২৬টি বিদ্যালয়ের অংশগ্রহণে ভাদুতলায় আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠ!
নিজস্ব সংবাদদাতা : ভাদুতলা বিবেকানন্দ হাইস্কুল (উচ্চতর মাধ্যমিক)-এর কুইজ ক্লাব ‘প্যানজিয়া’-র উদ্যোগে তৃতীয় বর্ষের আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বিদ্যালয়ের সত্যজিৎ রায় সম্মিলনী কক্ষে। প্রতিযোগিতায় শালবনী, মেদিনীপুর সদর, মেদিনীপুর পৌরসভা এলাকা এবং ঝাড়গ্রাম জেলার মোট ২৬টি বিদ্যালয় অংশগ্রহণ করে।প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিদ্যালয়গুলির সঙ্গে শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে স্বাগত জানান প্রধান শিক্ষক ড. অমিতেশ চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক ড. শংকর কুমার গুচ্ছাইত, শালবনী বিধানসভার বিধায়ক বিমান মাহাতো, সদর উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শৌভিক জানা-সহ অন্যান্য আধিকারিক ও শিক্ষক-শিক্ষিকারা।তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কুইজ প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়নের শিরোপা জয় করে মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠ।

প্রথম রানার্স আপ হয় নান্দাড়িয়া শাস্ত্রী স্মৃতি বিদ্যাপীঠ এবং দ্বিতীয় রানার্স আপের সম্মান অর্জন করে বিদ্যাসাগর বিদ্যাপীঠ (বালক)। প্রতিযোগিতায় সেরা কুইজারের পুরস্কার পায় মৌপালের অঙ্কন সাহা।প্রতিযোগিতা শেষে বিজয়ী ও কৃতী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া