Skip to content

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে নিয়ে শিকার বিরোধী অভিযান বনদপ্তরের!

নিজস্ব সংবাদদাতা : ফলহারিণী কালীপুজো ২০২৬ উপলক্ষে বন্যপ্রাণী শিকার রোধে বিশেষ উদ্যোগ নিল খড়গপুর বন বিভাগ। ১৪ মে থেকে ১৭ মে পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কড়া নাকা চেকিং ও সচেতনতামূলক অভিযান চালানো হয় বনদপ্তরের পক্ষ থেকে।বন্যপ্রাণী সংরক্ষণে এই বিশেষ অভিযানে বনদপ্তরের আধিকারিক ও বনসাহায়কদের পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ‘বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও ইকোট্যুরিজম’ (Wildlife Management and Ecotourism) কোর্সের শিক্ষার্থী ও সহায়ক কর্মীরা।

বন্যপ্রাণী সুরক্ষা আইন, ১৯৭২-এর বিধান মেনে পরিচালিত এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল শিকার প্রতিরোধ ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি।খড়গপুর, জকপুর, বালিচক সহ একাধিক গুরুত্বপূর্ণ রেলস্টেশন, ডেবরা টোল গেট এবং জাতীয় সড়কের বিভিন্ন নাকা পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়।এই বন্যপ্রাণী সংরক্ষণ কর্মসূচির সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন খড়গপুর বিভাগের ডিভিশনাল ফরেস্ট অফিসার (DFO), বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও ইকোট্যুরিজম বিভাগের সমন্বয়কারী এবং সংরক্ষণমুখী স্বেচ্ছাসেবী সংস্থা WINGS-এর সম্পাদক।উদ্যোক্তাদের মতে, একাডেমিক শিক্ষার পাশাপাশি এ ধরনের বাস্তবভিত্তিক কার্যক্রম শিক্ষার্থীদের সামাজিক ও নৈতিক দায়িত্ববোধ বাড়ায়।

Latest