জঙ্গলমহল উদ্যোগের আয়োজনে গান্ধী ও শাস্ত্রীর জন্মদিন পালন

জঙ্গলমহল উদ্যোগের আয়োজনে গান্ধী ও শাস্ত্রীর জন্মদিন পালন

নিজস্ব সংবাদদাতা :যথাযোগ্য মর্যাদায় জাতির জনক মহাত্মা গান্ধী ও ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন পালন করল সামাজিক সংগঠন জঙ্গলমহল উদ্যোগ। শুক্রবার সকালে সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার ব্যবস্থাপনায় মেদিনীপুর শহরে এই কর্মসূচির আয়োজন করা হয়।জন্মজয়ন্তী উপলক্ষে প্রথমে মেদিনীপুর শহরের গান্ধী মোড়ে অবস্থিত মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন সংগঠনের সদস্যরা। এরপর খাপ্রেলবাজারে অবস্থিত লাল বাহাদুর শাস্ত্রীর মূর্তিতেও শ্রদ্ধা নিবেদন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা দুই মহান ব্যক্তিত্বের দেশ ও সমাজের প্রতি অবদানের কথা স্মরণ করেন। তাঁদের আদর্শ ও মূল্যবোধকে বর্তমান প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে কর্মসূচিতে।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুব্রত মহাপাত্র, স্বপন পড়িয়া, সুদীপ কুমার খাঁড়া, নরসিংহ দাহ, ইন্দ্রদীপ সিনহা, সুমনা ঘোষ-সহ জঙ্গলমহল উদ্যোগের অন্যান্য সদস্যরা।শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আয়োজিত এই কর্মসূচিতে গান্ধীজির অহিংসা ও সত্যের আদর্শ এবং লাল বাহাদুর শাস্ত্রীর দেশসেবার ভাবনাকে স্মরণ করা হয়।