বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের- আন্তঃকলেজ যোগাসনে চ্যাম্পিয়ন মেদিনীপুর কলেজ

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের- আন্তঃকলেজ যোগাসনে চ্যাম্পিয়ন মেদিনীপুর কলেজ

নিজস্ব সংবাদদাতা :বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ১৩তম আন্তঃকলেজ যোগাসন প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মোট ১২টি কলেজের প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিভিন্ন বিভাগের প্রতিযোগীদের উৎসাহ ও উদ্দীপনায় প্রতিযোগিতার আসর জমে ওঠে।১২টি কলেজের প্রতিযোগিতার সামগ্রিক ফলাফলে ৯৯৮ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়নের শিরোপা পেয়েছে মেদিনীপুর কলেজ (অটোনমাস)। দলগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত বিভাগেও নজর কেড়েছেন কলেজের প্রতিযোগীরা।Traditional Yoga বিভাগে প্রথম স্থান অধিকার করেন মেদিনীপুর কলেজ (অটোনমাস)-এর সিজিতা গুছাইতArtistic Yoga বিভাগেও প্রথম স্থান পান মেদিনীপুর কলেজের আনিসমা নন্দী।প্রতিযোগিতা শেষে আয়োজিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন অধ্যাপক অমল কুমার মণ্ডল। তাঁর উপস্থিতিতে চ্যাম্পিয়ন দল ও বিভিন্ন বিভাগে কৃতী প্রতিযোগীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।