মহারাষ্ট্রের মহিলা বাদ্যযন্ত্রীদের তালে মাতল পূর্ব মেদিনীপুরে তমলুক, বর্ণাঢ্য শোভাযাত্রায় উপচে পড়ল ভিড়
নিজস্ব সংবাদদাতা : ঢাক, ঢোল ও তাসার ছন্দে উৎসবের উন্মাদনা। তার সঙ্গে মহারাষ্ট্রের মহিলা বাদ্যযন্ত্রীদের মনোমুগ্ধকর পরিবেশনা। সব মিলিয়ে রবিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কালীপুজোর বর্ণাঢ্য শোভাযাত্রাকে কেন্দ্র করে উৎসবের আবহে মেতে উঠল পূর্ব মেদিনীপুরের তমলুক শহর। শহরের বিভিন্ন ক্লাবের শোভাযাত্রা দেখতে রাস্তার দু'ধারে ভিড় জমালেন অসংখ্য বাসিন্দা। ভিনরাজ্যের শিল্পীদের বাদ্যযন্ত্র পরিবেশনা থেকে শুরু করে অভিনব সাজসজ্জা—সবেতেই ছিল বৈচিত্র্যের ছোঁয়া।এবারের শোভাযাত্রায় বিশেষভাবে নজর কাড়ে তমলুকের উত্তরায়ণ ক্লাব। ক্লাবের 56তম বর্ষ উদ্যাপন উপলক্ষে মহারাষ্ট্রের নাসিক থেকে 56 জন মহিলা ও পুরুষ বাদ্যযন্ত্রীকে নিয়ে আসা হয়েছিল। সাধারণত মুম্বই-সহ মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় গণেশপুজোর শোভাযাত্রায় এই ধরনের মহিলা বাদ্যযন্ত্রীদের পরিবেশনা দেখা যায়। তবে পূর্ব মেদিনীপুরে এমন আয়োজন তুলনামূলকভাবে বিরল। ফলে তাঁদের বাদ্যযন্ত্রের ছন্দ ও পরিবেশনা উপভোগ করতে শোভাযাত্রার পথে উপচে পড়ে দর্শকদের ভিড়।উত্তরায়ণ ক্লাবের সম্পাদক প্রহ্লাদ ভট্টাচার্য জানান, এর আগেও পাঞ্জাব ও অসম থেকে শিল্পীদের নিয়ে এসে শোভাযাত্রায় নাচ-গানের আয়োজন করা হয়েছিল। সেই সময়ও সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছিল। এবারে ক্লাবের 56তম বর্ষ উপলক্ষে মহারাষ্ট্রের শিল্পীদের নিয়ে আসা হয়েছে। এই আয়োজনে দুই লক্ষ টাকারও বেশি খরচ হয়েছে। তবে দর্শকদের স্বতঃস্ফূর্ত আনন্দ ও উৎসাহই তাঁদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি বলে জানান তিনি।শুধু উত্তরায়ণ ক্লাবই নয়, শোভাযাত্রায় নজর কেড়েছে তমলুকের রিভার প্লেট ক্লাবের অভিনব সাজসজ্জাও। তাদের শোভাযাত্রায় ফুটিয়ে তোলা হয়েছিল মা কালীর নয়টি রূপ। এছাড়াও শহরের বিভিন্ন ক্লাব ও সংগঠনের উদ্যোগে নানা ধরনের বাদ্যযন্ত্র, আকর্ষণীয় সাজসজ্জা এবং সাংস্কৃতিক পরিবেশনা শোভাযাত্রাকে আরও বর্ণময় করে তোলে।

উল্লেখ্য, তমলুক শহরের কালীপুজোর সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে ঐতিহ্যবাহী বর্গভীমা মন্দিরের পরম্পরা। প্রচলিত রীতি অনুযায়ী, মন্দিরে পুজো দেওয়ার পর বিভিন্ন ক্লাব ও সংগঠন তাদের পুজোর সূচনা করে। একসময় ঢাক বাজিয়ে এবং মাথায় ঘট নিয়ে মহিলারা শোভাযাত্রায় অংশগ্রহণ করতেন। সময়ের সঙ্গে বদলেছে শোভাযাত্রার ধরন ও আয়োজন। ঐতিহ্যের সঙ্গে যুক্ত হয়েছে আধুনিক বাদ্যযন্ত্র, ভিনরাজ্যের শিল্পীদের পরিবেশনা এবং অভিনব আলোকসজ্জা ও প্রতিমা-সজ্জা।ঐতিহ্য ও আধুনিকতার এই মেলবন্ধনেই এবারের কালীপুজোর শোভাযাত্রা তমলুকবাসীর কাছে হয়ে উঠল বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু।
সম্পর্কিত খবর
পূর্ব মেদিনীপুর
পুলিশকে আক্রমণ করলে কি রসগোল্লা ছুড়বে? এনকাউন্টার বিতর্কে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর!
অসুস্থ বিধায়ক সিন্টু সেনাপতিকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দ্রুত আরোগ্য কামনা!
শারীরিক অসুস্থতার কারণে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পশ্চিমের বিধায়ক সিন্টু সেনাপতি। বুধবার তাঁকে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে বিধায়কের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী।হাসপাতালে চিকিৎসাধীন সিন্টু সেনাপতির চিকিৎসা সংক্রান্ত বিষয়েও খোঁজ নেন তিনি। পাশাপাশি বিধায়কের দ্রুত সুস্থতা ও সম্পূর্ণ আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী। মা ভবতারিণীর কাছে তাঁর দ্রুত আরোগ্য প্রা
বিজয়ার আবহে সম্প্রীতির মেলবন্ধন, পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার উদ্যোগে মিলনমেলায় মাতলেন পুলিশ ও সাধারণ মানুষ!
রাজ্য সরকারের উদ্যোগে এই প্রথমবার রাজ্যের প্রতিটি থানায় আয়োজিত হচ্ছে বিজয়া সম্মিলনী। সেই উদ্যোগকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার পক্ষ থেকে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের। উৎসবের আবহে পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, পুজো কমিটির সদস্য এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অংশুমান সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন ভূপ