অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং ঝাড়গ্রামে সাতসকালে বোমাতঙ্ক! রাস্তায় লাল ব্যাগ ঘিরে চাঞ্চল্য, তল্লাশিতে বম্ব স্কোয়াড

ঝাড়গ্রামে সাতসকালে বোমাতঙ্ক! রাস্তায় লাল ব্যাগ ঘিরে চাঞ্চল্য, তল্লাশিতে বম্ব স্কোয়াড

ঝাড়গ্রামে সাতসকালে বোমাতঙ্ক! রাস্তায় লাল ব্যাগ ঘিরে চাঞ্চল্য, তল্লাশিতে বম্ব স্কোয়াড

নিজস্ব সংবাদদাতা : সোমবার সাতসকালে রাস্তায় পড়ে থাকা একটি লাল রঙের ব্যাগকে কেন্দ্র করে বোমাতঙ্ক ছড়াল ঝাড়গ্রামে। ব্যাগটি ঘিরে সন্দেহ তৈরি হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঝাড়গ্রাম থানার পুলিশ। পরে বম্ব স্কোয়াডের দল এসে ব্যাগটি পরীক্ষা করে। তবে শেষ পর্যন্ত ব্যাগের ভিতরে কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।স্থানীয় বাসিন্দাদের দাবি, রবিবার রাত থেকেই রাস্তার একপাশে ব্যাগটি পড়ে থাকতে দেখা যায়। হঠাৎ করে এলাকায় এমন একটি ব্যাগ পড়ে থাকতে দেখে তাঁদের মনে সন্দেহ তৈরি হয়। ক্রমশ আতঙ্ক ছড়িয়ে পড়লে খবর দেওয়া হয় ঝাড়গ্রাম থানায়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

সেখানে দেখা যায়, রাস্তার একপাশে পড়ে রয়েছে লাল রঙের একটি ব্যাগ। ব্যাগটিতে চেনের সঙ্গে ছোট একটি তালা ঝুলছিল। নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশ প্রথমেই স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল থেকে দূরে সরে যাওয়ার নির্দেশ দেয়। এরপর গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয় এলাকাটি।পরিস্থিতি খতিয়ে দেখতে পুলিশ মারফত খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় বিশেষজ্ঞ দল।

পুলিশকর্মীদের উপস্থিতিতে এবং নির্ধারিত নিরাপত্তাবিধি মেনে ব্যাগটি পরীক্ষা করা হয়। তবে তল্লাশিতে কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু মেলেনি বলে পুলিশ জানিয়েছে।এই ঘটনার জেরে সাময়িকভাবে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হলেও ব্যাগের ভিতরে সন্দেহজনক কিছু না মেলায় স্বস্তি ফেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। অযথা আতঙ্কিত না হওয়ার জন্য এলাকাবাসীদের পরামর্শ দিয়েছে পুলিশ।