ঝাড়গ্রামের গুপ্তমণিতে মাঝরাতে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু! ‘হাতির তত্ত্ব’ খারিজ, নিম্নমানের কাজের অভিযোগে তীব্র বিতর্ক!

ঝাড়গ্রামের গুপ্তমণিতে মাঝরাতে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু! ‘হাতির তত্ত্ব’ খারিজ, নিম্নমানের কাজের অভিযোগে তীব্র বিতর্ক!

সেখ ওয়ারেশ আলী: পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের সীমানায় গুপ্তমণি সংলগ্ন জাতীয় সড়কের উপর নির্মীয়মাণ সেতু ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার গভীর রাতে, প্রায় ১টা ৩০ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। গত কয়েক মাস ধরেই চলছিল সেতুটির নির্মাণকাজ।এক প্রশাসনিক আধিকারিকের দাবি, রাতে একদল হাতি এসে সেতুর নীচের সাপোর্ট সিস্টেমে ধাক্কা দেওয়ায় মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে কাঠামো।

তবে এই ব্যাখ্যা মানতে নারাজ স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক মহল। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় সম্প্রতি হাতির চলাচলের কোনও প্রমাণ মেলেনি। ফলে ‘হাতির আক্রমণ’-এর তত্ত্বকে অনেকেই ভিত্তিহীন বলেই মনে করছেন।

এদিকে, গোপীবল্লভপুরের প্রার্থী Ajit Mahato এবং খড়গপুর গ্রামীণের প্রার্থী Dinen Roy অভিযোগ করেন, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের ফলেই এই দুর্ঘটনা ঘটেছে।

অজিত মাহাতোর কথায়, “এই ঘটনার বিরুদ্ধে সংশ্লিষ্ট সব দপ্তরে অভিযোগ জানানো হবে।”অন্যদিকে, শালবনীর প্রার্থী Srikanta Mahato ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পাশাপাশি বিধায়ক দিনেন রায় এই ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন এবং প্রয়োজন হলে আদালতের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছেন।ঘটনাকে ঘিরে প্রশাসনিক গাফিলতি নাকি অন্য কোনও কারণ—তা নিয়ে ইতিমধ্যেই তীব্র বিতর্ক শুরু হয়েছে।