মানিকবাঁধ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়ুষ্মান সপ্তাহ ও যুব-শিশু দিবস উদযাপন
অভিজিৎ সাহা: আয়ুষ্মান সপ্তাহ ও যুব-শিশু দিবস উপলক্ষে মানিকবাঁধ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত হল বিশেষ অনুষ্ঠান। স্বাস্থ্য সচেতনতা, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে আয়োজিত কর্মসূচিতে শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সমাজসেবী ধীমান কোলে, গৌতম কৌরি, সুশান্ত কারক, প্রণব ঘোষ-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা, শরীরচর্চা ও সামাজিক কাজে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ছাত্রীরা ‘বন্দেমাতরম’-সহ দেশাত্মবোধক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে। তাদের পরিবেশনায় দেশপ্রেম ও জাতীয় ঐক্যের বার্তা ফুটে ওঠে। সব মিলিয়ে স্বাস্থ্য সচেতনতা, মূল্যবোধ ও দেশাত্মবোধের বার্তায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
