বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ১৩তম আন্তঃকলেজ যোগাসন প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা : বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হলো ১৩তম আন্তঃকলেজ যোগাসন প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মোট ১২টি কলেজের প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিভিন্ন বিভাগে প্রতিযোগীদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপকবৃন্দ। উপস্থিত ছিলেন IQAC-এর Director Professor Madhumangal Pal, Professor Keshab Chandra Mandal, Professor Brojo Gopal Bag এবং Professor Amal Kumar Mandal। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা যোগাসনের গুরুত্ব এবং শারীরিক ও মানসিক সুস্থতার ক্ষেত্রে এর ভূমিকা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত যোগাভ্যাসের মাধ্যমে সুস্থ জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার উপরও গুরুত্ব আরোপ করা হয়।১২টি কলেজের প্রতিযোগিতার সামগ্রিক ফলাফলে সাফল্যের শীর্ষে উঠে আসে Midnapore College (Autonomous)। মোট ৯৯৮ পয়েন্ট সংগ্রহ করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে কলেজটি।ব্যক্তিগত বিভাগেও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন প্রতিযোগীরা। Traditional Yoga বিভাগে প্রথম স্থান অধিকার করেন Midnapore College (Autonomous)-এর সিজিতা গুছাইত। Artistic Yoga বিভাগে প্রথম হন একই কলেজের আনিসমা নন্দী। অন্যদিকে Rhythmic Yoga বিভাগে প্রথম স্থান অর্জন করেন পাঁশকুড়া বনমালী কলেজ (অটোনোমাস)-এর সয়েটা জানা।প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Professor Amal Kumar Mandal। তাঁর উপস্থিতিতে বিভিন্ন বিভাগে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।এই আন্তঃকলেজ যোগাসন প্রতিযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের মধ্যে যোগচর্চা ও সুস্থ জীবনযাপনের প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন আয়োজকরা।