Skip to content

আইআইটি খড়গপুরে রহস্যমৃত্যু! ছাত্রাবাসে মিলল চতুর্থ বর্ষের ছাত্রের দেহ, চাঞ্চল্য ক্যাম্পাসে!

1 min read

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে অবস্থিত IIT Kharagpur ক্যাম্পাসে ফের এক রহস্যমৃত্যুর ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পণ্ডিত মদনমোহন মালব্য ছাত্রাবাসে মৃত অবস্থায় উদ্ধার হলেন সোহম হালদার নামে এক ছাত্র।জানা গিয়েছে, মৃত ছাত্র সোহম হালদার চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। বাড়ি উত্তর ২৪ পরগনার বারাসতে। আজ, মঙ্গলবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। সোহম ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র। ক্যাম্পাসের পণ্ডিত মদনমোহন মালব্য হলের একটি রুমে থাকতেন তিনি। এদিন সকাল থেকে ঘরের দরজা না খোলায় তাঁর সহপাঠীরা ডাকাডাকি শুরু করেন। কিন্তু দীর্ঘক্ষণ দরজা না খোলায় শেষে আসেন নিরাপত্তরক্ষীরা। খবর পেয়ে আসে হিজলি ফাঁড়ির পুলিশও। শেষে রুমের দরজা ভাঙা হয়। উদ্ধার হয় ছাত্রের ঝুলন্ত দেহ। ঘটনার পরেই ক্যাম্পাসে চরম উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা থাকলেও, কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।এই ঘটনাকে কেন্দ্র করে আইআইটি খড়গপুরে নিরাপত্তা ও ছাত্রদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি আবারও সামনে উঠে এসেছে। তদন্তের রিপোর্ট সামনে এলেই পরিষ্কার হবে মৃত্যুর প্রকৃত কারণ।

Latest