নরেন্দ্রপুর থানার নাজিরাবাদ এলাকায় থার্মোকলের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা!
রবিবার গভীর রাতে নরেন্দ্রপুর থানার নাজিরাবাদ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। একটি থার্মোকলের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হলেও দ্রুত তা পাশের একটি অনলাইন বিপণন সংস্থার গোডাউনে ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত আড়াইটে নাগাদ হঠাৎই নাজিরাবাদ এলাকার ওই থার্মোকল গোডাউন থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। থার্মোকল অত্যন্ত দাহ্য বস্তু হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন বিধ্বংসী রূপ নেয়। আগুনের লেলিহান শিখা গ্রাস করে পাশের অনলাইন স্টোরের গোডাউনটিকেও। ওই গোডাউনে বিপুল
নিজস্ব সংবাদদাতা : রবিবার গভীর রাতে নরেন্দ্রপুর থানার নাজিরাবাদ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। একটি থার্মোকলের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হলেও দ্রুত তা পাশের একটি অনলাইন বিপণন সংস্থার গোডাউনে ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত আড়াইটে নাগাদ হঠাৎই নাজিরাবাদ এলাকার ওই থার্মোকল গোডাউন থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। থার্মোকল অত্যন্ত দাহ্য বস্তু হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন বিধ্বংসী রূপ নেয়।

আগুনের লেলিহান শিখা গ্রাস করে পাশের অনলাইন স্টোরের গোডাউনটিকেও। ওই গোডাউনে বিপুল পরিমাণ কোল্ড ড্রিঙ্কস এবং অন্যান্য দাহ্য সামগ্রী মজুত থাকায় বিস্ফোরণের মতো শব্দ শোনা যায় বলে দাবি বাসিন্দাদের। সোমবার বিকেল পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে আরও বেশ কয়েকজনের দগ্ধ দেহ উদ্ধারের পর মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮। এখনও অন্তত ২০ জন নিখোঁজ বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। নিখোঁজদের সন্ধানে এলাকায় তাঁদের আত্মীয়-পরিজনের আর্তনাদে বাতাস ভারী হয়ে উঠেছে। পরিস্থিতি সামলাতে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।

স্বজনকে হারিয়ে পুলিশের দ্বারস্থ হয়েও সদুত্তর মিলছে না বলে দাবি অনেকেরই পরিবারের সদস্যের। শুধু পূর্ব মেদিনীপুর জেলারই ১৩ জন বাসিন্দা নিখোঁজ বলে জানতে পারা গিয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার শ্রীকৃষ্ণ মাইতি, বাপন মাঝি, সমরেশ পথিকর, তপন দোলুই, ময়নার বুদ্ধদেব জানা, সৌমিত্র মণ্ডল, তমলুক ব্লকের বাসিন্দা দেবাদিত্য দিন্দা, বিমল মাইতি, গোবিন্দ মণ্ডল, রামপদ মণ্ডল, ক্ষুদিরাম দিন্দা, শশাঙ্ক জানা, নন্দকুমারের বরগোদা এলাকার বাসিন্দা সন্দীপ মাইতি- সহ মোট ১৩ জন এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন বলে দাবি।জানা গিয়েছে, মৃত বা নিখোঁজ সকলেই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলার বাসিন্দা। কী কারণে এই অগ্নিকাণ্ড? প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, থার্মোকলের গোডাউনে রান্না হতো। সেখান থেকেই এই আগুন লেগেছে, নাকি অন্য কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ।
সম্পর্কিত খবর
কলকাতা
ইউনিফর্মের রং ও পড়ুয়ার সংখ্যা জানতে স্কুলগুলির কাছে তথ্য চাইল শিক্ষা দপ্তর
রাজ্যের স্কুলগুলিতে পড়ুয়াদের ইউনিফর্ম নিয়ে এবার বড়সড় পরিবর্তনের পথে শিক্ষা দপ্তর। স্কুলের নিজস্ব ঐতিহ্য, ইতিহাস ও পরিচিতি ফিরিয়ে দিতে ইউনিফর্মের রং নির্বাচনের স্বাধীনতা সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে এবার রাজ্যের স্কুলগুলির কাছ থেকে পড়ুয়ার সংখ্যা, ইউনিফর্মের রং-সহ একাধিক তথ্য সংগ্রহের কাজ শুরু করল শিক্ষা দপ্তর।জানা গিয়েছে, শিক্ষা দপ্তরের পোর্টালে গিয়ে স্কুল কর্তৃপক্ষকে নির্দিষ্ট তথ্য জমা দিতে
পশ্চিমবঙ্গ
প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি
প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই
মেদিনীপুর মেডিক্যালে জিন্দাল গোষ্ঠীর বড় উদ্যোগ! হাসপাতালের দায়িত্ব নিতে আগ্রহী JSW!
মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন এবং চিকিৎসা পরিষেবার মানোন্নয়নে বড় উদ্যোগ নিতে চলেছে শিল্পপতি সজ্জন জিন্দালের নেতৃত্বাধীন JSW (জিন্দাল) গোষ্ঠী। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সম্ভাবনার কথা সামনে এসেছে। শুধু স্বাস্থ্য পরিষেবাই নয়, রাজ্যের ঐতিহ্যবাহী মন্দির সংস্কার থেকে শুরু করে শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থান—একাধিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল