পশ্চিম মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর
ভয়াবহ বিস্ফোরণে কাঁপল দিল্লি,স্টেশনেও বাড়তি নজরদারি!
ভয়াবহ বিস্ফোরণে কাঁপল দিল্লি । সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর শোনা গিয়েছে। বেশ কয়েকজন জখম হয়েছে বলে খবর। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান। প্রাথমিকভাবে অনুমান, রাজধানীতে কোনও জঙ্গি সংগঠন এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। রাজ্যের গুরুত্বপূর্ণ শহর ও বিভিন্ন জেলায় সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে দক্ষিণ–পূর্ব রেল কর্তৃপক্ষকেও দেওয়া হয়েছে বিশেষ সতর্ক বার্তা। এই পরিস্থিতিতে ত
পশ্চিম মেদিনীপুর
জেলাজুড়ে বন্যা, ক্ষোভে ফেটে পড়ল তৃণমূল! DVC ও কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগল রাজ্যের শাসক দল....
রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার জন্য DVC কে দায়ী করার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের এ রাজ্যের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে আবারও প্রতিবাদে সোচ্চার হলো তৃণমূল। সোমবার রাজ্য নেতৃত্বের নির্দেশে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের তরফে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন জেলা তৃণমূল নেতৃত্ব। এদিন বিকেলে পশ্চিম মেদিনীপুর ও ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা ও অজিত মাইতি জানান,মন্ত্রী শ্রীকান্ত মাহাতো,মন্ত্রী শিউলি সাহা
মেদিনীপুরে স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ পশ্চিম মেদিনীপুর জেলা!
অকস্মাৎ ভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো পশ্চিম মেদিনীপুর জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের। সোমবার ভোররাতে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন রাজীব। দ্রুত তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন পরিবার পরিজনেরা। হাসপাতালে পৌঁছালে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মাত্র ৪২ বছর বয়সী এই প্রতিভাবান নৃত্যশিল্পী ও নৃত্য প্রশিক্ষকের মৃত্যুতে শোকস্তব্ধ মেদিনীপুর শহর বাসী ও গোটা জেলাবাসী।ভোরের আলো ফুটতেই সামাজিক মাধ্যমে তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই হাসপাতালে
খেলা
বিয়ের পরেই মেয়েদের খেলা ছাড়তে হয় - শ্রীপর্ণা নন্দ
২২ বছর বয়সে বিশ্বজয় করে লাইমলাইটে শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ। তাঁকে নিয়ে উচ্ছ্বসিত সারা বাংলা। ফুটবল , ক্রিকেট, টেনিস , ব্যাডমিন্টন , দাবা প্রভৃতি আন্তর্জাতিক স্বীকৃতিপ্রান্ত খেলাগুলির পৃথিবীজুড়ে একই নিয়ম। কিন্তু ইকির -মিকির , ডাংগুলি , বউ -বসান্তি , কানামাছি , চোর -পুলিশ , এলাটিং বেলাটিং , কিত্কিত্, ধাপসা , ঘুটিং প্রভৃতি গ্রামবাংলার খেলাগুলি এক -এক অঞ্চলে এক -এক রীতিতে চলে। এক অঞ্চলের নিয়মকানুন অন্য অঞ্চলে মিলতে নাও হতে পারে। এইগুলিই লোকখেলা৷ আবার আন্তর্জাতিকভাবে স্বীকৃত খেলাগু
জার্মানিতে গ্লোবাল সায়েন্স লিডারশিপ ফোরামে খড়গপুর আইআইটির প্রতিনিধিত্ব!
আইআইটি খড়গপুরের পরিচালক অধ্যাপক সুমন চক্রবর্তী ছিলেন বার্লিনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ফলিং ওয়ালস্ সায়েন্স সামিট ২০২৫।অংশগ্রহণকারী একমাত্র ভারতীয় ইনস্টিটিউটের আমন্ত্রিত একাডেমিক প্রধান, যা বৈজ্ঞানিক অগ্রগতি এবং নীতি সংলাপের জন্য বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম। কেন্দ্রীয় সরকারের সহায়তায় প্রতিষ্ঠানের তরফে সম্প্রতি জার্মানির বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই মর্মে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা মউ স্বাক্ষর করা হয়েছে। এর মধ্যে জার্মানির রাইন-মেন বিশ্ববিদ্যালয়, বে
FOOTBALL
ফুটবল মাঠে তন্ত্র-মন্ত্রের খেলা! জয় পেতে সাধনা করছে ক্লাবরা?
