Skip to content

স্পেশাল নয়, চাই নিয়মিত ট্রেন! খড়গপুর ডিভিশনে গণস্বাক্ষরসহ ফের জমা দাবি পত্র!

নিজস্ব সংবাদদাতা : দীঘা ও হলদিয়া সেকশনে লোকাল পরিষেবা বাড়ানোর জোর দাবি, যাত্রীদের চাপ বাড়ছে!গত ৪ মে খড়গপুর ডিভিশনের একাধিক আধিকারিকের দপ্তরে পুনরায় জমা দেওয়া হল গুরুত্বপূর্ণ দাবি পত্র। এর আগে একই আবেদন ইমেইলের মাধ্যমে পাঠানো হলেও, এবার বহু গণস্বাক্ষর সংযুক্ত করে সরাসরি অফিসে জমা দেওয়া হয়েছে, যাতে বিষয়টির গুরুত্ব আরও স্পষ্টভাবে তুলে ধরা যায়।এই আবেদনপত্রে মূলত দীঘা এবং হলদিয়া সেকশনে চলা স্পেশাল লোকাল ট্রেনগুলিকে নিয়মিত পরিষেবায় রূপান্তরের দাবি জানানো হয়েছে।

যাত্রীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে এই ট্রেনগুলি স্পেশাল হিসেবেই চলছে, ফলে পরিষেবার স্থায়িত্ব ও নির্ভরযোগ্যতা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।বিশেষভাবে দাবি উঠেছে দীঘা সেকশনে বর্তমানে সপ্তাহে চার দিন চলা লোকাল ট্রেনটিকে সাত দিন চালানোর। পাশাপাশি, যে ট্রেনটি এখনও ‘স্পেশাল’ হিসেবে চালানো হচ্ছে, সেটিকেও দ্রুত নিয়মিত ট্রেনে পরিণত করার দাবি জানানো হয়েছে।এছাড়াও আবেদনপত্রে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি অন্তর্ভুক্ত রয়েছে, যা মূলত যাত্রী পরিষেবা উন্নয়ন এবং যাতায়াতের সুবিধা বাড়ানোর লক্ষ্যে করা হয়েছে।যাত্রীদের আশা, গণস্বাক্ষরসহ এই পুনরায় জমা দেওয়া আবেদন প্রশাসনের নজরে আসবে এবং দ্রুত ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে।

Latest