণ-পূর্ব রেলওয়ে মেন্স কংগ্রেসের খড়গপুর ডিভিশনের নতুন অফিস উদ্বোধন হলো । আগে অফিসটি ছিল ডিআরএম বিল্ডিং এর নিচে। বন্ধ হয়ে যাওয়া পুরনো সাউথ সাইড হেলথ ইউনিটে আজ এই অফিস স্থানান্তরিত হলো। খড়্গপুর ডিভিশনের মেন্স কংগ্রেসের বর্তমান সদস্য সাত হাজার। মূলত রেলওয়ে শ্রমিকদের সমস্যা ও তার সমাধান এবং বিভিন্ন দাবি-দাওয়া আদায় মেন্স কংগ্রেস কাজ করে। ১২ই নভেম্বর মেন্স কংগ্রেসের প্রতিষ্ঠা বার্ষিকী ধরে আজকের দিনটিকে উদ্বোধনের দিন

বাংলার ভোট রক্ষা শিবিরে উপস্থিত রাজ্যের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো! পশ্চিম মেদিনীপুর

বাংলার ভোট রক্ষা শিবিরে উপস্থিত রাজ্যের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো!

পশ্চিম মেদিনীপুর জেলার ২৩৪ শালবনি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গড়বেতা তিন নম্বর ব্লকের উড়িয়াসাই , আমশোল ও সাতবাঁকুড়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এস আই আর সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সহযোগিতা করার জন্য বাংলার ভোট রক্ষা শিবির চালু করা হয়েছে । বুধবার শালবনির বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো ওই তিনটি শিবিরে গিয়ে শিবিরে আসা ভোটারদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের বলেন এসআইআর নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না। বি এল ও যে ফরম আপনা

৪ বছর পর জমানো মুদ্রা দিয়ে মেয়ের স্বপ্ন পূরণ, দিলেন ১ লক্ষ ১০ হাজার টাকার মুদ্রা! পশ্চিম মেদিনীপুর

৪ বছর পর জমানো মুদ্রা দিয়ে মেয়ের স্বপ্ন পূরণ, দিলেন ১ লক্ষ ১০ হাজার টাকার মুদ্রা!

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায়। জানা গিয়েছে, চন্দ্রকোণার এক নম্বর ব্লকের মৌলা পরমানন্দপুর গ্রামের বাসিন্দা বাচ্চু চৌধুরী। গ্রামেই একটি চায়ের দোকান রয়েছে তাঁর। সেই দোকান চালিয়েই সংসার চালান তিনি। সংসার চালাতে কার্যত অনেক সময়ই হিমশিম খেতে হয় ওই ব্যক্তিকে। তবে কোনও কিছুতেই তিনি আশাহত হন না বলে খবর। বছর তিনেক আগে ছোটমেয়ে সুষমা বাবার কাছে স্কুটি চেয়ে আবদার করেছিল। কিন্তু সেসময় কথা রাখতে পারেননি বাচ্চু। তবে মেয়েকে স্কুটি কিনে দেবেন তিনি, সেই কথা মনে মনে ঠিক করেছিলেন। সে

আইআইটি খড়গপুর প্রথম আইআইটি হিসেবে অভিভাবক-প্রশাসন মিথস্ক্রিয়া চালুর কর্মসূচি! পশ্চিম মেদিনীপুর

আইআইটি খড়গপুর প্রথম আইআইটি হিসেবে অভিভাবক-প্রশাসন মিথস্ক্রিয়া চালুর কর্মসূচি!

