গান্ধীজয়ন্তীতে স্বচ্ছতার বার্তা, খড়গপুর সদর হাসপাতালে পড়ুয়াদের উদ্যোগ!
গান্ধী জয়ন্তীতে খড়গপুর সদর হাসপাতালে বিশেষ স্বচ্ছতা অভিযান। ‘স্বচ্ছতাই সেবা’ এবং ‘এক দিন, এক ঘণ্টা, এক সঙ্গে’—এই বার্তাকে সামনে রেখে Griffins International School-এর উদ্যোগে শুক্রবার, ২ অক্টোবর, হাসপাতাল চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।মহাত্মা গান্ধীর স্বচ্ছতার আদর্শকে সামনে রেখে আয়োজিত এই অভিযানে অংশ নেন স্কুলের প্রায় ৭৫ জন ছাত্রছাত্রী। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন Griffins International School-এর Director, Founder & Academic Director অভিষেক কুমার যাদব এবং Principal প্রদীপ
নিজস্ব সংবাদদাতা : গান্ধী জয়ন্তীতে খড়গপুর সদর হাসপাতালে বিশেষ স্বচ্ছতা অভিযান। ‘স্বচ্ছতাই সেবা’ এবং ‘এক দিন, এক ঘণ্টা, এক সঙ্গে’—এই বার্তাকে সামনে রেখে Griffins International School-এর উদ্যোগে শুক্রবার, ২ অক্টোবর, হাসপাতাল চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।মহাত্মা গান্ধীর স্বচ্ছতার আদর্শকে সামনে রেখে আয়োজিত এই অভিযানে অংশ নেন স্কুলের প্রায় ৭৫ জন ছাত্রছাত্রী।

তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন Griffins International School-এর Director, Founder & Academic Director অভিষেক কুমার যাদব এবং Principal প্রদীপ কুমার শ্যামল।

অভিযানের মাধ্যমে পড়ুয়াদের মধ্যে পরিচ্ছন্নতা, সামাজিক দায়বদ্ধতা ও জনসচেতনতার বার্তা তুলে ধরা হয়। গান্ধীজির স্বপ্নের পরিচ্ছন্ন ভারত গড়ার লক্ষ্যে এমন উদ্যোগকে ঘিরে এদিন হাসপাতাল চত্বরে বিশেষ উৎসাহ দেখা যায়।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরুতে বিলম্ব, ক্ষোভে সরব সংগ্রাম কমিটি! 8 দফা দাবিতে স্মারকলিপি, 20 নভেম্বর গণঅবস্থানের ডাক
পশ্চিম মেদিনীপুর
চন্দ্রকোনা থানায় ঘুষকাণ্ড! টাকা নেওয়ার সময় ASIকে হাতেনাতে গ্রেফতার করল অ্যান্টি করাপশন ব্রাঞ্চ
পশ্চিম মেদিনীপুর