Skip to content

আচমকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হাজির বিধায়ক, খতিয়ে দেখলেন পরিকাঠাম।

সুমন মণ্ডল : রাজ্যে পালাবদলের পর চন্দ্রকোনা বিধানসভায় নতুন বিধায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন সুকান্ত দোলুই। বিধায়ক হওয়ার পর একাধিক সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি বলেছিলেন, “আমি পার্টটাইম বিধায়ক নই, ফুলটাইম বিধায়ক হিসেবে সবসময় মানুষের পাশে থাকব।”সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন দেখা গেল সোমবার সকালে। চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের পাইকপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হঠাৎই পৌঁছে যান নবনিযুক্ত বিধায়ক সুকান্ত দোলুই।কেন্দ্রের পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি শিশুদের পুষ্টিকর খাবার ঠিকমতো দেওয়া হচ্ছে কিনা, নির্ধারিত সময়ে কেন্দ্র খোলা হচ্ছে কিনা, গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা এবং শিশুদের টিকাদান কর্মসূচি সঠিকভাবে চলছে কিনা, তাও খোঁজ নেন তিনি।অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকাদের সঙ্গে কথা বলে তাঁদের অভাব-অভিযোগের কথাও শোনেন বিধায়ক। পাশাপাশি বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন সুকান্ত দোলুই।

Latest