অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে বিভিন্ন ঘাট পরিদর্শনে বিধায়ক শঙ্কর গুছাইত!

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে বিভিন্ন ঘাট পরিদর্শনে বিধায়ক শঙ্কর গুছাইত!

আগামী 13 তারিখ ছটপুজো। উৎসবকে কেন্দ্র করে মেদিনীপুর শহর ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন ঘাটে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। পুণ্যার্থীদের সুবিধা এবং ঘাটগুলির সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে বিভিন্ন ছটপুজোর ঘাট পরিদর্শন করলেন মেদিনীপুরের বিধায়ক ডক্টর শঙ্কর কুমার গুছাইত।এদিন তিনি মোহনপুর ব্রিজ সংলগ্ন এনিকেত ঘাট পরিদর্শন করেন। পাশাপাশি মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী গান্ধীঘাট ও ডিএভি ঘাটও ঘুরে দেখেন। ছটপুজো উপলক্ষে প্রতিবছরই এই ঘাটগুলিতে বহু ভক্ত ও পুণ্যার্থীর সমাগম হয়। সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদনের জন্য সন্ধ্যা ও ভোরবেলায় অসংখ্য মানুষ নদীর ঘাটে উপস্থিত হন।

সেই কথা মাথায় রেখে ঘাটগুলির পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশের সুরক্ষা এবং পুণ্যার্থীদের যাতায়াত ও অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার বিষয়গুলি খতিয়ে দেখেন বিধায়ক। উৎসবের দিনগুলিতে যাতে কোনও ধরনের অসুবিধা কিংবা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে, নিরাপদে ও শান্তিপূর্ণ পরিবেশে ছটপুজো উদ্‌যাপন করতে পারেন, তা নিশ্চিত করতেই এই পরিদর্শন বলে জানা গিয়েছে। বিধায়কের এই উদ্যোগে ছটপুজোর প্রস্তুতি ও ঘাটগুলির ব্যবস্থাপনা আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।