আইআইটি খড়গপুরে ‘ডিজিটাল ইন্ডিয়া টক শো’, নাগরিককেন্দ্রিক ডিজিটাল পরিষেবা নিয়ে বিশেষজ্ঞদের আলোচনা!

আইআইটি খড়গপুরে ‘ডিজিটাল ইন্ডিয়া টক শো’, নাগরিককেন্দ্রিক ডিজিটাল পরিষেবা নিয়ে বিশেষজ্ঞদের আলোচনা!

নিজস্ব সংবাদদাতা : ভারতের দ্রুত বিকাশমান ডিজিটাল পরিকাঠামো এবং নাগরিককেন্দ্রিক শাসনব্যবস্থা নিয়ে আলোচনা করতে আইআইটি খড়গপুরে অনুষ্ঠিত হল ‘ডিজিটাল ইন্ডিয়া টক শো’। ভারত সরকারের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ই-গভর্নেন্স ডিভিশন (NeGD)-এর সহযোগিতায় কালিদাস অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে ডিজিটাল ভারতের অগ্রগতি, প্রযুক্তিনির্ভর জনপরিষেবা এবং নাগরিকদের জন্য আরও সহজ ও নিরাপদ ডিজিটাল ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞ, শিক্ষক ও অংশগ্রহণকারীরা।অনুষ্ঠানটি পরিচালনা করেন ড. কৌশল কুমার ভগত।

স্বাগত বক্তব্যে তিনি অনুষ্ঠানের উদ্দেশ্য ও আলোচনার প্রেক্ষাপট তুলে ধরেন। আইআইটি খড়গপুরের ডিন (প্রশাসন) অধ্যাপক কমল লোচন পানিগ্রাহী ভারতের ডিজিটাল রূপান্তর সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে এই ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। অন্যদিকে, NeGD-এর ডেপুটি জেনারেল ম্যানেজার শ্রী অজিত কুমার ডিজিটাল ইন্ডিয়ার অধীনে চালু হওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ ও পরিষেবা সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।কারিগরি অধিবেশনে ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের একাধিক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা হয়।

এর মধ্যে ছিল ডিজিলকার, এনটিটি লকার, UMANG, MyScheme, API Setu, MeriPehchaan এবং UX4G। পাশাপাশি সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট, ২০২৩ নিয়েও আলোচনা হয়।আলোচনায় উঠে আসে, কীভাবে নিরাপদ ডিজিটাল পরিচয়, একাধিক সরকারি পরিষেবার সমন্বয়, আন্তঃকার্যক্ষমতা, একীভূত প্রমাণীকরণ ব্যবস্থা এবং তথ্য সুরক্ষার মতো প্রযুক্তিগত কাঠামো নাগরিক পরিষেবা প্রদানের পদ্ধতিকে বদলে দিচ্ছে।বিশেষজ্ঞদের আলোচনায় স্পষ্ট হয়ে ওঠে, ডিজিটাল প্রযুক্তির লক্ষ্য শুধু সরকারি পরিষেবাকে অনলাইনে নিয়ে আসা নয়; বরং প্রযুক্তিকে কাজে লাগিয়ে আরও স্বচ্ছ, নিরাপদ, সহজলভ্য ও নাগরিকবান্ধব প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা