Skip to content

দাসপুরে নাবালিকাদের যৌন নির্যাতন! গ্রেফতার প্রৌঢ়, ভিডিও ছড়ানোর অভিযোগে চাঞ্চল্য!

অভিজিৎ সাহা: পশ্চিম মেদিনীপুরের দাসপুর এলাকায় নাবালিকা স্কুলছাত্রীদের যৌন নির্যাতনের গুরুতর অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি স্কুল থেকে ফেরার পথে নাবালিকাদের খাবারের প্রলোভন দেখিয়ে নিজের দোকানে নিয়ে যেত। সেখানে তাদের সঙ্গে অসদাচরণ ও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। আরও অভিযোগ, এই ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করে রাখত এবং পরে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দিত।ঘটনার পর্দাফাঁস হয় যখন একটি ভিডিও স্থানীয় এক ব্যক্তির হাতে পৌঁছায়। এরপর এক নাবালিকার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা, POCSO Act এবং তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, দীর্ঘদিন ধরেই সে এই ধরনের অপরাধ চালিয়ে যাচ্ছিল।ধৃতকে ঘাটাল আদালত-এ পেশ করা হলে আদালত তাকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। গোটা ঘটনার গভীর তদন্ত চালাচ্ছে পুলিশ

Latest