Skip to content

আসানসোল ইস্কোর IISCO Steel Plant : জমি দখল করে তৈরি হয়েছিল তৃণমূলের পার্টি অফিস! পালাবদলের পর এবার সেই কার্যালয়েই চলল বুলডোজার!

অভিজিৎ সাহা: রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর বেআইনি দখলদারি ও অবৈধ নির্মাণের বিরুদ্ধে একের পর এক অভিযানে নামছে প্রশাসন। কলকাতা ও হাওড়ার পর এবার আসানসোলের বার্ণপুরে গুঁড়িয়ে দেওয়া হল তৃণমূল যুব কংগ্রেসের একটি কার্যালয়। অভিযোগ, কেন্দ্র সরকারের অধীনস্থ রাষ্ট্রায়ত্ত সংস্থা সেলের ইস্কোর জমি দখল করে ত্রিবেণী মোড়ে এই পার্টি অফিস তৈরি করা হয়েছিল। জমি খালি করার জন্য একাধিকবার নোটিস পাঠানো হলেও তা মানা হয়নি বলে দাবি ইস্কো কর্তৃপক্ষের। মঙ্গলবার বিশাল পুলিশ বাহিনী ও প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হয় ওই কার্যালয়।ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন স্থানীয় যুব তৃণমূল নেতা অভিক গোস্বামী। তাঁর অভিযোগ, “রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই পদক্ষেপ করা হয়েছে। এই অফিস সাধারণ মানুষের পরিষেবার জায়গা ছিল। আলোচনা না করেই জোর করে ভেঙে দেওয়া হয়েছে।” তিনি আরও দাবি করেন, আসানসোল বার্ণপুরে ইস্কোর বহু জমিই বিভিন্নভাবে দখল হয়ে রয়েছে। শুধুমাত্র বিরোধী রাজনীতি করার কারণেই তাদের অফিসকে নিশানা করা হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি।অন্যদিকে ইস্কো কর্তৃপক্ষের স্পষ্ট বক্তব্য, সরকারি জমি দখল করে কোনও বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না। ভবিষ্যতেও এই ধরনের উচ্ছেদ অভিযান চলবে।রাজনৈতিক পালাবদলের পর রাজ্যজুড়ে শুরু হওয়া বুলডোজার অভিযান নিয়ে ইতিমধ্যেই সরগরম রাজনৈতিক মহল। এবার প্রশ্ন উঠছে—এই অভিযান কি শুধুই বেআইনি দখলের বিরুদ্ধে, নাকি এর পিছনে রয়েছে রাজনৈতিক বার্তাও?

Latest