মেদিনীপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালন করলেন সাংসদ জুন মালিয়া!

মেদিনীপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালন করলেন সাংসদ জুন মালিয়া!

নিজস্ব সংবাদদাতা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে মেদিনীপুর পুলিশ লাইন এবং শহরের গান্ধীঘাটে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন পালিত হচ্ছে; একইসঙ্গে তাঁর জনজীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর কর্মসূচিও শুরু হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক, পুলিশ সুপার, জেলা কমিশনার, মেদিনীপুরের বিধায়ক-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ও অতিথিরা।এদিন জুন মালিয়া বলেন, “মেদিনীপুরের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজিকে জানাই আন্তরিক জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন।

তাঁর সুদীর্ঘ জীবন, সুস্বাস্থ্য এবং দেশসেবার পথে অটুট শক্তি ও সাফল্য কামনা করি।”তিনি আরও জানান, জনসেবায় প্রধানমন্ত্রীর ২৫ বছরের যাত্রা ও অবদানকে স্মরণ করে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই বিশেষ পর্ব উদযাপন করা হচ্ছে।

‘সেবা সংকল্প অভিযান’ উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন সেবামূলক কর্মসূচি নেওয়া হয়েছে।মেদিনীপুরে দিনটি হয়ে উঠল জনসেবা, নিষ্ঠা ও দেশসেবার এক স্মরণীয় অধ্যায়।