ফুটবল মাঠে তন্ত্র-মন্ত্রের এবং ম্যাচ জেতার জন্য তন্ত্র মন্ত্র এর সাহায্য। শুনে অবাক হলেন তো ! হলেও এরম নাকি ঘটছে বলে দাবি করছে কিছু কিছু ক্লাব সংগঠন। কুসংস্কার নাকি বাস্তবেও হয় এই সব? যদিও কারা আছে এই সাধনার? পেছনে তাও অজানা। পশ্চিম মেদিনীপুরের মাঠে ফুটবলের উত্তাপ এখন শুধু মাঠেই সীমাবদ্ধ নয়—ছড়িয়ে পড়েছে আধ্যাত্মিক জগতেও! স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সাম্প্রতিক কিছু ফুটবল ম্যাচে জয় পেতে তন্ত্র-মন্ত্র ও নানা অলৌকিক সাধনার আশ্রয় নিচ্ছে কিছু ক্লাব সংগঠন। শুনতে অবিশ্বাস্য হলেও, বিভিন
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার বাবুরপুকুর বিবেকানন্দ সেবাশ্রমে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা!
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার শ্রীনগর পলাশচাপড়ি রাজ্য সড়কের পাশে বাবুরপুকুরে রয়েছে একটি প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্র বাবুরপুকুর বিবেকানন্দ সেবাশ্রমে। আর শ্রীনগর বাসস্ট্যান্ড থেকে এক কিমি দূরে। এটি হলদিয়া চৈতন্যপুর এর বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতন দ্বারা পরিচালিত। বাবুরপুকুর সেবাশ্রমটি গড়ে তোলেন অম্বরিশানন্দ মহারাজ। যিনি সেবামূলক কাজে এক নিবেদিত প্রাণ। তিনি বগছড়ি শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের সম্পাদক। বাবুর পুকুর বিবেকানন্দ সেবাশ্রমের চক্ষু চিকিৎসা কেন্দ্র
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো অবিভক্ত মেদিনীপুর জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের!
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর তথা অবিভক্ত মেদিনীপুর জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের। ১০ই নভেম্বর সোমবার ভোররাতে ঘুমের মধ্যেই তাঁর হৃদযন্ত্র বিকল হয় বলে জানা গিয়েছে। দ্রুত তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মাত্র ৪২ বছর বয়সি এই প্রতিভাবান নৃত্যশিল্পী ও প্রশিক্ষকের মৃত্যুতে শোকস্তব্ধ মেদিনীপুরের বাসিন্দারা। শোকাহত তাঁর অসংখ্য ছাত্র-ছাত্রীরা। মেদিনীপুর শহরের বাসিন্দা রাজীব খান 'ভারতনাট্যম' ঘরানার একজন সুপ্
পশ্চিম মেদিনীপুর জেলার মুগবসান টার্গেট ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বহুমুখী কর্মসূচি!
পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের মুগবসান টার্গেট ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি বর্ণময় বহুমুখী অনুষ্ঠন।একত্রে অনুষ্ঠিত হলো “মেধা নির্বাচন পরীক্ষা ২০২৫”-এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান,কৃষি সচেতনতা সভা ও কৃষি সরঞ্জাম বিতরণ, এবং টার্গেট ওয়েলনেস এন্ড ফিটনেস হাব“-এর শুভ উদ্বোধন।সকালের আলোয় জাতীয় পতাকা ও সোসাইটির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। এরপর দেশাত্মবোধক সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে সমগ্র প্রাঙ্গণ।“মেধা নির্বাচন
জঙ্গল মহল উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলা শাখার ষষ্ঠ সাধারন সভা অনুষ্ঠিত হলো!
সামাজিক সংগঠন জঙ্গল মহল উদ্যোগ-এর পশ্চিম মেদিনীপুর জেলা শাখার ষষ্ঠ জেলার সাধারন সভা অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের বার্জ টাউনে অবস্থিত পশ্চিম মেদিনীপুর জেলা প্রেস ক্লাবের কার্যালয় স্বরবর্ণ ভবনে। চারাগাছে জল ঢেলে কর্মসূচির সূচনা হয়।জঙ্গল মহল উদ্যোগ পশ্চিম মেদিনীপুর জেলা শাখার অতীত থেকে বর্তমান কাজকর্মের বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক তথা সংগঠনের জেলা শাখার সভাপতি ড. মধুপ দে। সংস্থার মিশন ও ভিসান নিয়ে বক্তব্য রাখেন সংস্থার রাজ্য সাধারণ সম্পাদক প্রিয়ব্রত ব
মেদিনীপুর বিধানসভার ২৮১ নম্বর বুথে বিএলও-রা মাদুর পেতে বসে এনুমারেশন ফর্ম বিলি করছেন সাধারণ ভোটারদের মধ্যে!
