অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

Big Breaking : স্বরাষ্ট্রমন্ত্রী অফিসের বাইরে ধর্নায় বসেছেন তৃণমূলের সাংসদ,'চ্যাংদোলা' করে সরানো হল!

স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তরের সামনে বিক্ষোভ। শুক্রবার ৯ই জানুয়ারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অফিসের বাইরে তৃণমূলের ধর্না অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার। টেনে হিঁচড়ে দিল্লি পুলিশ সেখান থেকে প্রতিনিধিদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে চরম উত্তেজনার সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে হুঙ্কার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। বিজেপিকে আমরা হারিয়েই ছাড়ব, মন্তব্য কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের। ডেরেক ও'ব্রায়েন, মহুয়া মৈত্র, কীর্তি আজাদ, বাপি হালদার, শতাব্দী রায়, সাকেত গোখলে-সহ আট সাংসদকে আটক করে পার্লাম

Big Breaking : স্বরাষ্ট্রমন্ত্রী অফিসের বাইরে ধর্নায় বসেছেন তৃণমূলের সাংসদ,'চ্যাংদোলা' করে সরানো হল!

নিজস্ব সংবাদদাতা :  স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তরের সামনে বিক্ষোভ। শুক্রবার ৯ই জানুয়ারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অফিসের বাইরে তৃণমূলের ধর্না অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার। টেনে হিঁচড়ে দিল্লি পুলিশ সেখান থেকে প্রতিনিধিদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে চরম উত্তেজনার সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে হুঙ্কার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের।

বিজেপিকে আমরা হারিয়েই ছাড়ব, মন্তব্য কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের। ডেরেক ও'ব্রায়েন, মহুয়া মৈত্র, কীর্তি আজাদ, বাপি হালদার, শতাব্দী রায়, সাকেত গোখলে-সহ আট সাংসদকে আটক করে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে।

তৃণমূল কংগ্রেস সূত্রে জানানো হয়েছে, বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের ভূমিকার প্রতিবাদ জানাতেই এই ধর্ণা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কিছু সময়ের মধ্যেই দিল্লি পুলিশের বিরাট দল এসে তৃণমূলের প্রতিনিধিদের সেখান থেকে সরিয়ে দেয়।

সম্পর্কিত খবর

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি

প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই

ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র চোখ রাঙানি অন্ধ্র উপকূলে, বাংলায় বৃষ্টির সম্ভাবনা! কবে নামবে পারদ? দেশ

ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র চোখ রাঙানি অন্ধ্র উপকূলে, বাংলায় বৃষ্টির সম্ভাবনা! কবে নামবে পারদ?

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়টির এর নাম দেওয়া হয়েছে ‘মুরাসু’ (Cyclone Murasu)। এই নামটি ভারতের তামিলনাড়ু রাজ্য থেকে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে। তবে পশ্চিমবঙ্গের জন্য আপাতত বড় কোনও দুর্যোগের পূর্বাভাস নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ নভেম্বর ঘ

আইএসআই-এর হয়ে চরবৃত্তির অভিযোগ! হাসিমারা থেকে গ্রেফতার ভারতীয় সেনা জওয়ান দেশ

আইএসআই-এর হয়ে চরবৃত্তির অভিযোগ! হাসিমারা থেকে গ্রেফতার ভারতীয় সেনা জওয়ান

পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর হয়ে চরবৃত্তি এবং ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ গোপন তথ্য পাচারের অভিযোগে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের হাসিমারা থেকে এক ভারতীয় সেনা জওয়ানকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশের স্পেশাল অপারেশন সেল। ধৃতের নাম রাজবীর সিংহ। তিনি পঞ্জাবের বাসিন্দা। সেনা ছাউনি সংক্রান্ত সংবেদনশীল তথ্য এবং সামরিক বাহিনীর গোপন নথি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।পুল