বন্যাকবলিত ঘাটালে নিজেই ডিঙি চালিয়ে বাড়ি বাড়ি ত্রাণ, জলবন্দি মানুষের পাশে বিধায়ক শীতল কপাট!

বন্যাকবলিত ঘাটালে নিজেই ডিঙি চালিয়ে বাড়ি বাড়ি ত্রাণ, জলবন্দি মানুষের পাশে বিধায়ক শীতল কপাট!

সুমন মন্ডল : বন্যার জলে জলমগ্ন ঘাটাল। চারদিকে জল, যোগাযোগের একমাত্র ভরসা নৌকা। এমন পরিস্থিতিতে নিজেই ডিঙি চালিয়ে কর্মীদের সঙ্গে নিয়ে জলবন্দি মানুষের বাড়ি বাড়ি পৌঁছে ত্রাণসামগ্রী বিতরণ করলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট।ঘাটাল পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্দীপুর এবং ১০ নম্বর ওয়ার্ডের গড়প্রতাপনগর এলাকায় ডিঙি নিয়ে পৌঁছন বিধায়ক। বানভাসি মানুষের হাতে ত্রিপল-সহ বিভিন্ন ত্রাণসামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের সঙ্গে কথা বলেন এবং বন্যার জেরে তৈরি হওয়া সমস্যার কথাও শোনেন।দুর্যোগের মধ্যে বিধায়ককে নিজেদের কাছে পেয়ে স্বস্তি প্রকাশ করেন জলবন্দি এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি-দুর্ভোগের কথা শুনে দ্রুত সহায়তার আশ্বাসও দেওয়া হয়।বন্যার কঠিন পরিস্থিতিতে বাড়ি বাড়ি পৌঁছে ত্রাণ বিতরণের এই উদ্যোগে কিছুটা হলেও স্বস্তি পেলেন বানভাসি মানুষ। প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিরাও দুর্গতদের পাশে থেকে পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় ভূমিকা নিচ্ছেন।