খড়্গপুরে রবিবার প্রশিক্ষণ শিবিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দলীয় কর্মীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক!

খড়্গপুরে রবিবার প্রশিক্ষণ শিবিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দলীয় কর্মীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক!

নিজস্ব সংবাদদাতা : ৩০শে আগস্ট রবিবার খড়্গপুরে দলীয় কর্মীদের নিয়ে এক বিশেষ প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।জানা গিয়েছে, খড়্গপুর লোকাল থানা এলাকার একটি হোটেলে দলীয় কর্মীদের নিয়ে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় করতে পারেন মুখ্যমন্ত্রী।পাশাপাশি প্রশাসনিক ও সাংগঠনিক নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। যদিও বৈঠকের নির্দিষ্ট আলোচ্যসূচি সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি।মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অন্যদিকে, কর্মসূচিকে সফল করতে প্রস্তুতিও চলছে জোরকদমে।রবিবারের এই কর্মসূচিকে কেন্দ্র করে ইতিমধ্যেই দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে প্রশিক্ষণ শিবির ও বৈঠককে ঘিরে খড়্গপুরের রাজনৈতিক মহলেও তৈরি হয়েছে বিশেষ আগ্রহ।