অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

রেড ক্রস দিবসে মানবিক উদ্যোগ, স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবিরে সাড়া!

৮ মে — বিশ্ব রেড ক্রস দিবস। মানবতার সেবায় নিবেদিত বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির অবদান বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের সময় অনস্বীকার্য। মানবতার সেবাকে মূল মন্ত্র করে গড়ে ওঠা এই সংগঠনের ইতিহাস আজও বিশ্বজুড়ে অনুপ্রেরণার উৎস।এই বিশেষ দিনের মূল বার্তা — “মানবতার বন্ধনে আবদ্ধ”। সেই বার্তাকে সামনে রেখেই ভারতীয় রেড ক্রস সোসাইটির দুর্গাপুর শাখার নিজস্ব ভবনে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক রেডক্রস দিবস।প্রতিবছরের মতো এ বছরও গুরু তেগ বাহাদুর হাইস্কুলের ছা

রেড ক্রস দিবসে মানবিক উদ্যোগ, স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবিরে সাড়া!

নিজস্ব সংবাদদাতা : ৮ মে — বিশ্ব রেড ক্রস দিবস। মানবতার সেবায় নিবেদিত বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির অবদান বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের সময় অনস্বীকার্য। মানবতার সেবাকে মূল মন্ত্র করে গড়ে ওঠা এই সংগঠনের ইতিহাস আজও বিশ্বজুড়ে অনুপ্রেরণার উৎস।এই বিশেষ দিনের মূল বার্তা — “মানবতার বন্ধনে আবদ্ধ”।

সেই বার্তাকে সামনে রেখেই ভারতীয় রেড ক্রস সোসাইটির দুর্গাপুর শাখার নিজস্ব ভবনে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক রেডক্রস দিবস।প্রতিবছরের মতো এ বছরও গুরু তেগ বাহাদুর হাইস্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষিকারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত সকল ছাত্র-ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পাশাপাশি বহু সাধারণ মানুষেরও স্বাস্থ্য পরীক্ষা করা হয় এই উদ্যোগের মাধ্যমে।এছাড়াও দুর্গাপুর মহকুমা হাসপাতালের সহযোগিতায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মানবসেবার এই মহৎ উদ্যোগে অংশ নিয়ে সকলেই মানবতার বার্তা আরও একবার সমাজের সামনে তুলে ধরেন।

সম্পর্কিত খবর

দুর্গাপুরের সিটি সেন্টার (অম্বুজা কলোনি) এলাকায় অবস্থিত কালীমন্দিরের জলাশয় বেহাল দশা ! পশ্চিম বর্ধমান

দুর্গাপুরের সিটি সেন্টার (অম্বুজা কলোনি) এলাকায় অবস্থিত কালীমন্দিরের জলাশয় বেহাল দশা !

পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২ পশ্চিম বর্ধমান

পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২

পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই যুবকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত হিন্দুস্তান কেবলস ওল্ড কলোনিতে। মৃতের নাম অশোক কুমার সিং ওরফে বিকি। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অশোক কুমার সিংয়ের পরিবারের সদস্যরা দি

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে! সম্পাদক সমীপেষু

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!

পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