অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

দুর্গাপুরের রাস্তায় ভাইফোঁটার দিনে অভিনব সাজ নিয়ে হাজির ট্রাফিক গার্ডের পুলিশ!

ভাইফোঁটার দিনে অভিনব সাজা নিয়ে দুর্গাপুরের রাস্তায় হাজির হয়েছিল দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের পুলিশ। কপালে চন্দন আর মাথায় হেলমেট পরিয়ে ভাইফোঁটা পালন দুর্গাপুরে ৷ খাওয়ানো হল মিষ্টি। ভাইফোঁটার সকালে দুর্গাপুরের ভগৎ সিংহ মোড়ে ট্রাফিকের মহিলাকর্মীদের সঙ্গে নিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের অভিনব সাজা দিল দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের পুলিশ। দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের কর্তা বিনয় লায়েক বলেন, "রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে আসানসোল-দুর্গাপুরজুড়েও হেলমেটবিহীন বাইক চালকদের দুর্

দুর্গাপুরের রাস্তায় ভাইফোঁটার দিনে অভিনব সাজ নিয়ে হাজির ট্রাফিক গার্ডের পুলিশ!

নিজস্ব সংবাদদাতা : ভাইফোঁটার দিনে অভিনব সাজা নিয়ে দুর্গাপুরের রাস্তায় হাজির হয়েছিল দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের পুলিশ। কপালে চন্দন আর মাথায় হেলমেট পরিয়ে ভাইফোঁটা পালন দুর্গাপুরে ৷ খাওয়ানো হল মিষ্টি। ভাইফোঁটার সকালে দুর্গাপুরের ভগৎ সিংহ মোড়ে ট্রাফিকের মহিলাকর্মীদের সঙ্গে নিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের অভিনব সাজা দিল দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের পুলিশ। দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের কর্তা বিনয় লায়েক বলেন, "রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে আসানসোল-দুর্গাপুরজুড়েও হেলমেটবিহীন বাইক চালকদের দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুর মুখে পড়তে হয়। সেই দুর্ঘটনা রোধ করতে রাজ্য প্রশাসন একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। তারই একটি অঙ্গ হিসাবে ভ্রাতৃদ্বিতীয়ার সকাল থেকে হেলমেটবিহীন চালকদের ভাইফোঁটার মাধ্যমে সচেতন করা হচ্ছে। আমাদের আশা এই কর্মসূচির পর মানুষের মধ্যে সচেতনতা বাড়বে। ভাই ফোঁটার সকালে হেলমেট পরিয়ে ভালো থাকার পরামর্শ দিলেন ট্রাফিক গার্ডের মহিলা কর্মী ও আধিকারিকেরা।

সম্পর্কিত খবর

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে! সম্পাদক সমীপেষু

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!

পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী! দুর্গাপুর

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী!

টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা। কোথাও রাস্তার উপর হাঁটুসমান জল, কোথাও আবার জল জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘক্ষণ জল না নামায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জলমগ্ন রাস্তা পেরোতে গিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ—সকলকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএমসি এলাকার ব্রিজের নিচে জল জমে পরিস্থিতি কার্যত দুর্ভোগের চেহারা নিয়েছে। একই ছবি ধরা পড়েছে বেনাচিতির শ্রীনগর পল্লি, তপোবন হাউসিং আবাসন, দুর্গাপুর স্টেশন বাজা

দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়! দুর্গাপুর

দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়!

দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌমিক মণ্ডলের মুকুটে জুড়ল আন্তর্জাতিক সাফল্যের নতুন পালক। ইতালির তুরিনে আয়োজিত ১৯তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (IESO) অসাধারণ পারফরম্যান্স করে দুটি স্বর্ণপদক এবং একটি রৌপ্যপদক অর্জন করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান তরুণ ভূবিজ্ঞানীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে সৌমিকের এই সাফল্য দেশের জন্যও গর্বের। প্রায় ১৮ হাজার প্রতিযোগীর মধ্যে প্রাথমিক পর্যায়ের জাতীয় বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁর আন্তর্জা