অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

আন্তর্জাতিক কলকাতা বইমেলায় শুরু হতে চলেছে আগামী জানুয়ারি মাসে!

আগামী জানুয়ারি মাসে ২৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে কলকাতা বইমেলা। সল্টলেকে বইমেলা প্রাঙ্গণে ৪৮তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ২৮ জানুয়ারি উদ্বোধন। তার আগে বইমেলা নিয়ে পুরোদস্তুর কাজকর্ম শুরু করে দিয়েছে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। কর্তৃপক্ষের তরফে তিন অক্টোবর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাতে দেখা গিয়েছে—প্রকাশক, পুস্তক বিক্রেতা, লিটল ম্যাগাজিন বিভাগে অংশগ্রহণের জন্য নিজস্ব লেটার হেডে দরখাস্ত করতে হবে। সঙ্গে দিতে হবে নাম, ঠিকানা, স্টল বা ট

আন্তর্জাতিক কলকাতা বইমেলায় শুরু হতে চলেছে আগামী জানুয়ারি মাসে!

নিজস্ব সংবাদদাতা : আগামী জানুয়ারি মাসে ২৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে কলকাতা বইমেলা। সল্টলেকে বইমেলা প্রাঙ্গণে ৪৮তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ২৮ জানুয়ারি উদ্বোধন। তার আগে বইমেলা নিয়ে পুরোদস্তুর কাজকর্ম শুরু করে দিয়েছে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। কর্তৃপক্ষের তরফে তিন অক্টোবর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাতে দেখা গিয়েছে—প্রকাশক, পুস্তক বিক্রেতা, লিটল ম্যাগাজিন বিভাগে অংশগ্রহণের জন্য নিজস্ব লেটার হেডে দরখাস্ত করতে হবে। সঙ্গে দিতে হবে নাম, ঠিকানা, স্টল বা টেবিলের মাপ, মেলার সকল নিয়মবিধি মেনে চলার সম্মতিপত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র। দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ ৩০ অক্টোবর। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের কাছ থেকে পাওয়া খবর অনুযায়ী, প্রায় এক হাজার ৩০০ আবেদনপত্র এসেছে। গতবার এক হাজার ৫০টির মতো স্টল হয়েছিল। এবার তার আশপাশেই থাকবে স্টলের সংখ্যা। যে আবেদনপত্রগুলি এসেছে, তা খুঁটিয়ে দেখে এবং প্রয়োজনীয় কাগজপত্র বিচার-বিশ্লেষণ করে কোন প্রকাশনা সংস্থা স্টল পাবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। লক্ষ্যণীয় হল, যে ১৩০০টির মতো আবেদনপত্র এসেছে, তাতে বাংলাদেশের কোনও প্রকাশনা সংস্থার নাম নেই। এমনকী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছ থেকেও সোমবার পর্যন্ত কোনও আবেদনপত্র আসেনি পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিন্ডের কাছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠে গিয়েছে, ২০২৫ সালের বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন কি থাকছে না? এর উত্তরে গিল্ড কর্তা ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, ‘পুস্তক মেলায় অংশগ্রহণের জন্য যে সমস্ত ইচ্ছুক প্রকাশনা সংস্থা আবেদন করেছে, তাতে বাংলাদেশ থেকে কিছু আসেনি। এই পরিস্থিতিতে আমরা আগ বাড়িয়ে কোনও চিঠি দেব না। ওদের কাছ থেকে চিঠি এলে তা আমরা ভারত সরকার ও রাজ্য সরকারের কাছে পাঠাব। সরকারের সিদ্ধান্ত মতো কাজ করা হবে ।

সম্পর্কিত খবর

ইউনিফর্মের রং ও পড়ুয়ার সংখ্যা জানতে স্কুলগুলির কাছে তথ্য চাইল শিক্ষা দপ্তর কলকাতা

ইউনিফর্মের রং ও পড়ুয়ার সংখ্যা জানতে স্কুলগুলির কাছে তথ্য চাইল শিক্ষা দপ্তর

রাজ্যের স্কুলগুলিতে পড়ুয়াদের ইউনিফর্ম নিয়ে এবার বড়সড় পরিবর্তনের পথে শিক্ষা দপ্তর। স্কুলের নিজস্ব ঐতিহ্য, ইতিহাস ও পরিচিতি ফিরিয়ে দিতে ইউনিফর্মের রং নির্বাচনের স্বাধীনতা সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে এবার রাজ্যের স্কুলগুলির কাছ থেকে পড়ুয়ার সংখ্যা, ইউনিফর্মের রং-সহ একাধিক তথ্য সংগ্রহের কাজ শুরু করল শিক্ষা দপ্তর।জানা গিয়েছে, শিক্ষা দপ্তরের পোর্টালে গিয়ে স্কুল কর্তৃপক্ষকে নির্দিষ্ট তথ্য জমা দিতে

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি

প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই

মেদিনীপুর মেডিক্যালে জিন্দাল গোষ্ঠীর বড় উদ্যোগ! হাসপাতালের দায়িত্ব নিতে আগ্রহী JSW! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর মেডিক্যালে জিন্দাল গোষ্ঠীর বড় উদ্যোগ! হাসপাতালের দায়িত্ব নিতে আগ্রহী JSW!

মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন এবং চিকিৎসা পরিষেবার মানোন্নয়নে বড় উদ্যোগ নিতে চলেছে শিল্পপতি সজ্জন জিন্দালের নেতৃত্বাধীন JSW (জিন্দাল) গোষ্ঠী। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সম্ভাবনার কথা সামনে এসেছে। শুধু স্বাস্থ্য পরিষেবাই নয়, রাজ্যের ঐতিহ্যবাহী মন্দির সংস্কার থেকে শুরু করে শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থান—একাধিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল