৫৬তম প্রতিষ্ঠা দিবসে মানবতার নজির, বিধাননগর ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে রক্তদান!

৫৬তম প্রতিষ্ঠা দিবসে মানবতার নজির, বিধাননগর ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে রক্তদান!

নিজস্ব সংবাদদাতা : ১৯৭১ থেকে মানবতার পথে পথচলা। ৫৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিধাননগর ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির। শিবিরে মোট ৫৬ জন স্বেচ্ছায় রক্তদান করেন। তাঁদের মধ্যে ছিলেন ৮ জন মহিলা রক্তদাতা।নারী-পুরুষ নির্বিশেষে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রক্তদান শিবির ঘিরে ছিল উৎসাহের পরিবেশ। শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় বাসিন্দা ও ক্লাবের শুভানুধ্যায়ীরাও এই উদ্যোগে সামিল হন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর মৌ রায়, সোসাইটির সভাপতি বিদ্যুৎ ভট্টাচার্য-সহ ক্লাবের সদস্যরা। তাঁদের উপস্থিতি ও উৎসাহ রক্তদাতাদের অনুপ্রাণিত করে।শিবির শেষে সমস্ত রক্তদাতা, অতিথি, সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়। রক্ত সংগ্রহ করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষরা।প্রতিষ্ঠা দিবসের এই আয়োজনের মধ্য দিয়ে মানবসেবার বার্তাও তুলে ধরেন উদ্যোক্তারা।