Skip to content

রক্তদানেই মানবসেবার বার্তা, রেড়িপুর শিবশক্তি সংঘের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

নিজস্ব সংবাদদাতা: গত ২৬ জুলাই, রবিবার, পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের রেড়িপুর শিবশক্তি সংঘের পরিচালনায় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মানবসেবার মহান উদ্দেশ্যকে সামনে রেখে আয়োজিত এই রক্তদান শিবিরে এলাকার যুবক-যুবতীসহ বিভিন্ন বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। শিবিরে মোট ৮৩ জন স্বেচ্ছায় রক্তদান করেন। আয়োজকদের পক্ষ থেকে প্রত্যেক রক্তদাতাকে সম্মাননা স্মারক ও প্রয়োজনীয় আপ্যায়নের ব্যবস্থা করা হয়। শিবিরটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংঘের সদস্যরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রক্তদান একটি মহৎ মানবিক কাজ। দুর্ঘটনা, অস্ত্রোপচার, থ্যালাসেমিয়া ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত বহু মানুষের জীবন বাঁচাতে নিয়মিত রক্তদানের বিকল্প নেই। ভবিষ্যতেও সমাজসেবামূলক এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা আশ্বাস দেন।

Latest