অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

পুলিশকে আক্রমণ করলে কি রসগোল্লা ছুড়বে? এনকাউন্টার বিতর্কে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর!

পুলিশকে আক্রমণ করলে কি রসগোল্লা ছুড়বে? এনকাউন্টার বিতর্কে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর!

নিজস্ব সংবাদদাতা : পূর্ব মেদিনীপুরের দিঘায় সাংবাদিকদের প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “পুলিশকে মারলে কি পুলিশ রসগোল্লা খাওয়াবে?” এনকাউন্টার নিয়ে সমালোচনার জবাব দিতে গিয়ে পুলিশের আত্মরক্ষার অধিকারের পক্ষেই সওয়াল করেন তিনি।পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তের পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। এই ঘটনায় পুলিশের পদক্ষেপের জোরালো সমর্থন জানিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক, পুলিশ আধিকারিক, সাংসদ, বিধায়ক এবং দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের (DSDA) আধিকারিকদের সঙ্গে সৈকতনগরী দিঘায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বৈঠকে জেলার উন্নয়ন, পর্যটন পরিকাঠামো এবং প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনকাউন্টার নিয়ে সমালোচকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন তিনি, পুলিশকে আক্রমণ করা হলে পুলিশ কি পাল্টা রসগোল্লা ছুড়বে?বারুইপুর, গাইঘাটা ও ধুলিয়ানের সাম্প্রতিক এনকাউন্টারের প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের স্বাধীনতা দেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, রাজ্যে কোনও মহিলা বা নাবালিকার উপর ধর্ষণ, খুন কিংবা অত্যাচারের ঘটনা ঘটলে তার বিচার নিশ্চিত করা হবে। পরিস্থিতি অনুযায়ী পুলিশ আইন মেনেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।শুভেন্দু অধিকারী আরও বলেন, “আমাদের পশ্চিমবঙ্গে কোনও বোন বা মেয়ের উপর ধর্ষণ, খুন বা অত্যাচার হলে বিচার হবে। আমরা পুলিশকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছি। পরিস্থিতি অনুযায়ী যা প্রয়োজন, তারা তাই করবে।” পাশাপাশি মাদক পাচারকারী, ধর্ষণ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি এবং অবৈধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গে তাঁদের কোনও স্থান নেই।উল্লেখ্য, আগের তিনটি এনকাউন্টারের সঙ্গে রায়গঞ্জের ঘটনার পদ্ধতিগত পার্থক্য রয়েছে।বারুইপুর, গাইঘাটা ও ধুলিয়ানের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের পর ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা এবং সেই সময় পাল্টা গুলিতে তিনজনের মৃত্যুর কথা সরকারি সূত্রে জানানো হয়েছিল। অন্যদিকে, রায়গঞ্জে অভিযুক্ত দিলীপ রায়কে গ্রেপ্তার করতে যাওয়ার সময় সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বলে দাবি পুলিশের। এরপর পুলিশের পাল্টা গুলিতে তার মৃত্যু হয় বলে জানানো হয়েছে।এদিন দিঘায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী প্রথমে জানান, রায়গঞ্জে ঠিক কী ঘটেছে, সে বিষয়ে তিনি অবগত নন। তবে পরক্ষণেই পুলিশের আত্মরক্ষার অধিকার প্রসঙ্গে সরব হন তিনি। তাঁর বক্তব্য, “পুলিশকে মারতে এলে পুলিশ কি রসগোল্লা খাওয়াবে? পুলিশকে আক্রমণ করতে এসেছে। পুলিশেরও তো বাঁচার অধিকার রয়েছে। বন্দুক ও অস্ত্র কি পকেটে রাখার জন্য? পুলিশকে আক্রমণ করেছে, আইনে যা রয়েছে, পুলিশ তাই করেছে।”রায়গঞ্জের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা, আত্মরক্ষার অধিকার এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পদক্ষেপ নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে।

সম্পর্কিত খবর

মহারাষ্ট্রের মহিলা বাদ্যযন্ত্রীদের তালে মাতল পূর্ব মেদিনীপুরে তমলুক, বর্ণাঢ্য শোভাযাত্রায় উপচে পড়ল ভিড় পূর্ব মেদিনীপুর

মহারাষ্ট্রের মহিলা বাদ্যযন্ত্রীদের তালে মাতল পূর্ব মেদিনীপুরে তমলুক, বর্ণাঢ্য শোভাযাত্রায় উপচে পড়ল ভিড়

অসুস্থ বিধায়ক সিন্টু সেনাপতিকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দ্রুত আরোগ্য কামনা! পূর্ব মেদিনীপুর

অসুস্থ বিধায়ক সিন্টু সেনাপতিকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দ্রুত আরোগ্য কামনা!

শারীরিক অসুস্থতার কারণে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পশ্চিমের বিধায়ক সিন্টু সেনাপতি। বুধবার তাঁকে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে বিধায়কের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী।হাসপাতালে চিকিৎসাধীন সিন্টু সেনাপতির চিকিৎসা সংক্রান্ত বিষয়েও খোঁজ নেন তিনি। পাশাপাশি বিধায়কের দ্রুত সুস্থতা ও সম্পূর্ণ আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী। মা ভবতারিণীর কাছে তাঁর দ্রুত আরোগ্য প্রা

বিজয়ার আবহে সম্প্রীতির মেলবন্ধন, পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার উদ্যোগে মিলনমেলায় মাতলেন পুলিশ ও সাধারণ মানুষ! পূর্ব মেদিনীপুর

বিজয়ার আবহে সম্প্রীতির মেলবন্ধন, পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার উদ্যোগে মিলনমেলায় মাতলেন পুলিশ ও সাধারণ মানুষ!

রাজ্য সরকারের উদ্যোগে এই প্রথমবার রাজ্যের প্রতিটি থানায় আয়োজিত হচ্ছে বিজয়া সম্মিলনী। সেই উদ্যোগকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার পক্ষ থেকে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের। উৎসবের আবহে পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, পুজো কমিটির সদস্য এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অংশুমান সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন ভূপ