মানবতার বার্তা, চতুর্থ বর্ষে মহর ফাউন্ডেশনের স্বেচ্ছা রক্তদান শিবির!

মানবতার বার্তা, চতুর্থ বর্ষে মহর ফাউন্ডেশনের স্বেচ্ছা রক্তদান শিবির!

নিজস্ব সংবাদদাতা : রক্তের সংকট মেটাতে মানবিক উদ্যোগ নিল মহর ফাউন্ডেশন। সোমবার, ২১ সেপ্টেম্বর খড়গপুরের ওল্ড সেটেলমেন্টের ২১ নম্বর ওয়ার্ডের বালাজি মন্দিরে অনুষ্ঠিত হল সংগঠনের চতুর্থ বর্ষের স্বেচ্ছা রক্তদান শিবির।

মালঞ্চা ও বিবেকানন্দপল্লী এলাকার মহিলা সংগঠন মহর ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই শিবিরে বহু মহিলা স্বেচ্ছায় রক্তদান করেন। সংগঠনের সদস্যদের এই উদ্যোগে স্থানীয়দের মধ্যেও উৎসাহ দেখা যায়।

রক্তের ঘাটতির সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে জীবন বাঁচানোর এই প্রয়াসকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা হয়।