Skip to content

রক্তসংকটে মানবতার হাত বাড়াল নবীনাবাগ দিগন্ত ক্লাব, একদিনেই ৪৭ জনের রক্তদান

নিজস্ব সংবাদদাতা- নবীনাবাগ দিগন্ত ক্লাবের শিবিরে রক্ত দিলেন ৪৭ জন.... নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর .... গোটা রাজ্য জুড়েই চলছে রক্ত গ্রীষ্মকালীন সংকট। নির্বাচন কালীন সময়ে শিবির সেভাবে অনুষ্ঠিত না হওয়ায় এই সংকট আরোও বেড়েছে।বিগত বছরের মতো এবারও রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এলো মেদিনীপুর শহরের নবীনাবাগ দিগন্ত ক্লাব। শুক্রবার অবসর উদ্যানে আয়োজিত শিবিরে নারী পুরুষ মিলিয়ে রক্ত দিলেন ৪৭ জন রক্তদাতা। রক্ত সংগ্রহ করেন মেদিনীপুর ব্লাড সেন্টার কর্তৃপক্ষ।শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন কাউন্সিলর সৌরভ বসু, সমাজকর্মী অনয় মাইতি, রক্তদান আন্দোলনের কর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের নেতৃত্ব অসীম ধর,প্রাক্তন প্রধান শিক্ষক নারায়ন প্রসাদ চৌধুরী,শিক্ষিকা পাপিয়া চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। ক্লাবের পক্ষ উপস্থিত ছিলেন সভাপতি সমীর বিশ্বাস,যুগ্ম সম্পাদক কর্ণ দাস ও অজয় দাস,ক্লাব কর্মকর্তা সুরজিৎ সরকার সহ অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ীরা। শিবির পরিচালনায় সহযোগিতা করেন ব্লাড ডোনার্স ফোরামের কর্মকর্তারা।আয়োজকদের পক্ষে সুরজিৎ সরকার জানান শিবির সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। পাশাপাশি তিনি সমস্ত রক্তদাতা ও শুভানুধ্যায়ীদের দের ধন্যবাদ জানিয়েছেন। সবুজায়নের বার্তা দিতে সমস্ত রক্তদাতাদের উপহার হিসেবে চারাগাছ দেওয়া হয়।

Latest