অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

জঙ্গলমহলের রাস্তায় হঠাৎ টলিউডের বিখ্যাত অভিনেত্রী ও গায়ক!

সম্প্রতি জঙ্গলমহলের রাস্তায় ঘুরতে দেখা যায় টলিউডের বিখ্যাত অভিনেত্রী ও গায়ক। শোভন গাঙ্গুলি ও সোহিনী সরকার। সম্প্রতি শোভন ও সোহিনীকে দেখা গিয়েছে ঝাড়গ্রামের শিমুলপাল, বেলপাহাড়ি ও হাতিমারা অঞ্চলে, যেখানে তাঁরা ঘুরে ঘুরে আদিবাসী গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছেন, তাঁদের বাদ্যযন্ত্র, নাচ এবং গান সম্পর্কে বিশদ তথ্য সংগ্রহ করেছেন। লোক সংস্কৃতির নিবিড় ছোঁয়া পেতে তাঁরা অংশ নিয়েছেন হাতিমারার মেলায়। যেখানে ক্যামেরাবন্দি হয়েছে ধামসা, মাদল, সারপা ও ভুয়াং নাচের অনন্য সব মুহূর্ত। তথ্যচিত্র

জঙ্গলমহলের রাস্তায় হঠাৎ টলিউডের বিখ্যাত অভিনেত্রী ও গায়ক!

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি জঙ্গলমহলের রাস্তায় ঘুরতে দেখা যায় টলিউডের বিখ্যাত অভিনেত্রী ও গায়ক। শোভন গাঙ্গুলি ও সোহিনী সরকার। সম্প্রতি শোভন ও সোহিনীকে দেখা গিয়েছে ঝাড়গ্রামের শিমুলপাল, বেলপাহাড়ি ও হাতিমারা অঞ্চলে, যেখানে তাঁরা ঘুরে ঘুরে আদিবাসী গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছেন, তাঁদের বাদ্যযন্ত্র, নাচ এবং গান সম্পর্কে বিশদ তথ্য সংগ্রহ করেছেন। লোক সংস্কৃতির নিবিড় ছোঁয়া পেতে তাঁরা অংশ নিয়েছেন হাতিমারার মেলায়। যেখানে ক্যামেরাবন্দি হয়েছে ধামসা, মাদল, সারপা ও ভুয়াং নাচের অনন্য সব মুহূর্ত।

তথ্যচিত্র তৈরি করতে যে গবেষণা প্রয়োজন সেই কারণেই জঙ্গলমহলে গেছেন বলে খবর। আদিবাসীদের নাচ-গান ক্য়ামেরাবন্দি করেন। এরই পাশাপাশি রাস্তায় বসে বইয়ের পাতা ওল্টাতেও দেখা যায় তাঁকে। বেলপাহাড়ি ট্যুরিজমের মুখপাত্র ও গবেষক বিধান দেবনাথ এই প্রসঙ্গে বলেন, “তাঁরা শিমুলপাল-সহ বেশ কয়েকটি গ্রামে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে বাদ্যযন্ত্রগুলির ব্যবহার, নৃত্যরীতি ও গান সম্পর্কে জানতে চেয়েছেন।

সম্পর্কিত খবর

মেরিলিন-চ্যাপলিনদের পাশে শাহরুখ! বিশ্বসেরার তালিকায় একমাত্র ভারতীয় কিং খান দেশ

মেরিলিন-চ্যাপলিনদের পাশে শাহরুখ! বিশ্বসেরার তালিকায় একমাত্র ভারতীয় কিং খান

সাত সমুদ্র পেরিয়েও ভারতীয় সংস্কৃতিতে অটুট টান! দেশ

সাত সমুদ্র পেরিয়েও ভারতীয় সংস্কৃতিতে অটুট টান!

বিদেশের মাটিতে থাকলেও ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি টান একটুও কমেনি বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়ার। লস এঞ্জেলেস, ক্যালিফোর্নিয়ায় স্বামী নিক জোনাসের সঙ্গে সাড়ম্বরে করওয়া চৌথ উদযাপন করলেন অভিনেত্রী। তবে এবারের উদযাপনে বিশেষভাবে নজর কেড়েছেন নিক জোনাস। ভারতীয় রীতিনীতি মেনে স্ত্রীর সঙ্গে ব্রত ও পুজোর আয়োজনে তাঁর উৎসাহ যেন চোখে পড়ার মতো।সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে মার্কিন মুলুকে সংসার পাতলেও নিজের শিকড়কে ভোলেননি প্রিয়াঙ্কা। ভারতীয় উৎসব, আচার-অনুষ্ঠান এবং পার

ঐতিহ্য, আবেগ আর মহানায়কের স্মৃতি—উত্তম কুমারের বাড়ির কোজাগরী লক্ষ্মীপুজোয় আজও অমলিন আভিজাত্য! কলকাতা

ঐতিহ্য, আবেগ আর মহানায়কের স্মৃতি—উত্তম কুমারের বাড়ির কোজাগরী লক্ষ্মীপুজোয় আজও অমলিন আভিজাত্য!

ইট, কাঠ, সিমেন্ট আর বালির তৈরি একটি বাড়ি। কিন্তু সেই বাড়ির প্রতিটি কোণে জড়িয়ে রয়েছে বাংলা চলচ্চিত্রের এক কিংবদন্তির স্মৃতি, আবেগ ও ইতিহাস। ভবানীপুরের গিরিশ মুখার্জি রোডে মহানায়ক উত্তম কুমারের বাড়ি শুধু একটি বাসস্থান নয়, তাঁর অনুরাগীদের কাছে যেন এক তীর্থস্থান। এখানেই এক সাধারণ যুবকের অসাধারণ হয়ে ওঠার ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে পরিবারের কোজাগরী লক্ষ্মীপুজো। ১৪৩৩ বঙ্গাব্দেও সেই ঐতিহ্য মেনেই ধুমধাম করে অনুষ্ঠিত হল দেবী লক্ষ্মীর আরাধনা।এই পুজোকে ঘিরে পরিবারের সদস্যদের ব্য