পরিবারের সাথে প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততাকে পুনঃসংজ্ঞায়িত করে এমন একটি যুগান্তকারী উদ্যোগে, আইআইটি খড়গপুর ভারতের প্রথম আইআইটি হয়ে উঠেছে যেখানে "পিতা-প্রশাসন মিথস্ক্রিয়া" চালু করা হয়েছে।এটি একটি অগ্রণী প্ল্যাটফর্ম যা ইনস্টিটিউট, শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের মধ্যে আস্থা, স্বচ্ছতা এবং ভাগাভাগি করা দায়িত্ব বৃদ্ধির লক্ষ্যে কাজ করে। লাল বাহাদুর শাস্ত্রী (এলবিএস) হল অফ রেসিডেন্সের প্রথম বর্ষের বোর্ডারদের অভিভাবকদের সাথে অনলাইনে অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনটি অপ্রতিরোধ্য উৎসাহের সা

মেদিনীপুরে শিক্ষা প্রতিষ্ঠানে কুকুর নির্যাতনের গুরুতর অভিযোগ! সমাজ মাধ্যমে সোচ্চার পশুপ্রেমী সংগঠন এবং সামাজিক কর্মীরা পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে শিক্ষা প্রতিষ্ঠানে কুকুর নির্যাতনের গুরুতর অভিযোগ! সমাজ মাধ্যমে সোচ্চার পশুপ্রেমী সংগঠন এবং সামাজিক কর্মীরা

মানবিকতার পাঠ যে স্থানে দেওয়া হয়, সেখানেই ঘটল অমানবিক ঘটনা! পশ্চিম মেদিনীপুরের একটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ— তাঁর নির্দেশেই স্কুল চত্বরে থাকা কুকুরদের লাঠি দিয়ে পেটানো হয়েছে! মেদিনীপুরের নির্মল হৃদয় আশ্রম স্কুলের প্রধান শিক্ষকের (ফাদার) সম্প্রতি এক আচরণ ঘিরে তীব্র বিতর্ক এবং ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় মহলে। অভিযোগ, তারই নির্দেশে গতকাল, মঙ্গলবার ১১ই নভেম্বর রাতে প্রায় ১০-১৫ জন হোস্টেল ছাত্র স্কুলের ভেতরে থাকা কুকুরদের ওপর লাঠি নিয়ে হামলা

“আমাদের পাড়া, আমাদের সমাধান” কর্মসূচির আওতায় বড় সাফল্য পেল মেদিনীপুর পৌরসভা! পশ্চিম মেদিনীপুর

“আমাদের পাড়া, আমাদের সমাধান” কর্মসূচির আওতায় বড় সাফল্য পেল মেদিনীপুর পৌরসভা!

রাজ্য সরকারের জনপ্রিয় উদ্যোগ “আমাদের পাড়া, আমাদের সমাধান” কর্মসূচির আওতায় বড় সাফল্য পেল মেদিনীপুর পৌরসভা। শহরের সার্বিক উন্নয়নের জন্য পৌরসভাকে ১৫ কোটি ৮০ লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। এর মধ্যে ১০ কোটি টাকা ইতিমধ্যেই পৌরসভার হাতে পৌঁছে গেছে। এই অর্থ ব্যয় করা হবে ১৫৮টি বুথ এলাকায় রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা, আলো, পানীয় জল ও অন্যান্য নাগরিক পরিষেবা উন্নয়নে। পৌরপ্রধান পৌর প্রধান সৌমেন খান জানান, এই প্রকল্পের মাধ্যমে মানুষের পরামর্শ অনুযায়ী পাড়ার উন

শালবনী উচ্চ বিদ্যালয়ে চালু হলো ডিজিটাল লাইব্রেরি! পশ্চিম মেদিনীপুর

শালবনী উচ্চ বিদ্যালয়ে চালু হলো ডিজিটাল লাইব্রেরি!

পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের শালবনী উচ্চ বিদ্যালয়ের গ্রন্থাগারে "ডিজিটাল লাইব্রেরি" এর উদ্বোধন হল। উদ্বোধন করলেন কলকাতার এস. এস. জৈন সভা পরিচালিত শ্রী জৈন বুক ব্যাংকের আহ্বায়ক বিশিষ্ট শিক্ষাব্রতী সুশীল গেলরা। উপস্থিত ছিলেন মেদিনীপুরসহ জঙ্গলমহলের জেলা সমূহের সমন্বয়কারী বিশিষ্ট শিক্ষক গৌতম কুমার বোস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রন প্রাঃ লিঃ, শালবনী শাখার ডি. জি.এম ইউ. এস. শাস্ত্রী, ম্যানেজার সহ অন্যান্য অতিথি বৃন্দ। উপস্থিত ছিলেন

পৌড়া অষ্টমী আবার কারো কাছে 'পোড়া অষ্টমী বা 'পটুয়া' বা 'প্রথমা' অষ্টমী বা 'পড়ুয়া অষ্টমী'! ঝাড়গ্রাম

পৌড়া অষ্টমী আবার কারো কাছে 'পোড়া অষ্টমী বা 'পটুয়া' বা 'প্রথমা' অষ্টমী বা 'পড়ুয়া অষ্টমী'!

অবিভক্ত মেদিনীপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিশেষ করে সুবর্ণরেখার পাশাপাশি অঞ্চলে এই অষ্টমী পালন খুব পুরানো রীতি এবং ধুমধাম করে পালিত হয়। পড়ুয়া অষ্টমী, যা পৌড়া অষ্টমী,পটুয়া, পোড়া অষ্টমী বা প্রথমা অষ্টমী নামেও পরিচিত। অবিভক্ত মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর সহ সুবর্ণরেখা অববাহিকার সীমান্তবর্তী অঞ্চলে এই উৎসবটি প্রচলিত।বাড়ির বড় ছেলে বা মেয়ের মঙ্গল কামনায় মঙ্গল ফোঁটা দেওয়া হতো। সকাল বেলা গায়ে হলুদ মেখে স্নান করে কাচা পোশাক, নতুন ঘুমসী পরে, তুলস

ভর্তি হওয়ার রোগীর থেকে অত্যাধিক বিল আদায় করছেন মাদার নার্সিংহোম বলে অভিযোগ? পশ্চিম মেদিনীপুর

ভর্তি হওয়ার রোগীর থেকে অত্যাধিক বিল আদায় করছেন মাদার নার্সিংহোম বলে অভিযোগ?

ভর্তি হওয়ার রোগীর থেকে অত্যাধিক বিল আদায় করছেন মাদার নার্সিংহোম বলে অভিযোগে তপ্ত হয়ে উঠল গতকাল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের শংকর কাটা গ্রাম পঞ্চায়েতের দুর্লভগঞ্জ গ্রামের মাদার নার্সিংহোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।ঘটনাস্থলে সংবাদ মাধ্যম পৌঁছে জানতে পারে যে রোগী ভর্তি হয়েছে তার আধার কার্ডটি বৈধ নয় বলে দাবি করছে মাদার নার্সিংহোম। এদিকে রোগীর পরিবারের দাবী সমস্ত নথি খতিয়ে দেখে তবেই ভর্তি নেওয়া হয়েছে, তাহলে এখন কিভাবে বলছে আধার কার্ডটি অবৈধ

অস্ট্রিয়ার টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ গ্রাজের সাথে আইআইটি খড়গপুরের শিক্ষাগত সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে যুগান্তকারী সমঝোতা স্মারক স্বাক্ষর! প্রযুক্তি

অস্ট্রিয়ার টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ গ্রাজের সাথে আইআইটি খড়গপুরের শিক্ষাগত সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে যুগান্তকারী সমঝোতা স্মারক স্বাক্ষর!