ফের বিএলও-এর বিরুদ্ধে অভিযোগ। বাড়ি বাড়ি না গিয়ে স্থানীয় একটি রীতিমতো মাদুর পেতে বসেই এনিউমারেশন ফর্ম বিলি করার অভিযোগ উঠল বিএলও-এর বিরুদ্ধে। নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ—বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের (এনুমারেশন) ফর্ম বিতরণ করবেন বিএলওরা (BLO)। কিন্তু বাস্তবে ছবিটা যেন একেবারেই উল্টো। বাড়ি বাড়ি না গিয়ে রীতিমতো মাদুর পেতে বসেই ফর্ম বিলি করছেন বিএলও রা—এমন দৃশ্যই ধরা পড়ল মেদিনীপুর বিধানসভার নেপালি পাড়া এলাকার ২৮১ নম্বর বুথে। সেখানেই দেখা যায়,
বিকট শব্দে কেঁপে উঠল বালিচক রেলস্টেশন!
রবিবার ৯ই নভেম্বর সাতসকালে খড়্গপুর রেল ডিভিশনের বালিচক স্টেশনে ঘটে গেল এক আতঙ্ক জনক দুর্ঘটনা সদৃশ ঘটনা আচমকাই এক মালগাড়ির ইঞ্জিন নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে লাইন থেকে প্ল্যাটফর্মের দিকে উঠে যায়। মুহূর্তের মধ্যেই গোটা স্টেশনে ছড়িয়ে পড়ে বিকট শব্দ। উপস্থিত যাত্রী ও রেলকর্মীদের মধ্যে শুরু হয় হইচই ও চিৎকার। রেল কর্তৃপক্ষ ও আরপিএফ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়।প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সম্ভবত ইঞ্জিনের ব্রেক সিস্টেমে ত্রুটি থা
পশ্চিম মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা রেল স্টেশনে GRP ও RPF- এর উদ্যোগে হলো শিশু সুরক্ষা বিষয়ে সচেতন শিবির!
পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা রেল স্টেশনে জিআরপি ও আরপিএফের সহযোগিতায় জেলা শিশু সুরক্ষা ইউনিটের পক্ষ থেকে শিশু সুরক্ষা বিষয়ে সচেতন শিবির ও প্রচার করা হল। শিশুদের যত্ন ও স্টেশন চত্বরে ঘোরা শিশুদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া ও সামাজিক করে তুলতে উদ্যোগী হয়েছে দফতর। শনিবার বেলদা রেল স্টেশনে সচেতনতার শিবির করা হল। স্টেশনে থাকা শিশুদের যত্ন, তাদের পরিবারের খোঁজ করে পরিবারে ফিরিয়ে দেওয়া ও শিশুদের সামাজিক মর্যাদায় ফেরাতে উদ্যোগী হয়েছে শিশু সুরক্ষা দফতর। এদিন স্টেশনে থাকা শিশুদে
পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় সরকারি বাসের চালককে বেধড়ক মারধর!
শনিবার সকালে কলকাতা থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছিল একটি সরকারি বাস। ডেবরা বাজারের কাছে ট্র্যাফিক সিগন্যালে দাঁড়ায় বাসটি। ওই বাসের পিছনেই ছিল একটি মোটর বাইক। সিগন্যাল রেড থাকা অবস্থাতেও ওই বাইক বাম দিক দিয়ে ওভারটেক করার চেষ্টা করে এবং ক্রমাগত হর্ন বাজাতে থাকে বলে অভিযোগ। ফের শহরে মোটর বাইকের দাদাগিরি। কিন্তু, ওইসময় যাত্রী ওঠানামা করায় ওভারটেক করার সুযোগ পায়নি মোটর বাইক চালক।এর পরে সিগন্যাল সবুজ হলে বাস ছাড়ে। কিন্তু, ডেবরা বাজার থেকে কিছুটা এগোনোর পর হঠাৎই ওই সরকারি বাসের
শ্রদ্ধার্ঘ্য পরিবারের শ্রদ্ধা নিবেদন!
৮ই নভেম্বর শনিবার শ্রদ্ধার্ঘ্য পরিবারের পক্ষ থেকে মাদপুর সন্নিকটস্থ অভিরামপুর গ্ৰামে শ্রদ্ধেয় গৌরহরি দত্তকে শ্রদ্ধা নিবেদন করা হল। যাঁরা নিজেদের জীবনকালে সহস্র পূর্ণ চন্দ্র দর্শন করছেন তাঁদের মাধবরুপে পূজা করা ও তাঁর জীবন দর্শনের উল্লেখযোগ্য দিকগুলো প্রতিফলিত করে মানপত্র প্রদান করা হয় ।পাদ্যঅর্ঘ,নৈবদ্য ও বস্ত্র প্রদান করে শ্রদ্ধার্ঘ্য পরিবারের গৌতম সেন ,পূজন ও শ্রদ্ধা নিবেদন করেন। শ্রী মদভগবত গীতা তুলে দেন বিশিষ্ট সমাজসেবী রজত রায় । সমাজসেবী গৌরবাবু ১৯৭৫ সালে জরুরি অবস্থার স
শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসবেস্টস শিট নিয়ে সম্পূর্ন নিষেধাজ্ঞা খারিজ করলো ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি)!
ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি), স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসবেস্টস সিমেন্ট শীট ব্যাবহারের সম্পূর্ন নিষেধাজ্ঞা জারির দাবি পুরপুরি খারিজ করলো। এনজিটি জানিয়েছে, অ্যাসবেস্টস-সিমেন্ট শীট সাধরন ব্যাবহারের ক্ষেত্রে মানব স্বাস্থের উপর ক্ষতিকর প্রভাবের কোনও চূড়ান্ত বৈজ্ঞানিক প্রমান পাওয়া যায়নি।এই রায়টি ডঃ রাজা সিং বনাম ইউটিয়ন অফ ইন্ডিয়া ও অন্যান্য মামলায় দেওয়া হয়েছে যেখানে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রালয় (MOFF & CC) কর্তৃক গঠিত বহু বিষয়ক বিশেষজ্ঞ কমিটি বৈজ্ঞনিকভাবে বিষ
Japfa খড়গপুর প্ল্যান্টের তার কুড়ি তম বর্ষ পালন করলো!
২০০৫ সালে ইন্দোনেশিয়ার পোল্ট্রি মুরগির খাবার তৈরি কোম্পানি জাফা কমফিড ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড তৈরি হয়েছিল খড়্গপুর শহরের নিমপুরা ইন্ডাস্ট্রিয়াল পার্কে। ৭ই নভেম্বর সেই জাফার কুড়ি তম বর্ষ পালিত হল ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানের শুভ সূচনা করেন ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের চন্দন রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুলদীপ সিং। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন-বিভিন্ন শিল্পের উন্নতি ঘটা নয় সাহায্য করাই আমাদের কাজ। এইসব জায়গায় আরো যাতে কর্মসংস্থান হয় তার দিকে লক্ষ্য রাখায়
নারায়ণগড়ে আদিবাসী শিশুদের মাঝে মেয়ের জন্মদিন পালন করলেন অধ্যাপিকা!
পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে আদিবাসী শিশুদের মাঝে মেয়ের জন্মদিন পালন করলেন অধ্যাপিকা। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের হেমচন্দ্র পঞ্চায়েতের মহম্মদপুর গ্রামে হল জন্মদিনের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের সহযোগিতায় ছিল মহম্মদপুর মহাত্মা গান্ধী ফাউন্ডেশন। শুক্রবার মহম্মদপুর প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠের কাছেই গান্ধীঘাটে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন পালপাড়া কলেজের অধ্যাপিকা পন্ডিত। এদিন ছিল মেয়ে রাকা মণ্ডলের চোদ্দতম জন্মদিন। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে জন্মদিন পাল
পশ্চিম মেদিনীপুর
পশ্চিমমেদিনীপুর জেলার নারায়ণগড়ের মকরামপুরে জাতীয় সড়কের ওপর ভয়াবহ দুর্ঘটনা আহত বাইক আরোহী!
দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের নারায়ণগড় থানার মকরামপুর বাজার এলাকায়। দুর্ঘটনার কবলে পড়লেন এক মোটর বাইক আরোহী। জানা গেছে খড়্গপুরের দিক থেকে নারায়ণগড়ের দিকে আসার পথে ১৬ নম্বর জাতীয় সড়কের ওপর থাকা পুলিশ ব্যারিকেটে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে পড়েন ওই মোটর বাইক আরোহী। পুলিশ জানিয়েছে আহত ব্যাক্তির নাম শামিম খান বাড়ি নারায়ণগড় থানার কসবা এলাকায়। গুরুত্বর আহত অবস্থায় ওই ব্যক্তিকে প্রথমে মকরামপুর প্রাথমিক
মেদিনীপুর পৌরসভায় উপ-পৌরপ্রধান হলেন ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌ রায়!
রাজ্যের অন্যান্য পৌরসভার মতোই এবার পরিবর্তনের ছোঁয়া মেদিনীপুর পৌরসভাতেও। রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রীর ফিরহাদ হাকিম নির্দেশে বদল হল উপ-পৌরপ্রধান পদে। শুক্রবার সেই নির্দেশ পৌছায় মেদিনীপুর পৌরসভায়, আর তার পরেই শুরু হয় প্রশাসনিক হালচাল।এতদিন পৌরসভার উপ-পৌরপ্রধানের দায়িত্ব সামলাচ্ছিলেন ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার অনিমা সাহা। এতদিন দায়িত্ব পালন করলেও এবার তাঁকে সরিয়ে দেওয়া হয়।সেই পদে আনা হয়েছে ৫ নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল কাউন্সিলার মৌ রায়ক