নিজস্ব সংবাদদাতা : মানুষের পাশে থাকতে দূরত্ব কখনও বাধা হতে পারে না—এই বার্তাই আবারও সামনে আনলেন জার্মানিতে বসবাসকারী সুদীপা মাইতি ও ভাস্কর মাইতি। তাঁদের কন্যা এলিসার জন্মদিন উপলক্ষে তারা ভার্চুয়াল মাধ্যমেই যুক্ত হলেন ইচ্ছেডানা সংগঠনের ‘আনন্দ নিকেতন’-এর শিশুদের সঙ্গে।ভিডিও কলের মাধ্যমে আয়োজিত এই বিশেষ মুহূর্তে এলিসাকে জন্মদিনের শুভেচ্ছা জানায় ইচ্ছেডানার ছোট্ট সদস্যরা।

শিশুদের হাত দিয়েই কেক কাটা হয়, আর সেই আনন্দ ছড়িয়ে পড়ে সবার মধ্যে। এরপর শুরু হয় খাওয়া-দাওয়ার আয়োজন—ফ্রায়েড রাইস, মটর-পনিরের তরকারি, স্যালাডের সঙ্গে ছিল আইসক্রিম ও মিষ্টি।শুধু আনন্দ ভাগ করে নেওয়াই নয়, সুদীপা ও ভাস্কর মাইতি শিশুদের জন্য পাঠিয়েছিলেন খাতা, পেন্সিল ও কলম—যা তাদের কাছে হয়ে ওঠে এক মূল্যবান উপহার।এই আয়োজন ঘিরে দিনভর খুশির আবহে মেতে ওঠে ‘আনন্দ নিকেতন’।

ছোট্ট এলিসাও ভিডিও কলে সবার ভালোবাসা পেয়ে ছিল দারুণ উচ্ছ্বসিত। আর তার হাসিমুখ দেখে আবেগাপ্লুত হয়ে ওঠেন উপস্থিত সকলে।ইচ্ছেডানা সংগঠনের পক্ষ থেকে সুদীপা ও ভাস্কর মাইতিকে জানানো হয়েছে আন্তরিক কৃতজ্ঞতা। এমন উদ্যোগ যে শুধু একটি জন্মদিন উদযাপন নয়, বরং ভালোবাসা আর মানবিকতার এক উ