ভারত ও অস্ট্রিয়ার মধ্যে রাজনৈতিক সম্পর্ক জোরদার হওয়ার পর, ভারত ও অস্ট্রিয়ার মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে, অস্ট্রিয়ার টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ গ্রাজ (টিইউ গ্রাজ) থেকে আট সদস্যের একটি প্রতিনিধিদল, টিইউ গ্রাজ রেক্টর প্রফেসর হর্স্ট বিশফের নেতৃত্বে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর পরিদর্শন করলেন । টিইউ গ্রাজ ইনস্টিটিউট অফ মাইক্রোওয়েভ অ্যান্ড ফোটোনিক ইঞ্জিনিয়ারিং এবং ইনস্টিটিউট অফ ইনফরমেশন সিকিউরিটি ইতিমধ্যেই আইআইটি খড়গপুরের সাথে সহযোগিতা করছে।

পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর কলেজে চলছে অচলাবস্থা: বেতন বন্ধ, আন্দোলনে শিক্ষকবৃন্দ..... পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর কলেজে চলছে অচলাবস্থা: বেতন বন্ধ, আন্দোলনে শিক্ষকবৃন্দ.....

পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর কলেজে চলছে তীব্র অচলাবস্থা। গত মাসের বেতন না পাওয়ায় অবশেষে আন্দোলনের পথে নামলেন কলেজের শিক্ষক-শিক্ষিকারা। মঙ্গলবার সকাল থেকে তাঁরা কলেজ প্রাঙ্গণে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন।ভূগোল বিভাগের এক অধ্যাপিকা জানান, “পূজোর ছুটির পর থেকেই কলেজে পঠন-পাঠনের পরিবেশ নষ্ট হচ্ছে। ছাত্রদের উপস্থিতি নথিভুক্ত করার জন্য attendance register পর্যন্ত নেই, শ্রেণিকক্ষে চক ও ডাস্টার-এরও তীব্র অভাব। উপরন্তু গত মাসের বেতন এখনো মেলেনি, কবে মিলবে সেটাও কেউ নিশ্চিত করে বলত

খড়গপুর-মেদিনীপুর রেলস্টেশনে জোরদার নাকা তল্লাশি,সোশ্যাল মিডিয়া ব্লগার ও কনটেন্ট ক্রিয়েটরকে স্টেশন চত্বরে ভিডিও অনুমতি প্রত্যাখ্যান! পশ্চিম মেদিনীপুর

খড়গপুর-মেদিনীপুর রেলস্টেশনে জোরদার নাকা তল্লাশি,সোশ্যাল মিডিয়া ব্লগার ও কনটেন্ট ক্রিয়েটরকে স্টেশন চত্বরে ভিডিও অনুমতি প্রত্যাখ্যান!

গতকাল সন্ধ্যায় দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশজুড়ে চরম সতর্কতা জারি হয়েছে। রাজধানীর ওই মর্মান্তিক ঘটনার প্রভাব পড়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তেও। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর-মেদিনীপুর রেলস্টেশনে মঙ্গলবার সকাল থেকেই কড়া তল্লাশি অভিযান শুরু করেছে আরপিএফ ও জিআরপি।এমন সময় কিছু সোশ্যাল মিডিয়া ব্লগার ও কনটেন্ট ক্রিয়েটরকে স্টেশন চত্বরে ভিডিও করতে দেখা যায়। অভিযোগ, তল্লাশি চলাকালীন তারা ব্লগ ও শুটিং শুরু করলে রেলপুলিশ ক্ষুব্ধ হন। সঙ্

দিল্লির বিস্ফোরণের ঘটনায় চরম সতর্কতা দেশজুড়ে,সর্বত্র নাকা চেকিং বিমানবন্দর,রাস্তা,স্টেশনে! পশ্চিম মেদিনীপুর

দিল্লির বিস্ফোরণের ঘটনায় চরম সতর্কতা দেশজুড়ে,সর্বত্র নাকা চেকিং বিমানবন্দর,রাস্তা,স্টেশনে!

গতকাল সন্ধ্যায় দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশজুড়ে চরম সতর্কতা জারি হয়েছে। রাজধানীর ওই মর্মান্তিক ঘটনার প্রভাব পড়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তেও। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর-মেদিনীপুর রেলস্টেশনে মঙ্গলবার সকাল থেকেই কড়া তল্লাশি অভিযান শুরু করেছে আরপিএফ ও জিআরপি। যাত্রীদের লাগেজ, ট্রেনের কামরা, প্ল্যাটফর্মের প্রতিটি কোণ— কোথাও যেন কোনো ফাঁক না থাকে, তা নিশ্চিত করতে চলছে টানা নজরদারি। সূত্রের খবর, দিল্লির ওই বিস্ফোরণে এখন পর্যন্

ক্যারাটে প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের সম্মাননা! খেলা

ক্যারাটে প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের সম্মাননা!

পূর্ব ভারত ক্যারাটে চ্যাম্পিয়নশিপ সম্প্রতি অনুষ্ঠিত হলো ভূবনেশ্বরে।পশ্চিম মেদিনীপুর জেলা থেকে বেশ কিছু প্রতিযোগী এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল ।অংশগ্রহণ কারী ছাত্রছাত্রীদের মধ্যে বিজয়ী ছাত্র ছাত্রীদের সংবর্ধিত করা হলো মেদিনীপুর জেলা সেইসিনকাই সিতেরিউ ক্যারেটে অ্যাসোসিয়েশান এর পক্ষ থেকে। সংবর্ধিত হলেন বিভিন্ন বিভাগে স্বর্ণপদক জয়ী সোমরাজ পাণ্ডে,লাবণ্য জানা,সৌম্যদীপ ঘোষ, রৌপ্যপদক জয়ী ভার্গবী পাল, শেখ কাইফ মেহেমুদ অয়ন্তিকা সিংহ,অরিষ গোস্বামী, ব্রোঞ্জ পদক জয়ী অকৃত মিস্ত্রিকে ।

প্রয়াত হলেন প্রব্রাজিকা বেদবদী! পশ্চিম মেদিনীপুর

প্রয়াত হলেন প্রব্রাজিকা বেদবদী!

প্রয়াত হলেন মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি-২ নং পঞ্চায়েতের অন্তর্গত গোপীনাথপুর গ্রামে অবস্থিত সারদা আশ্রমের প্রধান প্রব্রাজিকা বেদবতী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। আশ্রমের প্রব্রাজিকা সুলভা জানান,রবিবার সকাল বাথরুমে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন বেদবতী।তাঁর মাথায় আঘাত লাগে। তাঁকে দ্রুত মেদিনীপুর শহরের একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়। সোমবার ভোর আড়াইটা নাগাদ তিনি প্রয়াত হন। সকালে এই খবর ছড়িয়ে পড়লে আশ্রমে ভীড় জমান আশ্রমের শুভানুধ্যায়ীরা ও ভক্তরা। এদিন দুপ

নতুন দিশা দেখালো আলোর দিশা! পশ্চিম মেদিনীপুর

নতুন দিশা দেখালো আলোর দিশা!

মেদিনীপুর শহরের বিধাননগর মহিলা স্যোশাল ওয়েলফেয়ার ফোরামের উদ্যোগে শ্যাম সংঘ ভবনে অনুষ্ঠিত হলো তাঁদের দ্বিতীয় নিবেদন "আলোর দিশা"।এই ফোরামের উদ্দেশ্যই হল একটু আঁধার ঘেরা জায়গা গুলোতে আলো পৌঁছে দেওয়া। একটু অভাবে থাকা শিশুদের মুখে হাসি ফুটিয়ে তোলা।আর তাঁদের এই কর্মকাণ্ড শহরের বাইরে ও জেলার বিভিন্ন প্রান্তে প্রত্যন্ত গ্রামে গিয়ে চলতে থাকে।আর এই কাজগুলো সুন্দর ভাবে সম্পন্ন করার পেছনে যাঁর আশীর্বাদ থাকে তিনি হলেন এই ফোরামের অভিভাবক বিশিষ্ট উদ্যোগপতি বজরং লাল আগরওয়াল । এই অনুষ